Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

জঘন্যতায় পূর্ববর্তী কওমগডলোকে ছাড়িয়ে গেলেও কোনো এলাকার গোটা জনপদকে পুরোপুরি ভাবে ধংস করছেন না-করবেন না। শিক্ষা গ্রহণ করার জন্যে তিনি তাদেরকে মৃত্যু দম পর্যন্ত সময় দিয়ে রেখেছেন সুযোগ দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন তাদেরকে স্মরণ করানোর জন্যে তাদের দুয়ারে দুয়ারে পাঠিয়ে দিচ্ছেন মোব্বালেগ (প্রচারক)-এর দলকে এবং তাদেরকে সন্দেহমুক্ত সঠিক পথের সুদৃঢ় দিশা দেয়ার জন্যে তার কেতাবকে রেখেছেন অবিকৃত, যার জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত এতো কথা রয়েছে যার চর্চা শেষ হয়েও কেয়ামত পর্যস্ত হবে না। এইজন্যেই ত “তিনি সহনশীল, মাফ করনেওয়ালা'-উপাধি নিয়েছেন। কোনব্আনের বিস্যক্সকন সম্মোহলী শক্তি কোরায়শ সর্দাররা কোরআন শুনতো এবং বুঝত যে, অবশ্যই এ সম্মোহনী বাণী হচ্ছে আল্লাহর কিন্তু তবু তারা মনের সাথে সংগ্াম করতো, যেন মন নরম না হয়, যেন তাদের স্বভাবের ওপর এর কোনো প্রভাব পড়তে না পারে এই কারণেই তিনি তাদের ও রসূলের মধ্যে গোপন এক পর্দার আড়াল করে দিয়েছেন তাদের হৃদয় দুয়ারকে বন্ধ করে দিয়েছেন, ফলে কোরআন শুনলেও তারা বুঝতো না । তাদের কানগুলোকে বধির করে দিয়েছেন, এজন্যে যা শুনত তা বেশীক্ষণ তারা মনে রাখতে পারতো না। এরশাদ হচ্ছে, “আর যখন তুমি কোরআন পড় তখন আমি, তোমার ও আখেরাতের প্রতি অবিশ্বাসীদের মধ্যে একটি পর্দা নিক্ষেপ করি যা তাদেরকে সত্য থেকে আড়াল করে রাখে.... দেখো, কেমনভাবে তোমার জন্যে আল্লাহ তায়ালা উদাহরণ পেশ করছেন, এর পরও তারা ভুল পথটিই বেছে নিলো, ফলে তারা আর সঠিক পথে এগুতে পারবে না।' আয়াত ৪৫-৪৮) ইবনে ইসহাক, তার রচিত “সীরাতে এবনে হিশাম' গ্রন্থে মোহাম্মাদ এবনে মুসলিম থেকে রেওয়াত করেছেন যে মক্কার কিছুসংখ্যক কোরায়শ সর্দার যেমন আবু সুফিয়ান ইবনে হারব, আবু জেহেল ইবনে হিশাম এবং আখনাস ইবনে শোরায়েক প্রমুখ ব্যক্তিরা ছিলো বনূ যোহরার মিত্র । এরা এক রাতে রসূলুল্লাহ (স.)-এর যবানে মোবারক থেকে খেয়াল করে কোরআন পাঠ শোনার জন্যে রওয়ানা হলো। তিনি তীর বাড়ীতে নামায পড়ছিলেন এবং নামাযে কোরআন পাঠ করছিলেন । তখন তাদের প্রত্যেকে নিজ নিজ পছন্দমত জায়গায় বসে তারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে লেগে গেলো, অন্ধকারের কারণে কে কোথায় বসেছে তারা দেখতে পাচ্ছিলো না। অতপর তারা পাক কালামের তেলাওয়াত শুনতে শুনতে রাত কাটিয়ে দিলো, অবশেষে ফজরের সময় হয়ে গেলে তারা সেখান থেকে উঠে গেলো এং যাওয়ার পথে পরস্পরের সাথে সাক্ষাত হয়ে গেলো; তখন তারা “সারারাত ধরে কেন থাকা হয়েছে একথা বলে একে অপরকে দোষারোপ করতে লেগে গেলো এবং পরস্পর বলাবলি করলো, যদি আমাদেরকে কেউ দেখে ফেলে এবং আমাদের এই ঘটনা জানতে পারে তাহলে মুশিকল হয়ে যাবে, অবশ্যই তার মনে কিছু না কিছু দাগ কেটে যাবে । সুতরাং অন্য কেউ যেন জানতে না পারে এবং আর যেন একাজের পুনরাবৃত্তি না হয় সেজন্যে একে অপরকে সাবধান করে তারা নিজ নিজ বাড়ীতে ফিরে গেলো। এরপর পরবর্তী রাত্রিতে, পূর্বের মতো আবারও তারা লোভ সামলাতে না পেরে আল্লাহর পাক কালাম শুনতে গেলো এবং পূর্ব রাত্রির ন্যায় প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আসন নিলো। এইভাবে এ রাতটিও কোরআন শুনতে শুনতে কাটিয়ে দিলো এবং ফজরের ওয়াক্ত হয়ে গেলে তারা প্রত্যেকে নিজ নিজ বাড়ীর দিকে রওয়ানা হলো ও পথের মধ্যে আবারও পরস্পর সবার সাক্ষাত হয়ে গেলো। তখন পূর্ব রাত্রির মতো এবারও তারা পরস্পরকে দোষারোপ করলো এবং তাই বললো যা আগের রাত্রিতে বলেছিলো । এরপর তারা নিজ নিজ বাড়ীতে ফিরে গেলো । তৃতীয় ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।