Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

নাযিল করেন না। তিনি তাদের এ উদাসীনতা জনিত অপরাধকে তার মৃত্যু পর্যন্ত ক্ষমা করতে থাকেন, সৃষ্টি রাজ্যের সব কিছু যে অহরহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার তাসবীহ জপে চলেছে, মানুষ-এটা বুঝে না, চেষ্টাও করে না, এজন্যে ও আল্লাহ তায়ালা তাদের অপরাধ নেন না, আবার এদের মধ্যে এমন বেশ কিছু নিলজ্জ মানুষও আছে যারা আল্লাহ জাল্লা শানুহুর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করতে রাযি নয় । এসব অর্বাচীন, অভ্দ্র ও অসত্য মানুষ কেমন প্রগলভতার সাথে বলে, “এসব কিছু এমনি এমনিই সৃষ্টি হয়েছে, আর এমনি এমনিই প্রকৃতির বুকে এগুলো বিলীন হয়ে যাবে ।' তথাকথিত এসব মুর্খ বুদ্ধিজীবীরা একটুও চিন্তা করতে প্রস্তুত নয় যে, যে প্রকৃতির কথা তারা বড় গলায় বলছে, সেই প্রকৃতি কী? কে রয়েছে তার পেছনে? মানুষে মানুষে দেহাবয়বের দিক দিয়ে, চেহারা ছবিতে, কর্মক্ষমতায় হৃদয়ানুভূতিতে, শক্তি-সামর্থে এবং জ্ঞান গরিমা ও যোগ্যতায় এতো পার্থক্য কেন, কে এসবের শ্রষ্টা আবার এমনও কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহকে অংশীদার বানায় । এরা কতো জঘন্য ধরনের বেওকুফ যে যাঁকে সর্বশক্তিমান বলে মানে তার ক্ষমতায় অন্য কারো কোনো অংশ স্বীকার করলে ক্ষমতার নিরংকুশ মালিক বা সর্বশক্তিমান বলতে আর কেউ থাকে না এতোটুকুও তারা বুঝে না। এর পর তাদের সীমাহীন বোকামীর ও আত্ম প্রবঞ্চনার আর একটি দৃষ্টান্ত এই যে, তারা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা। হতভাগারা এটা হিসাব করে না যে সন্তান হওয়া এটা তো সৃষ্টিরই নিয়ম, যাদের প্রয়োজন হয় সাহায্যকারীর, যাদের মৃত্যুর পর প্রয়োজন হয় উত্তরাধিকারীর! আর এ হতভাগারা আল্লাহর জন্যে সন্তান বানায়, তা আবার এমন একশ্রেণীকে, যাদেরকে তারা নিজেরা সন্তান বানাতে লজ্জাবোধ করে । যাকে মালিক বলে স্বীকার করো তার জন্যে অপয়াটা, আর গোলামদের জন্যে সেরাটা-এ কেমন ধারা ভাগাভাগি? ছিঃ একটুও লজ্জা লাগে না এমন কথা বলতে। যিনি তোমাকে জ্ঞান বুদ্ধি ও সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টির সেরা বানালেন আর সবাইকে নিয়োজিত করে দিলেন তোমার খেদমতে-তীার সাথে এই ব্যবহার! ধিক তোমার জীবন, ধিক তোমার বিবেচনাবোধের ওপরে, আর ধিক তোমার জ্ঞান-বিজ্ঞানের চর্চায়। যেখানে তোমার কর্তব্য ছিলো মালিকের এতোসব নেয়ামতের কথা স্বীকার করে তার কাছে নিজেকে সোপর্দ করা, তার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়ে তার আরও কৃপা দৃষ্টি আকর্ষণ করা, তাকে খুশী করার জন্যে সারাক্ষন মান তীর প্রশংসা-গীতিতে মুখর থাকা এবং তার আরও মহব্বত লাভ করার জন্যে, তাকে খুশী করার জন্যে সারাক্ষণ ব্যস্ত থাকা-তুচ্ছ জ্ঞান করে এ নশ্বর জীবনকে ও এর সকল ক্ষণস্থায়ী সমারোহকে সকল মনোযোগিকে তার দিকেই সংযোগ করা যেন তার কাছে ফিরে গিয়ে তার চিরন্তন মোহব্বতের পরশ পাওয়া যায়। প্রেমময় প্রভু-পরওয়ারদেগার মানুষকে যে যোগ্যতা, যে জ্ঞান, যে সুযোগ এবং যে শক্তি সামর্থ দিয়েছেন, তাতে তার পক্ষে সর্বোত্তম উপায়ে তার ংসা-গীত গাওয়া, তার আনুগত্য করা এবং তার ইচ্ছাকে কার্যকর করে এ পৃথিবীকে বেহেশতে পরিণত করা প্রয়োজন ছিলো-এজন্যেই তো মালিক তাকে তার প্রতিনিধি বানিয়ে সকল কিছুকে তার ইচ্ছামত পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু হায় এ হতভাগা মানুষ নিজের পজিশন, পরিণত করেছে, যা দেখে পশুরাও লজ্জা পায়, তাদেরকে বোধহয় ঘৃণা করে-তাদের পরিচালনাকে অস্বীকার করতে চায়! আল্লাহ তায়ালা যদি চরম সহনশীল না হতেন, না হতেন সীমাহীন ক্ষমাশীল তাহলে তাদেরকে অচিরেই নীস্ত-নাবুদ করে দিতেন, যেমন করে বিলীন করে দিয়েছেন অতীতে বহু জাতি ও জনপদকে, ওলট-পালট করে দিয়েছেন তাদের ভূমিকে । কিন্তু না, আল্লাহর হাবীব শেষ রসূলের খাতিরে তিনি তা করছেন না-করবেন না-এটা তীর ওয়াদা-এজন্যে অপরাধের ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।