নিবদ্ধ থাকবে । যাকে তিনি চাইবেন রহম করবেন, আর যাকে চাইবেন শাস্তি দেবেন। তাদের সবাইকে সেদিন আল্লাহর ফয়সালার ওপর ছেড়ে দেয়া হবে । সেদিন রসূলও কারো জন্যে দায়ী থাকবেন না। আজ তিনি তো শুধু বার্তা বাহকই মাত্র, এরশাদ হচ্ছে, “তোমাদের রব ভাল করেই দেবেন। আর তোমাকে তো আমি, কারো জন্যে জামিন বা অভিভাবক বানিয়ে পাঠাইনি। আকাশমন্ডলী ও পৃথিবীর যেখানে যা আছে সে সম্পর্কে তোমার রব ভাল করেই জানেন ।” অতপর, অবশ্যই এটা সত্য যে যাবতীয় জ্ঞানের আধার একমাত্র আল্লাহ। তার পূর্ণাংগ জ্ঞান দ্বারা তিনি সব কিছুর ব্যবস্থা করে থাকেন। তীর রহমত দ্বারাই তিনি ঠিক করেন কাকে আযাব দেবেন এবং কাকে করবেন পুরস্কৃত। অবশেষে বলা হচ্ছে, রসূলের কাজ পৌছে দেয়া পর্যন্তই সীমাবদ্ধ, অর্থাৎ পৌছে দেয়া পর্যন্তই তার কাজ শেষ হয়ে যায়, কারণ তিনি তো মাত্র একজন রসূল (বার্তাবাহক মাত্র) আল্লাহ তায়ালা তার পূর্ণাংগ জ্ঞানের দ্বারা সব কিছুর ব্যবস্থাপনা দেন। পৌছে দেয়া পর্যন্তই তার দায়িত্ব শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পূর্ণাংগ জ্ঞানের মধ্যেই রয়েছে আসমান যমীনের সমস্ত জ্ঞান ভান্ডার-ফেরেশতা, রসূলরা, মানুষ জ্বিন এবং গোটা সৃষ্টিকুল, এসব কিছুর খবর তিনি ছাড়া আর কেউ রাখে না-রাখতে পারে না। কেউ জানেনা কার মূল্য কতটুকু কার মর্যাদা কতটুকু। আর তীর এই সর্বব্যাপী জ্ঞানের দ্বারাই তিনি গোটা সৃষ্টি জগতের কাউকে কারো ওপর মর্যাদা দিয়েছেন-মর্যাদা দিয়েছেন কোনো নবীকে কোনো নবীর ওপর ৷ এরশাদ হচ্ছে, “আর আমি নবীদের মধ্যে কাউকে অন্য কারো ওপর মর্যাদাবান বানিয়েছি ।' এই যে শ্রেষ্ঠত এর কারণ কি? এর কারণ আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ জানেনা এ মর্যাদা দান সম্পর্কে কিছু কথা ইতিমধ্যে “ফী যিলালিল কোরআন” এর দ্বিতীয় খন্ডে বর্ণিত হয়েছে। সেখানেও আল্লাহর বাণী “সকল রসূলদের মধ্যে আমি মহান আল্লাহ, কাউকে কারো ওপর মর্যাদাবান বানিয়েছি... এখানে আবারও সে কথার উল্লেখ করা হচ্ছে, “আর আমি, দাউদকে যাবুর (কেতাব) দিয়েছি ......' এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নবীর জন্যে এক নিদর্শন এবং অবশ্যই মর্যাদার এক চিহৃুও বটে, কারণ মানুষ তো নির্দিষ্ট একটি সময় পার হয়ে যাওয়ার পর দুনিয়া ছেড়ে যায়, কিন্তু পৃথিবীর গ্রন্থাগারে রক্ষিত জ্ঞান ভান্ডারের আধার কেতাব থেকে যায় অগণিত মানুষের জন্যে জ্ঞানের উৎস হিসাবে, যা থেকে পরবর্তী লোকেরা উপকৃত হয়। শেন্েকেন্স অন্াব্রভা ও তাওতীদেনল যৌক্তিকতা এখানেই এ পাঠটি শেষ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এ পাঠের মধ্যে আল্লাহর পক্ষে সন্তান গ্রহণ ও কোনো অংশীদার থাকার কথাকে অত্যন্ত কঠোরভাবে অস্বীকার করা হয়েছে এবং সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে মনোযোগ দেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। জানানো হয়েছে যে বান্দাদের শেষ পরিণতি সম্পর্কিত জ্ঞান একমাত্র তার কাছেই রয়েছে। যেসব অর্বাচীন, নিজেদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে কাতর মিনতি জানায় এবং মনে করে, আল্লাহর অংশীদার হিসাবে তাদেরও কিছু ক্ষমতা আছে, তাদেরকে চূড়ান্তভাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, চাইলে আল্লাহ তায়ালা তাদেরকে আযাব দেবেন অথবা তিনি চাইলে অন্য কাউকে আযাব দেবেন । এরশাদ হচ্ছে, “(হে রসূল তুমি এদের) বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে, তোমাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্যে যাদের কাছে মিনতি জানাও-আসলে কারো দুঃখ দুর্দশা দূর করার মতো কোনো ক্ষমতাই তাদের নেই অথবা তারা তোমাদের দুঃখকে কিছুমাত্র লাঘবও করতে পারে না।' ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।