রসূল (স.) বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ তায়ালা তাকে উন্নতি দান করেন। সে নিজের কাছে ক্ষুদ্র, কিন্তু সমাজের কাছে বড়। আর যে অহংকার করে, আন্রাহ তায়ালা তাকে অধোপতিত করেন। সে নিজের কাছে বড়, কিন্তু জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়। এমনকি সমাজের চোখে সে কুকুর ও শুকরের চেয়েও ঘৃণিত হয়ে থাকে ।' (তাফসীরে ইবনে কাসীর) এ পর্যস্ত এসে এই নির্দেশাবলী শেষ হয়েছে। এর বেশীর ভাগই নিষেধাজ্ঞা সম্বলিত, যা অত্যন্ত ঘৃণিত কার্যকলাপ ও কৃ-স্বভাবসমূহের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে। 'এই সব দোষের মধ্যে যেগুলো অপেক্ষাকৃত খারাপ, তা তোমার প্রতিপালকের কাছে ঘৃণিত।' (আয়াত ৩৮) উপসংহারে এই মোদ্দা কথাটুকু স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এসব নির্দেশের ভিত্তি হলো, এ সবের মধ্য থেকে যেগুলো খারাপ, দৃশগুলো আল্লাহর কাছে ঘৃণিত । আর যে কটা ভালো কাজের আদেশ এর ভেতর অন্তর্ভুক্ত হয়েছে, তা নিয়ে কোনো কথা বলা হয়নি। কেননা নিষিদ্ধ খারাপ কাজের সংখ্যাই এখানে বেশী। সর্বশেষে এসব আদেশ ও নিষেধকে আল্লাহর একত্বের সাথে ও তার সাথে শরীক করার বিরুদ্ধে উচ্চারিত সতর্কবাণীর সাথে যুক্ত করা হয়েছে, যেমনটি করা হয়েছে শুরুতেও । সেই সাথে এ কথাও বলা হয়েছে যে, এগুলোর ভেতরে সেসব প্রাজ্ঞ ও বিজ্ঞানময় বাণীও (হেকমত) রয়েছে, যার প্রতি কোরআন বিশেষভাবে পথনির্দেশ দেয়। “এ হচ্ছে তোমার প্রতিপালক তোমার কাছে যে বিজ্ঞানময় বাণী নািল করেছেন, তার অংশ এই উপসংহারেরও সূচনার সাথে সাদৃশ্য রয়েছে। এর দু'দিকেই রয়েছে ইসলামের সেসব প্রধান মূলনীতি, যার ওপর সে মানব জীবনের ভিত্তি গড়ে তুলেছে। সেই মূলনীতিটা হলো আল্লাহর একত্ব এবং তার এবাদাত ও আনুগত্যে অন্য কাউকে শরীক না করা। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।