সারাক্ষণ এর তৎপরতা এগিয়ে চলেছে, এজন্যে নানা প্রকার পদ্ধতি ও হেকমত অবলম্বন করা হয়েছে, বিভিন্ন উপায় ও ওসীলা গ্রহণ করা হয়েছে-এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন অন্তর প্রাণ দিয়ে তাওহীদের মর্মকথা মানুষ বুঝতে পারে এবং স্বেচ্ছায় ও সাগ্হে নিজেদের বুঝ শক্তির নিরিখেই এ মহা সত্যকে গ্রহণ করতে পারে, তাই বলা হয়েছে, | “যেন তারা শিক্ষা নিতে পারে ।' ্ অতপর চিস্তা করে দেখুন, তাওহীদকে বুঝানোর জন্যে এর প্রয়োজন ও যৌক্তিকতা বুঝানো ছাড়া আর কিছু করার নাই, মানুষকে তাদের বাস্তব প্রকৃতির দিকে ফিরে যাওয়ার কথা বলা ও যুক্তি প্রদর্শন করা এবং সৃষ্টির বিভিন্ন নিদর্শন দেখিয়ে তাদেরকে সত্যের দিকে উদ্বুদ্ধ করা ইসলামী দাওয়াতের সর্বপ্রধান কাজ। কিন্তু, দুনিয়ার স্বার্থ ও জাহেলিয়াতের অন্ধ অনুসরণে তারা এমনই নির্বোধ হয়ে গেছে যে আল কোরআন থেকেই তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যখনই আল কোরআন তারা শোনে তখনই তারা দূরে সরে যায়, এভাবে যতোবারই তাদেরকে সত্যের দিকে ডাকা হচ্ছে ততোবারই তারা সত্যের বাতি থেকে দূরে সরে যাচ্ছে। যে আকীদা গ্রহণ করার জন্যে তাদেরকে আহবান জানানো হয়েছে তার থেকে তারা দূরে সরে যাচ্ছে-আল কোরআন থেকে তাদের দূরে সরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আল কোরআনের আওয়ায তাদের ওপর বিজয়ী হয়ে তাদের বর্তমান অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দিতে না পারে আর আল কোরআনের যতোটুকু আওয়ায তাদের কানে গেছে এবং এর সম্মোহনী শক্তি যতোটুকু তারা দেখার সুযোগ পেয়েছে তাতে তাদের মধ্যে প্রতীতি জন্মে গেছে যে এ কেতাবের আওয়ায যদি ব্যাপকভাবে মানুষের কান পর্যন্ত পৌছে যায় তাহলে মানুষকে এর থেকে বেশীদিন দুরে সরিয়ে রাখা সম্ভব হবেনা; তাদের সেই মিথ্যা ও কাল্পনিক ধারণা বিশ্বাসের ওপর আল কোরআন অবশ্যই বিজয় লাভ করবে যাকে তারা অন্ধভাবে আঁকড়ে ধরে আছে। তাদের শেরেকের আকীদা, তাদের মনগড়া মাবুদদের প্রতি ভক্তি বিশ্বাস ও আনুগত্য এবং তুচ্ছ ও গুরুতত্হীন যেসব জিনিসকে অযথা তারা গুরুত্ব দিয়ে চলেছে আল কোরআনের সামনে একদিন সেসব কিছুই অসার ও অর্থহীন প্রমাণিত হবে । “যেমন করে ইতিমধ্যে তাদের কাছে আল্লাহর জন্যে কন্যা বানানোর কথাটা যুক্তিহীন ও অসার প্রমাণিত হয়েছে, তেমনি করে ইলাহ্ বা জীবন-মৃত্যুর মালিক ও ভালো মন্দের কর্তা বলে যেসব মাবুদদেরকে তারা গ্রহণ করেছিলো তারাও যে সত্যিকারে কোনো শক্তি-ক্ষমতার মালিক নয় তা এখন তাদের নযরে ধরা পড়ে গেছে। তাদেরকে বুঝানো হচ্ছিলো যে তাদের অধপতনের মূল কারণ হচ্ছে অন্ধভাবে ওইসব অলীক দেব-দেবীর পূজা উপাসনা করা এবং তাদের কাছে সাহায্যের জন্যে হাত পাতা ৷ তাদেরকে জানানো হচ্ছিলো যে এসব দেব-দেবী যদি আল্লাহর সাথে তীর ক্ষমতায় শরীক হতো বা তারা আল্লাহর আত্মীয় হতো তাহলে তারা অবশ্যই আল্লাহর নৈকট্য-লাভের চেষ্টা করতো এবং আল্লাহর কাছে পৌছে যাওয়ার জন্যে নানা প্রকার উপায় তালাশ করতো । এরশাদ হচ্ছে, “বলো, সত্যই যদি আল্লাহ তায়ালা ছাড়া আরও বিভিন্ন ব্যক্তি বা দেব-দেবী ক্ষমতার মালিক হতো, যেমন ওরা বলে, তাহলে অবশ্যই তারা আকাশবাসীর কাছে পৌছানোর চেষ্টা করতো ।” ব্যাকরণবিদ বা ভাষাবিদরা যেমন বলেন, কোনো বিষয়ে না সুচক কোনো কথা বলা বা বিরোধিতা করা যদি শুধু বিরোধিতার জন্যেই হয় তাহলে পুরো বিষয়টাই রদ হয়ে যায়, সেখানে কোনো যুক্তি পেশ করার সুযোগ থাকে না বা যুক্তি পেশ করে কোনো লাভও হয় না। প্রকৃত পক্ষে, আল্লাহর সাথে তীর ক্ষমতায় ভাগ বসানোর মতো কোনো ক্ষমতাবান সত্ত্বা নাই, যে নিজের এবং অন্য কারো মালিক হতে পারে, কোনো জীবন মৃত্যুর কর্তা হতে পারে অথবা সকল শক্তি ক্ষমতার যিজ্লান্প ১২তম ১৪ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।