Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

করছিলো, তার জবাবে বিস্তারিতভাবে জানানো হচ্ছে, যিনি কারো কোনো অস্তিত্ব না থাকা অবস্থা থেকে অস্তিত্ব দিতে পারলেন, তার পক্ষে পুনরায় অস্তিতে ফিরিয়ে আনা কি বড়ই কঠিন হয়ে গেলো? এভাবে তাদের সৃষ্টির গোড়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামীন তাদের বিবেককে আকর্ষণ করছেন এবং বলছেন । যিনি প্রথম বারে সৃষ্টি করেছেন তার পক্ষে পুনরায় তাদেরকে ফিরিয়ে আনা কোনো কঠিন নয়, বরং খুবই সহজ এবং তাদেরকে আবার জীবিত করতে তিনি সম্পূর্ণ সক্ষম, কিন্তু এতোসব যুক্তি প্রদর্শন করা সত্তেও এর থেকে তারা কোনো ফায়দা হাসিল করতে পারেনি এবং তারা একথার ওপর দৃঢ়ভাবে আস্থাও স্থাপন করতে ব্যর্থ হয়েছে। এরশাদ হচ্ছে, ছ্বিধা ছন্দ চিত্তে ও অস্বীকার করতে গিয়ে) তারা তোমার দিকে (না সূচক) মাথা নাড়তো ।' তারা ওপরে নীচে মাথা দোলাতো, অস্বীকার করতে গিয়েও বিদ্রুপ করে ওরা বলতো ওরা, কখন হবে এটা?” এ প্রশ্ন দ্বারা তারা বুঝাতে চাইতো এটা বহু দূরের এক কল্পনা এবং সুদূর পরাহত এক অবাস্তব চিন্তা । তাই আল্লাহ তায়ালা বলছেন, “বলো হয়তো খুব শীঘই এটা সংঘটিত হবে ।' অবশ্য এটাও ঠিক, ঠিক কখন এ ঘটনাটা ঘটবে রসূলুল্লাহ সে.) তা নির্দিষ্ট করে বলতে পারছেন না, তবে এটা ঠিক যে অবশ্যই এটা ঘটবে এবং যতো বিলম্বে এটা ঘটবে বলে তারা মনে করে তার থেকে অনেক কম সময়ের মধ্যেই এটা ঘটবে । ওরা যতোটা ধারণা করতে পারে সম্ভবত তার থেকেও অনেক অনেক তাড়াতাড়ি এটা সংঘটিত হবে ৷ যতোই তারা কেয়ামতের ভয়কে দূরে ঠেলে রাখার চেষ্টা করুক না কেন, এ ব্যাপারে যতো উদাসীনতাই তারা দেখাক না কেন, যতোই অস্বীকার করুক এবং মরার পর পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার নাকি জীবিত হয়ে উঠতে হবে- এসব কথা বলে যতো উপহাসই তারা করুক না কেন-এটা ঘটবেই ঘটবে । ঠান্টা বিদ্রুপ করতে গিয়ে যখন আজে বাজে কথা বলতে থাকবে, তখন হঠাৎ করেই তাদের কাছে একদিন মৃত্যুদূত মোলাকুল মওত) হাযির হয়ে যাবে । তখন তারা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকবে বটে, কিন্তু তাতে কোনো ফায়দা হবে না। এর পরের আয়াতেই সেই দিনের দৃশ্যের কথা বর্ণনা করা হচ্ছে-যা হঠাৎ করে এসে পড়বে। এটা সংঘটিত হবে সেই দিন, যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন তখন তোমরা সপ্রশংস দৃষ্টিতে তার দিকে তাকাবে এবং তার শক্তি ক্ষমতার কথা ঘোষণা করতে করতে তার ডাকের জবাব দেবে এবং তোমরা ধারণা করতে থাকবে যে-পৃথিবীতে মাত্র সামান্য কিছু সময়ের জন্যেই অবস্থান করেছিলে ।' (আয়াত ৫২) মৃত্যুর পর আবার উঠতে হবে সেই কথাটা অস্বীকারকারীর ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে যাবে এবং তাদের জিহবাগুলো আল্লাহর প্রশংসা গীতিতে তখন মুখরিত হতে থাকবে । সে দিন আল্লাহর প্রশংসা ছাড়া কারো মুখে আর কারো কোনো কথা থাকবে না আর কারো কোনো জওয়াবও থাকবে না। যারা আজকের দিনে আল্লাহকে অস্বীকার করছে, সেদিন তাদের জওয়াব হবে বড়ই আশ্চর্যজনক । তারা বলবে, আলহামুদ লিল্লাহ, আলহামদু লিল্লাহ, এছাড়া তাদের আর কোনো জবাব থাকবে না। সে দিন ছায়ার মতই দুনিয়ার জীবন তাদের অনুসরণ করবে এবং তাদেরকে পেছনের কথা স্মরণ করাতে থাববে | এরশাদ হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।