রাত্রিতেও তারা এমনি করে, আল্লাহর পবিত্র কালাম শোনার প্রবল লোভ সামলাতে না পেরে আবারও আগের মতো গেলো, নিজ নিজ স্থানে বসে সারারাত ধরে শুনলো এবং ফজরের ওয়াক্ত হয়ে গেলে বেরিয়ে এলো, তারপর পথিমধ্যে পরস্পর মিলিত হলে আগের মতো বলাবলি করলো এবং বললো, আমরা এমনি করে, রোজ পরস্পর দেখা সাক্ষাত করে মত বিনিময় না করা পর্যস্ত ফিরবো না। এ কথার ওপর একমত হয়ে তারা আপন আপন বাড়ীতে ফিরে গেলো। পরে সকাল হয়ে গেলে আখনাস এবনে শোরায়েক লাঠি হাতে আবু সুফিয়ানের বাড়ীতে গেলো এবং তাকে ডেকে বললো, আচ্ছা, আবু হানযালা (এটা ছিলো তার ডাকনাম), যা কিছু তুমি এ পর্যন্ত শুনেছো সে বিষয়ে তোমার মন্তব্য কী? আবু সুফিয়ান বললো, শোনো হে আবু সা'লাবা,আমি যা শুনেছি তা ঠিকই বুঝেছি এবং এর উদ্দেশ্য কি তাও বুঝেছি, আর এমন আরও কিছু কথা শুনেছি যা আমি বুঝিনি এবং তার উদ্দেশ্য কি তা হৃদয়ংগম করতে পারিনি। তখন আখনাস বললো, আমি এবং ওই ব্যক্তি যার সাথে আমি হলফ করে বলেছি যে এসব কথা প্রকাশ করবো না একইভাবে বুঝছি যা তুমি বুঝেছো। তারপর ওখান থেকে বেরিয়ে এসে সে আবু জেহেলের বাড়ীতে গেলো এবং তাকে বললো, হে আবুল হাকাম, মোহাম্মদের কাছ থেকে যা কিছু শুনেছো-সে বিষয়ে তোমার মতামত কী? সে বললো, তুমি কী শুনেছো? আখনাস বললো, আমরা এবং বনু আবদে মানাফ বংশ মর্যাদা ও এম্বর্য দেখানোর ব্যাপারে প্রতিযোগীতা করেছি, তারা দাওয়াত করে মানুষকে খাওয়ালো, আমরাও লোকদেরকে দাওয়াত করে খাওয়ালাম, তারা যুদ্ধাভি'ান চালালো, আমরাও বীরত্তের সাথে যুদ্ধাভিযান চালালাম, তারা মানুষকে দান খয়রাত করলো আমরাও যথেষ্ট লোককে দান খয়রাত করে তাদের সমানে সমানে থাকলাম, তারা হাটু গেড়ে বসে মানুষকে বিনয় প্রদর্শন করলো আমরাও বিনয় দেখানোর প্রতিযোগিতায় হার মানলাম না এবং উট ও ঘোড়া সওয়ারীর প্রতিযোগিতায় আমরা তাদের সমান সমান থাকলাম । কিন্তু ওরা বললো, আমাদের মধ্যে একজন নবী আছে, যার কাছে আকাশ থেকে ওহী আসে, এখন এটা আমরা কোথেকে পাবোঃ আল্লাহর কসম, কিছুতেই এবং কখনোই তার প্রতি আমরা ঈমান আনবো না এবং তীকে নবী বলে মানবোও না! বর্ণনাকারী বলেন, এরপর আখনাস সেখান থেকে উঠে এলো এবং তাকে পরিত্যাগ করলো (ও তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো)। এভাবেই তৎকালীন কোরায়শ জনগণের প্রকৃতির ওপর অবশ্যই আল কোরআনের প্রভাব পড়তো, কিন্তু তারা, নিজেদের প্রাধান্যকে টিকিয়ে রাখার হীন মানসিকতার কারণে এ প্রভাবকে সর্বদাই প্রতিহত করতো । তবুও তাদের অন্তর আল কোরআনের দিকে অবশ্যই আকৃষ্ট হয়ে থাকতো, যা তারা শত চেষ্টা করেও ঠেকাতে পারতো না। তাদের নিজ প্রকৃতির বিরুদ্ধে, পার্থিব ক্ষণস্থায়ী স্বার্থের অপচেষ্টার কারণেই আল্লাহ তায়ালা তাদের ও রসূলের মাঝে এক অদেখা পর্দা দিয়ে আড়াল সৃষ্টি করে দিয়েছিলেন, এজন্যে সত্যকে তারা অনুভব করা সত্তেও চোখে দেখতে পেত না, এর ফলে কোরআন থেকে তারা কোনো ফায়দা গ্রহণ করতে পারতো না, আর অনেক সময় তারা কোরআন তেলাওয়াত করা সত্তেও এর থেকে সঠিক পথের সন্ধান (হেদায়াত) নিতে পারতো না। এইভাবে, তাদের অন্তরের ওপর কোরআনের প্রভাবের ব্যাপারে তারা পরস্পর পরামর্শ করতো বটে, কিন্তু অবশেষে কোরআন থেকে দূরে থাকতে হবে, আর শোনা ঠিক হবে না-ইত্যাদি কথা বলাবলি করতো, তবু পুনরায় অজানা এক আকর্ষণে আবার শোনার জন্যে এগিয়ে যেত, আবারও কোরআনের ধারে কাছে ঘেঁষা যাবে না বলে নতুন করে পরামর্শ করতো, শেষ পর্যস্ত আর আসা যাবে না বলে দৃঢ়তার সাথে সংকল্প নিতো এবং পরম আকর্ষণীয় এ পাক কালাম | থেকে তাদের হৃদয় মনকে দূরে সরিয়ে নিতো। এই আকর্ষণের কারণ ছিলো এই যে, সমগ্র |" কোরআনের মধ্যে বারবার ঘুরে ঘুরে এ তাওহীদের আকীদাকেই তুলে ধরা হয়েছে যা তাদের হৃদয় ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।