Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

পার্থক্য দেখানোর যোগ্যতা এর ভাষার মধ্যে ছন্দের গতিময়তা, এর অর্থ ও ভারসাম্যপূর্ণ ভাষার শ্রেষ্ঠত্ব ও হৃদয়গ্রাহী গাথুনী তাদের যেন ডাক দিয়ে বলতো, না, না, এসব বাজে কথা নয়, মোহাম্মদের নিজের তৈরী করা কথাও এসব নয়। অবশ্যই একথাগুলো সে নিজে বলছে না, নিশ্চয়ই একথাগুলো যাদু, কারণ যাদুর স্পর্শ না হলে কোনো মানুষের কথায় এতো শক্তি থাকতে পারে না! তবে, অবশ্যই এটা সত্য কথা, যদি ওরা বিবেচক হতো, ইনসাফ করে কথা বলতো তাহলে বলতে বাধ্য হত যে, “এগুলো নিশ্চয়ই আল্লাহর কথা, অবশ্যই এগুলো কোনো মানুষের কথা হতে পারে না। এমন কেউও এসব কথা বানাতে পারে না, যাকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। এরশাদ হচ্ছে, দেখো কেমন করে ওরা তোমার উদাহরণ দিয়েছে, এর ফলে তারা সঠিক পথ থেকে সরে গেছে, অতপর কিছুতেই তারা আর হেদায়াতের পথে আসতে পারবে না।” তোমার উদাহরণ দিতে গিয়ে ওরা বুঝাচ্ছে যে, তুমি একজন যাদুগ্রস্ত মানুষ, অথচ অবশ্যই ভূমি যাদুগস্ত নও। অবশ্য অবশ্যই তুমি একজন রসূল বিশ্বপ্রভুর বার্তাবাহক কিন্তু তারা সঠিক পথ থেকে সরে গেলো এবং তারা হেদায়াত পেলো না, আর দিশেহারা হয়ে গেলো তারা, যার ফলে তারা এমন পথ পাচ্ছে না যার ওপর দৃঢ়তার সাথে চলতে পারে কখনোই তারা সরল সঠিক পথ পাবে না, পাবে না সন্দেহমুক্ত ও যুক্তিপূর্ণ পথের সন্ধান! “একটি আব ধাজিত ত্যাসতিত এটাই ছিলো আল কোরআন সম্পর্কে তাদের মন্তব্য এবং রসূল (স.) সম্পর্কে তাদের মতামত, অথচ তিনি তো তাদের সামনে আল কোরআন তেলাওয়াত করছিলেন, কালামে পাক থেকেই তাদেরকে শোনাচ্ছিলেন পুনরুথান সম্পর্কে এবং তারা অস্বীকার করছিলো আখেরাতকে; এরশাদ হচ্ছে, “আর ওরা বললো, আমরা যখন হাড্ডিতে পরিণত হব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আবার নতুন এক সৃষ্টি হয়ে উঠে আসব?" তোমরা তখন তার অনুগত বান্দা হিসাবে, তীর প্রশংসা গীতি গাইতে গাইতে তার ডাকে সাড়া দেবে, আর তোমরা তখন ভাবতে থাকবে যে তোমরা সামান্য কিছু সময়ের জন্যেই (কবরের মধ্যে) অবস্থান করেছিলে ।' (আয়াত ৪৯-৫২) মৃত্যুর পর আবার জীবিত হওয়ার বিষয়টি ছিলো রসূলুল্লাহ (স.) ও মোশরেকদের মধ্যে বিরাট একটি বিতর্কের বিষয় । কোরআনে কারীমে এই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রসংগে বিস্তর আলোচনা এসেছে, এর ব্যাখ্যাও অনেকভাবে দেয়া হয়েছে। যার কারণে জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে অনুমান করা যায়, পুনরায় জীবিত হওয়া ও আল্লাহর দরবারে হাযির হওয়ার বিষয়ে অনুমান করা যায়। এ বিষয়ের ওপর কোরআনে করীম বহুবার আলোকপাত করেছে, কিন্তু ওই হতভাগা জাতি এ ব্যাখ্যাকে সঠিকভাবে ও বিস্তারিতভাবে বুঝতে সক্ষম হয়নি। তাদের কাছে মৃত্যুর পরে আবার জীবিত হয়ে উঠে আসা এবং হাশরের ময়দানে হাযির হওয়ার ব্যাপারটা খুবই কঠিন এবং বড়োই অবোধ্য মনে হচ্ছিলো, কেননা যে দেহ পচে গলে মাটিতে মিশে যাবে, যার কোনো চিহৃই থাকবে না, তার অণুপরমাণুগুলো আবার একত্রিত হয়ে জীবিত মানুষ আকারে কি উঠে আসবে, এটা কিছুতেই বুঝা যায় না। এজন্যে তাদের কথার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, “আর ওরা বলতে লাগলো, আমরা যখন হাড্ডিতে পরিণত হয়ে যাবো, হয়ে যাবো চূর্ণ বিচর্ণ অস্থি সে অবস্থা থেকে কি আমরা নতুন এক সৃষ্টি হিসাবে আবারও উঠে আসবো?” ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।