Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাকায় তখন সে অনুভব করে সবাই অদৃশ্য কোনো এক শক্তির টানে এগিয়ে চলছে, সবাই একই নিয়মে বিচরণ করছে, সবাই মহান আল্লাহ রব্বুল আলামীনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব লোকের এসব দৃশ্য বিদগ্ধ হৃদয়ে জাগায় এক প্রবল প্রকম্পন, আবেগ মুগ্ধ নেত্রে সে পুনরায় এগুলোর দিকে যখন দৃষ্টিপাত করে তখন সে দৃশ্য অদৃশ্য সব কিছুর মধ্যে এক প্রাণ প্রবাহ লক্ষ্য করে যখন যেটা সেম্পর্শ করে, যখন যেদিকে পদবিক্ষেপে এগিয়ে যায় সব কিছু থেকেই সে যেন শুনতে পায় এক মর্মকথা, সবাই যেন আপন মালিকের বন্দনা গাইতে ব্যস্ত, সব-কিছুর মধ্যেই যেন প্রাণ প্রবাহের বন্যা পরিস্ফুট ৷ এরশাদ হচ্ছে, “যতো কিছু আছে সবাই তীর প্রশংসা-গীতি গেয়ে চলেছে ।” হা, অবশ্যই তারা আল্লাহর তাসবীহ জপছে, কিন্তু তারা যেমন ধরনের প্রাণী বা বস্তু তাদের তাসবীহও সেই রকম এবং তারা তাসবীহ পড়ে তাদের আপন আপন ভাষায় । এইজন্যেই বলা হচ্ছে, 'তোমরা বুঝো না তাদের তাসবীহ জপা ৷ তোমরা বুঝো না কারণ তোমরা তো মাটি-দ্বারা সৃষ্টি মানুষ-এই মাটির আবরণে তোমাদের দেহ গড়া । মাটির আবরণ ভেদ করে যেমন আলো পার হয়না, তেমনি তোমাদের দেহাবরণ ভেদ করে জীবজন্তু প্রাকৃতিক বস্তু নিচয়ের ভাষা তোমাদের কাছে পৌছায় না, আরও একটা বড় সত্য হচ্ছে এই যে, তোমরা তো সাধারণভাবে হৃদয়ের কান দিয়ে শোন না এবং সৃষ্টির গোপন রহস্য বুঝার জন্যে চেষ্টা করো না, খেয়ালও করো না ও সবের দিকে এবং দিগন্ত বিস্তৃত যে সব নিদর্শন এই বিশাল সৃষ্টিকে ধরে রেখেছে সেগুলোকেও দেখার দরকার মনে করো না। প্রকৃতপক্ষে এসবের দিকে খেয়াল করে তাকালে সৃষ্টিকুলের যেসব রহস্য নযরের সামনে ভেসে ওঠে তা জানাতে থাকে সেই মহান স্রষ্টার কথা, যিনি এ সবেরও সৃষ্টিকর্তা এবং যিনি এ সবের পরিচালক ও নিয়ন্ত্রণকারী । আর মানুষের অন্তরাত্মা যখন চতুর্দিকে ছড়িয়ে থাকা সৃষ্টি রহস্যগুলো অবলোকন করতে থাকে এবং পরিষ্কারভাবে এ নিদর্শনগুলো তার নযরের সামনে ভাসতে থাকে তখন সজীব-নিজীবি সব কিছু যেন তার সাথে কথা বলতে শুরু করে দেয়, আর তখনই সে সব কিছুর মধ্যে এক প্রাণ স্পন্দন দেখতে পায় এবং সেই সময়েই সে তাদের তাসবীহ জপা শুনতে পায়, অতপর সেই সময় তার হৃদয় মন স্বর্গ রাজ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্যে উদগ্রীব হয়ে উঠে, আর সেই সময়েই সে সৃষ্টি রহস্যের গোপন তত্ব ও তথ্যাদির সন্ধানে পেতে থাকে যা সাধারণ দুনিয়া পূজারীর দল ও উদাসীন লোকেরা পায় না, পেতে পারে না। পায়না সেই সব স্থবির ও স্থুল দৃষ্টি সম্পন্ন মানুষেরা, যাদের হৃদয় মাটির পুরু আবরণে আচ্ছন্ন থাকায় সৃষ্টি রাজ্যের গভীরে লুকায়িত গোপন রহস্য উদঘাটনে তারা ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয় ওই সব রহস্যদ্বার খুলতে যা প্রত্যেক সজীব ও নিজীবি বস্তুর মধ্য থেকে ব্যক্ত হতে থাকে, প্রকাশিত হতে থাকে এ মহাসৃষ্টির সব কিছু থেকে । এ পর্যায়ে এসে জানানো হচ্ছে যে মহান অ্রষ্টা এইসব অপরিনামদর্শী ব্যক্তিদের ওপর রাগ করে তাদেরকে সাথে সাথে শাস্তি দেন না। তাই এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই তিনি সহনশীল বড়ই মাফ-করনেওয়লা ।' আল্লাহক্স অসীম ক্ষমতা এখানে আল্লাহ রব্বুল আলামীনের সহনশীলতা ও ক্ষমাশীলতার কথা উল্লেখের উদ্দেশ্য হচ্ছে এই যে তিনি বান্দাদের এই উদাসীনতা, পরিণামের কথা চিন্তা করে কাজ ও ব্যবহার না করার কারণে এবং পরকালীন জীবনে মুক্তি লাভের জন্যে এ জীবনে কি কি দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে চিন্তা না করার সাথে সাথে অধৈর্য হয়ে পড়েন না এবং তাদের ওপর সংগে সংগে শাস্তিও ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।