মালিক অথবা সর্বময় ক্ষমতার মালিকের সমকক্ষ বা অংশীদার হওয়ার দাবী করতে পারে । যেসব জিনিস অথবা ব্যক্তিকে তারা পূজনীয় মনে করে, তাদের সামনে মাথা নত করে এবং বিপদ আপদে তাদের কাছে সাহায্যের জন্যে হাত প্রসারিত করে তারা সবাই তো আল্লাহরই সৃষ্টি, সে কোনো তারকা হোক, হোক কোনো গ্রহ, মানুষ বা পশু, বৃক্ষ বা কোনো ইট পাথর নির্মিত জড় পদার্থ যাইই হোক না কেন সবাই প্রকৃতিগতভাবে সৃষ্টি কর্তার দিকে ফিরে যেতে বাধ্য, সবারই লয় আছে, আছে ক্ষয় এবং অবশেষে সবাইকে ইচ্ছায় অনিচ্ছায় সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে তিনি যা ইচ্ছা করেন, সে ইচ্ছার কাছে সবাইকেই নতি স্বীকার করতে হয় এবং অবশ্যই একদিন সবাইকে তীর ডাকে সাড়া দিয়ে তার কাছে ফিরে যেতে হবে । তাই এরশাদ হচ্ছে, ক্ষমতা অন্য কারো হাতে যদি থাকতো “তাহলে অবশ্যই তারা আরশের মালিকের কাছে পৌছে যাওয়ার চেষ্টা আরশের উল্লেখ হয়েছে এই জন্যে যে আল্লাহ তায়ালা মহান ও তার মর্যাদা সর্বোচ্চ আর যেসব সৃষ্টিকে ওরা আল্লাহর সাথে মাবুদ বা ক্ষমতাধর মনে করে ডাকে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর নীচে বা তার অধীনস্থ তার সাথে বা পাশাপাশি কেউ নয়, একথা বলার পর পরই জানানো হচ্ছে, তিনি ওই সকল দুর্বলতা থেকে পবিত্র যা সৃষ্টিজগতের সবার আছে। এরশাদ হচ্ছে, “তিনি পবিত্র সব কিছু দুর্বলতা থেকে, সমুচ্চ তার মর্যাদা, তার সম্পর্কে যা বলে তার থেকে তিনি বহু বহু উর্ধ্বে। প্রকৃতি সাতে যেভান্ব সখ্যতা হক্স এরপর জানানো হচ্ছে যে, এই মহাকাশের নীচে অবস্থিত যে বিশাল জগৎ-এর মধ্যে যা কিছু আছে সবই পারস্পরিক অদেখা এক বন্ধনে আবদ্ধ, এরা সবাই আল্লাহমুখী ও আল্লাহর অনুগত জীবন যাপন করছে এবং অহরহ আল্লাহর নির্দেশিত পথে আবর্তিত হয়ে তার তাসবীহ করছে (সবাই জানাচ্ছে যে, তারা সর্বশক্তিমান আল্লাহর হুকুমমত চলতে বাধ্য) এবং আরও জানাচ্ছে যে সব কিছু এগিয়ে চলেছে তারই দিকে । এরশাদ হচ্ছে, 'সপ্ত-আকাশ, পৃথিবী ও এ দুই এর মাঝে যা কিছু আছে সবই ও সবাই নিরন্তর তাসবীহ জপে চলেছে। আর যেখানে যা কিছু আছে তার প্রশংসা-গীতি গেয়ে চলেছে, কিন্তু তাদের এই তাসবীহ তোমরা বুঝতে পারো না নিশ্চয়ই তিনি বড়ই সহনশীল মাফ করনেওয়ালা ৷” এ বিশাল সৃষ্টির মধ্যে প্রতিটি অণু-পরমাণু প্রতিনিয়ত তাদের নড়াচড়ার মধ্য দিয়ে আল্লাহর গুণগান করে চলেছে, অর্থাৎ প্রানী ও জড়পদার্থ সবাই ও সবকিছু চলমান অবস্থায় আছে- প্রকৃতপক্ষে তাদের সবারই জীবন আছে এবং সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত। সবাই মহান আল্লাহ রব্বুল আলামীনের প্রশংসা ও কৃতিত্ব বর্ণনা করে চলেছে। আমরা তাদের তাসবীহ জপার অর্থ করতে গিয়ে বড় জোর এতোটুকু বুঝি যে সব কিছু নিরলসভাবে আল্লাহর হুকুম অবিরত পালন করে প্রমাণ করে দিচ্ছে যে, সর্ব শক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহর ক্ষমতা সারাক্ষণ এবং সর্বত্র বিরাজমান, তার ক্ষমতার বাইরে কেউ নেই, তার হুকুম অমান্য করার সাধ্য বা স্বাধীনতা কারো নেই। এ হচ্ছে তুলনাহীন এক দৃশ্য ৷ যখন গতীর দৃষ্টিতে এই বিশ্ব প্রকৃতির দিকে মানুষ তাকায় হৃদয়ের গভীর চিন্তা করে এবং অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে চায়, তখন ছোটো বড়ো প্রত্যেকটি নুড়ি ও পাথর, প্রত্যেকটি দানা-কণা, প্রতিটি পল্লব প্রত্যেকটি ফুল ও ফল, প্রত্যেকটি চারা ও গাছ, প্রতিটি কীট পতংগ ও বুকে হাঁটা প্রাণী এবং প্রত্যেকটি জীবজন্তু ও মানুষ এবং পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা প্রত্যেকটি জীব জানোয়ার, শৃন্য আকাশে উড়ন্ত পাখীকূল ও পানিতে সন্তরণশীল প্রতিটি প্রাণী.... এসব কিছুর সাথে যখন মহাশৃন্যলোকে বিরাজমান সকল বস্তু নিচয়ের দিকে যিলাল ১২তম ১৪খ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।