Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

*দুয়ারে প্রচন্ড আঘাত হানতো এবং চাপ সৃষ্টি করতো তাদের বদ্ধমূল ধারণা ও অলীক কল্পনার ওপরে এবং তাদের মেকী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার মানসিকতার ওপরে কিন্তু তবুও তারা কোরআন থেকে ঘৃণাভরে দূরেই সরে যেতো । এরশাদ হচ্ছে, “আর যখন তুমি কোরআন তেলাওয়াত করার মধ্য দিয়ে একমাত্র তোমার রবকেই স্মরণ করো তখন ওরা ঘৃণা ভরে পিঠ ফিরিয়ে চলে যায়" তাদের ঘৃণা ছিলো তাওহীদের প্রতি, কারণ এ ধ্বনি ছিলো তাদের প্রচলিত সামাজিক জীবনের ওপর এক প্রচন্ড শেলের আঘাতের মতো, যার ভিত্তি ছিলো পৌত্তলিকতা ও অন্ধ জাহেলী অনুসরণের ওপর । তা ছাড়া কোরায়শরা তাদের আকীদা-বিশ্বাসের মধ্যে যে অধপতন সৃষ্টি হয়েছিলো সে বিষয়ে ভালভাবেই বুঝত এবং ইসলাম গ্রহণ করার পর মানুষের মধ্যে যে দৃঢ়তা পয়দা হতো তাও তাদের সামনে ছিলো, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে সব অজানা রহস্য পূর্ণ বিষয়ের ওপর আলোচনা এসেছে এবং এর ভাষা ভংগি, আলোচ্য বিষয়সমূহের ব্যাপকতা ও জ্ঞান বিজ্ঞানের যে গভীর রহস্য এর মধ্যে বিদ্যমান এসব কিছু যে তাদের অজানা ছিলো তা নয়। আল কোরআনের এ সম্মোহনী আকর্ষণকে তারা কিছুতেই দূরে সরিয়ে রাখতে সক্ষম ছিলো না। এর প্রভাব বলয় থেকেও তারা এড়াতে পারছিলো না এবং যতোই মন থেকে আল কোরআনের কথা ঝেড়ে মুছে ফেলতে চাইতো, ততোবারই তাদের অজান্তে তারা দেখতো কোরআনের কথাগুলো সদা সর্বদা তাদের মনের মধ্যে আনাগোনা করছে এবং কিছুতেই তাদের মন থেকে এসব কথা মুছে ফেলা সম্ভব হচ্ছেনা। আর তৎকালীন মানুষের প্রকৃতি তাদেরকে আল্লাহর কালাম শুনতে এবং এর প্রভাব গ্রহণ করতে উদ্বুদ্ধ করছিলো, অপরদিকে তাদের অহংকার কোরআনকে মেনে নিতে ও আনুগত্য করতে বাধা দিচ্ছিলো । একারণে তারা রসূলুল্লাহ (স.)-কে নানাভাবে দোষারোপ করে চলছিলো ও তার বিরুদ্ধে নানা প্রকার অপবাদ রটাচ্ছিলো-এতে তাদের স্বার্থ ছিলো নিজেদের বড়ত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা ও বিদ্বেষ প্রদর্শন। এরশাদ হচ্ছে, “আর ওই যালেমরা বললো, “(তোমরা ত যাদুগ্রস্ত যাদুর স্পর্শ পাওয়া) একজন মানুষেরই অনুসরণ করছো ।' ওপরের এই কথাটিই সাক্ষ্য দেয়, কত গভীরভাবে আল কোরআন তাদের হৃদয়কে প্রভাবিত করতো, আর এই প্রভাবকে এড়ানোর উদ্দেশ্যে ও অন্তর থেকে কোরআনের আকর্ষণ ধুয়ে মুছে ফেলে দেয়ার জন্যে তারা অত্যন্ত বেশী বেশী করে বলতো, “এটা মানুষের কথা ।' কারণ তারা গভীরভাবে অনুভব করতো যে এর মধ্যে মানবীয় শক্তির উর্ধের বেশ কিছু উপাদান রয়েছে, যার কিছু নীরব পদর্বনি তাদের চেতনার মধ্যে যেন তারা শুনতে পেতো এবং তার নীরব স্পর্শকে তারা যাদু বলে অভিহিত করতো-আর যার মুখ দিয়ে তাদের কাছে কথাগুলো পৌছুত তাকে বলতো সে অবশ্যই একজন যাদুগ্স্ত মানুষ, অর্থাৎ আল্লাহর কালাম তাদের হৃদয় প্রাণকে এমন গভীরভাবে আকর্ষণ করতো যে দিশেহারা হয়ে গিয়ে তারা কি বলবে ঠিক পেতো না, কখনও বলতো 'এ লোকটি যাদুকর', যার কথা হৃদয়কে মোহিত করে ফেলে । আবার তাকেই যাদুগ্রস্ত বা পাগল বলে লোকদেরকে তার থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করতো, কিন্তু তার ফল হতো উলটা, অর্থাৎ লোকজন আরো বেশী কৌতৃহলী হয়ে তার কথা শোনার জন্যে এগিয়ে যেতো । প্রকৃতপক্ষে, এসব |' লাগামছাড়া কথা দ্বারা নিজেদেরই তারা সাধারণ মানুষের কাছে অস্থির মস্তিস্ক বলে প্রমাণিত করতো, সাথে সাথে কোরআনে পাকের উজ্জ্বলতা বলিষ্ঠতা, যৌক্তিকতা, সত্য মিথ্যার মধ্যে ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।