এসব লোক পুনরুথান সম্পর্কে এতো সন্দিহান হওয়ার কারণ হচ্ছে, তারা কখনো এটা চিন্তা করেনি যে তাদের অস্তিত্ “না' থেকে হাতে কেমন করে আসলো-সেটাই যদি সম্ভব হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার জন্ম হওয়া সম্ভব না হবে কেন। প্রকৃতপক্ষে প্রথমবারে অন্তিত্বে আসা ত আরো কঠিন ছিলো । আরো আমাদের চিন্তা করা দরকার সৃষ্টিকর্তা আল্লাহকে যখন সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা হয়, তখন তো একথা বুঝা দরকার যে সবই তার ক্ষমতাধীন, এমন কোনো জিনিস নেই যেখানে তীর ক্ষমতা কাজ করে না, অতএব, মহান আল্লাহর পক্ষে অসম্ভব কিছুই নেই। সব কিছুর ব্যাপারে সৃষ্টি যন্ত্র এবং সৃষ্টিক্রিয়া তো একই, আর তা হচ্ছে যখন বলা হয়, “হয়ে যাও", আর তৎক্ষণাৎ তা হয়ে যায়।' একথাটা মানুষের নযরে কঠিন হলেও সৃষ্টিকর্তার কাজে এটা সব সময়ে একইভাবে সহজ । এজন্যে শুধু প্রয়োজন তার এরাদা বা ইচ্ছা। আসলে এর বিপরীত চিস্তাটাই হচ্ছে আশ্চর্যজনক, এরশাদ হচ্ছে, “বলো, পাথর অথবা লোহা অথবা তোমাদের অন্তরে এর থেকে আরো কোনো বড় জিনিসও যদি হতে ইচ্ছা করে তাহলে তাই হয়ে যাও।' হাড় ও চূর্ণ বিচুর্ণ দেহাবশেষের মধ্যে মানুষের গন্ধ পাওয়া যায় এবং এগুলো বলার সাথে সাথে পার্থিব জীবনের কথা মনে পড়ে যায়। অপরদিকে লোহা ও পাথর জীবন থেকে অধিক দূরের জিনিস, এজন্যে তাদেরকে বলা হয়েছে, তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও অথবা অন্য কোনো সৃষ্টি, কিংবা পাথর ও লোহা থেকেও আরো অনেক দূরের জিনিস যা মানুষের কাছে খুব বড় বলে মনে হয়। তবে মনে রেখো তোমরা যাই হওনা কেন পুনরায় তোমাদের উঠতেই হবে । লোহা এমন একটি খনিজ পদার্থ যা অত্যন্ত শক্ত ও বড় জিনিস বলে মানুষ জানে এবং শক্তির প্রতীক হিসাবে এটাকে ব্যবহার করে৷ এর মধ্যে জীবনের সজীবতা ও বলিষ্ঠতার সন্ধান পাওয়া যায় যা তোমাদের অন্তর অনেকাংশে বুঝতে পারে..... এতদসতেও শীঘ্রই আল্লাহ তায়ালা তোমাদেরকে (কবর থেকে) তুলবেন। আসলে যতো চিন্তা করা হোক না কেন আর যতো প্রকার উপমাই দেয়া হোক না কেন, ওরা কখনও পাথর বা লোহা বা আর কিছু হবে না, ওরা মাটির মানুষ মাটিতেই মিশে যাবে এবং সুনির্দিষ্ট দিনে সেখান থেকেই আল্লাহ তায়ালা তাদেরকে তুলে নিয়ে আসবেন । ওপরে প্রদত্ত উপমাটা দেয়া হয়েছে একটা সীমার মধ্যে মানুষের মন মগযকে সীমাবদ্ধ রাখার জন্যে । এমনিভাবে ওপরের কথার মধ্যে একটি ধমকের সুরও প্রচ্ছন্ন রয়েছে। পাথর এবং লোহা জড় পদার্থ, যা না পারে অনুভব করতে, আর না পারে কারো ওপর প্রভাব ফেলতে ৷ একথার মধ্যে একটা ইশারা রয়েছে যে মানুষের চিন্তা চেতনার মধ্যে, আংশিক হলেও বন্ধাত্ এবং পাথরের জড়ত্ব রয়েছে । এরশাদ হচ্ছে, “অতপর শীঘ্বই ওরা বলবে, কে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে? “অর্থাৎ, আমরা যদি গলিত লাশে পরিণত হয়ে যাই এবং শুধু জীর্ণ শীর্ণ হাড্ডিগুলো অবশিষ্ট থেকে যায়, আর তাও যদি মাটিতে মিশে যায়-সে অবস্থায়-কে আমাদেরকে পুনরায় জীবন দান করবে? যা মৃত্যুর পর এবং জীবনের সকল চিহ্ন মুছে যাওয়ার পর পুনরায় জীবিতাবস্থায় ফিরিয়ে আনা আরো আরো কঠিন হবে না কি? এরশাদ হচ্ছে, “বলো, ফেন্দা করে তুলবেন তিনি) যিনি তোমাদেরকে প্রথম বারে সৃষ্টিকরেছেন ।' তারা এ জীবন শেষে পুনরায় উঠে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার ব্যাপারে যে সন্দেহ করছিলো এবং পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর পুনরায় জীবিত হয়ে উঠাকে অসম্ভব মনে ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।