“যতো কিছু (দৃশ্য জগতে) আছে সবই (তীর হুকুম পালনের মাধ্যমে) তার তাসবীহ্ জপে চলেছে।' অর্থাৎ সব কিছু জানাচ্ছে যে আখেরাতে তারা এক ও অদ্ধিতীয় মহান সত্ত্বা আল্লাহ রব্বুল আলামীন এর কাছেই ফিরে যাবে, আরো জানাচ্ছে যে, একমাত্র সেই মহান সত্ত্াই আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে অবস্থিত সব কিছুর খবর রাখেন, আর কেউ নয়, আর তিনি সব কিছুকে একাই পরিচালনা করে চলেছেন, যার জন্যে কারো কাছে তাকে কৈফিয়ত দেয়া লাগে না। এরশাদ হচ্ছে, “তিনি চাইলে তোমাদের প্রতি রহম করবেন এবং চাইলে তোমাদেরকে আযাব দেবেন ।' আলোচনার মধ্যে শেরেকের অসারতা প্রমাণিত হয়েছে এবং পরিষ্কার হয়ে গেছে যে এটা মানুষের মনগড়া এক ধারণা ছাড়া আর কিছুই নয়। এটাও স্পষ্ট হয়ে গেছে যে মহান সেই সত্ত্বা, ধার হাতে রয়েছে সবার জীবন ও মৃত্যু একমাত্র তারই দিকে সবাইকে রুজু করতে হবে, এবং সকল ক্ষমতা একমাত্র তারই; সবাইকে পরিচালনা করা এবং দুনিয়া ও আখেরাতে সৃষ্টিজগতের সবাইকে প্রকাশ্যে ও গোপনে নির্দেশ দানের ক্ষমতা একমাত্র তারই | আরও প্রকাশ পাচ্ছে যে, জীবিত মৃত সজীব নিজীব, জীব জন্তু, কীট পতংগ ও যতো পদার্থ আছে সবাই তাদের সৃষ্টিকর্তার দিকে রুজু হয়ে আছে এবং তাদের সারাক্ষণের আনুগত্যের মাধ্যমে এটা জানা যাচ্ছে। “তোমাদের রব কি তোমাদের জন্যে বরাদ্দ করলেন পুত্র সন্তান এবং নিজের জন্যে গ্রহণ করলেন কন্যা সন্তান? আয়াত ৪০) এখানে জিজ্ঞাসাবোধক বাক্য ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামীন কাফেরদের এ কথার প্রতি ঘৃনা ও অসন্তোষ প্রকাশ করছেন যে তারা বলছে, “ফেরেশতারা আল্লাহর কন্যা” তারা আল্লাহ তায়ালা সম্পর্কে যেসব বাজে কথা উচ্চারণ করছে, যে আল্লাহর সন্তান আছে, আছে জীবন সংগিনী, আছে তার শরীক, এসব কথার কারণে আল্লাহ তায়ালা তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন এবং আরও ক্রোধ প্রদর্শন করছেন এজন্যে যে তারা আল্লাহর জন্যে বাছাই করেছে কন্যা আর নিজেদের জন্যে পুত্র, অথচ তারা নিজেরা কন্যাদেরকে পুত্রদের তুলনায় তুচ্ছ ও নগণ্য মনে করে; তারা দারিদ্র ও লজ্জার ভয়ে কন্যা সন্তানদের হত্যা করে, এতদসত্তেও আল্লাহর জন্যে তারা কন্যা-সন্তান পছন্দ করছে! আল্লাহ তায়ালা যখন পুত্র কন্যা উভয়টিই দান করছেন তখন তাদের পক্ষে আল্লাহর জন্যে কন্যা সন্তান পছন্দ করার হেতু কি এবং নিজেদের জন্যে পুত্র সন্তান পছন্দ করারই বা যৌক্তিকতা কি? এখানে এসব ভুল দাবীর কারণে যে আত্ম-বিস্বৃতি মানুষে মানুষে অনৈক্য এবং অধপতন শুরু হয়েছে এগুলোকে যাতে করে সঠিক পথে আনা যায় তার যুক্তি তর্ক-দিয়ে বুঝানোর চেষ্টা করা হয়েছে এ কাজ না হলে মানুষের বিবেক-বুদ্ধি ও চেতনার বুনিয়াদই ধসে যেতো । এরশাদ হচ্ছে, “অবশ্যই তোমরা বিরাট কথা বলছো'...... নিকৃষ্ট চরিত্র ও ব্যবহারের দিক দিয়ে তোমার কথা ছিলো অবশ্য খুবই বড়, দন্ড ও অসভ্যতার দিক দিয়ে ওরা এটা বিরাট কথা বলছে। বিরাট কথা বলছে তারা মিথ্যা হওয়ার দিক দিয়ে এবং সঠিক ও চেতনাও কল্পনা থেকে দূরে সরে যাওয়ার দিক দিয়েও তাদের কথা খুবই বড় ও মারত্বক ৷ এরশাদ হচ্ছে, “আর অবশ্যই আমি, এই আল কোরআনের মধ্যে সব কিছুকে বিশদভাবে বর্ণনা করেছি, যাতে করে ওরা শিক্ষা গ্রহণ করে, কিন্তু এতদসত্তেও সত্য থেকে পালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো ফায়দা হয়নি ।' মহা পবিত্র আল কোরআন আল্লাহর একচ্ছত্র আধিপাত্য কায়েমের জন্যেই এসেছে আর এই আকীদাকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এবং এ বিশ্বাসকে সুস্পষ্টভাবে মানুষকে বুঝানোর জন্যে ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।