Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“আর তোমাদের কাছে মনে হবে যে তোমরা দুনিয়ার জীবনে অতি সামান্য কিছু সময়ের জন্যে অবস্থান করেছিলে ।' এভাবে দুনিয়া সম্পর্কে তাদের অনুভূতিকে ছবির মত তুলে ধরে মানুষের সামনে পার্থিব জীবনের তুচ্ছতা প্রমাণ করা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে আখেরাতের চিরন্তন জীবনের তুলনায় দুনিয়ার জীবন অতি অল্প, অতি তুচ্ছ। সেদিন ক্ষণস্থায়ী এ জীবনের ছায়াও মানুষের স্মৃতিপটে উদিত হবে | না, তার অনুভূতির মধ্যে এ তুচ্ছ জীবনের কোনো চিহৃও থাকবে না। বরং মনে হবে এটা ভুলে যাওয়া একটি মুহুর্ত মাত্র, যা শেষ হয়ে গেছে এবং কোনো দিন ওই হারানো মুহূর্তটিকে তারা ফিরিয়ে আনতে পারবে না। সাওয্াতেন কাজে মার্জিত ভাম্বান শুক্সস্ত এরপর আলোচনা ধারা এগিয়ে চলেছে ওই সব মিথ্যা সাব্যস্তকারী ও হঠকারী ব্যক্তিদের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে মৃত্যু-পরবর্তী জীবন ও হাশরের ময়দানের অবস্থাকে কেন্দ্র করে। যারা আল্লাহর ওয়াদা ও রসূল (সে.)-এর কথাকে ঠাট্টা বিদ্রপের বিষয় মনে করতো সত্য সঠিক বিষয়গুলো বুঝার পরও তারা মুখ ফিরিয়ে চলে যেতো, উপহাস বিদ্রমপ করে রসূলুল্লাহ সে.)-কে কষ্ট দিতো, এদের থেকে আলোচনার গতি সরিয়ে নিয়ে আল্লাহর মোমেন বান্দাদের দিকে ইংগিত করে রসূলুল্লাহ (স.)-কে বলা হচ্ছে যেন তিনি এদেরকে উন্নতমানের আদব কায়দা শিক্ষা দেন, সুন্দরতম মানুষ হিসাবে গড়ে তোলেন এবং তাদেরকে পবিত্র কথা ও মিষ্টি মধুর আচরণ শেখান, যেন সদা সর্বদা তারা ভাল ও কল্যাণকর কথা. বলেন। এরশাদ হচ্ছে, “আর বলো আমার বান্দাহদেরকে যেন তারা সেই কথাই বলে যা সর্বাধিক ভালো । নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে কৃপ্ররোচনা দান করে চলেছে। অবশ্যই সে মানুষের জন্যে প্রকাশ্য দুশমন ।' “আর বল আমার বান্দাদেরকে তারা যেন সর্বোত্তম কথা বলে।' . অর্থাৎ তারা যেন পুরোপুরি ও সাধারণভাবে সবখানেই উত্তম কথা বলে । এমন সুন্দর কথা যেন বলে যা মানুষের কাছে শুনতে ভাল লাগে, মনের ওপর দাগ কেটে যায় এবং হৃদয়ের ওপর মধুর পরশ বুলিয়ে দেয়। এমন কথাকেই শয়তান ভয় পায় এবং সে শক্ত কথা ও কষ্টদায়ক ব্যবহার করতে মানুষকে প্ররোচনা দেয় যেন মানুষের পারস্পরিক মোহব্বত নষ্ট হয়ে যায়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং পরস্পর শত্রুতা করতে উদ্ুদ্ধ হয়, আর ভ্রাতৃত্ববোধ পারস্পরিক দরদ সহানুভূতির মনোভাব পরিবর্তিত হয়ে শক্রতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে । অবশ্যই একথা সত্য যে মিষ্টি-মধুর কথা হৃদয়ের মলিনতাকে দূর করে দেয় অন্তরের ব্যধিকে নিরাময় করে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে মানুষকে রক্ষা করে এবং পরস্পরকে ভালবাসতে শেখায় এবং মানুষের মধ্যে , পারম্পরিক শ্রদ্ধাবোধ জাগায় । এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন ।" এ মরদুদ শয়তান মানুষের মুখে মন্দ কথা যুগিয়ে দেয় এবং জিহ্বাকে সঠিক কথা উচ্চারণ করা থেকে সরিয়ে দেয়। যার ফলে মানুষে মানুষে ও ভাইয়ে ভাইয়ে জাগে দুশমনি ও ঘৃণা বিদ্বেষ। অপরদিকে সুন্দর সুমিষ্ট কথা মানুষের সম্পর্কের দূরতৃকে কাছে টেনে নিয়ে আসে, ব্যবধান কমিয়ে দেয় এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মযবৃত বানায়, আর ভাই-এর অপরাধকে মার্জনা করে তাদের পরস্পরের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করে। শয়তানের উষ্কানিতে তাদের মধ্যে যে সব দূরত্ আসতে চায় ভ্রাতৃত্ববোধ সেগুলোকে রোধ করে। কেয়ামতের অবস্থার এ ছবি তুলে ধরার পর আলোচনার প্রসংগ আবার ফিরে যাচ্ছে ওই হঠকারী জাতির শেষ পরিণতির কথার দিকে-সেদিন তাদেরকে যখন ডাকা হবে তখন তারা আল্লাহর প্রশংসা করতে করতে জওয়াব দেবে । সেদিন সবার পরিণতি একমাত্র আল্লাহর হাতেই ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।