Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বলাবলি করেছে" এ কথাটা । অপর হাদীসে আছে, সবচেয়ে বড় ধোকাবাজি হলো, নিজের চোখ যা দেখেনি, তা তাকে দেখানো ।' (অর্থাৎ না দেখেও এরূপ বলা যে স্বচক্ষে দেখেছি ।) এভাবে একাধিক আয়াত ও হাদীস থেকে ইসলামের ওই পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ মতবাদটাই অকাট্যভাবে প্রমাণিত হয় । এই মতবাদ শুধু বিবেক বুদ্ধি ও যুক্তির আলোকেই প্রতিষ্ঠিত হয় না, বরং আবেগ উদ্দীপনা ও চেতনা দ্বারাও প্রতিষ্ঠিত হয়। মুখ দিয়ে এর যে শব্দটাই উচ্চারণ করা হোক বা যে ঘটনাই বর্ণনা করা হোক, বিবেক যে সিদ্ধান্তই নিক এবং যে সংকল্পই গ্রহণ করুক, প্রতিটি কর্মকান্ড থেকেই ওই খোদায়ী মতবাদের যৌক্তিকতা প্রতিপন্ন হয়৷ আল্লাহ তায়ালা সূরার শুরুতে এই মতবাদ সম্পর্কেই বলেছেন, “নিশ্য়ই এই কোরআন সবচেয়ে নির্ভুল ও মযবুত বিধানের দিকেই পথ দেখায় ।' আল্লাহর এই চিরঞ্জীব মতবাদ ও বিধান সম্পর্কে কোরআনের এ উক্তি অত্যন্ত বাস্তব ও সত্য । অহম্িব্াগান ব্তাপানে কঠোল হুশিক্সানী তাওহীদ বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট এসব নির্দেশের সর্বশেষ নির্দেশ হলো অন্তসারশুন্য অহংকার ও মিথ্যে দন্তের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা সম্বলিত, “পৃথিবীতে দান্তিকতার সাথে বিচরণ করো না। তুমি পৃথিবীকে ফেড়ে ফেলতেও পারবে না, পাহাড়ের সমান উচুও হতে পারবে না।' (আয়াত ৩৭) আল্লাহ তায়ালা যে তাঁর বান্দাদের ওপর পরাক্রমশালী, সে কথা যখন মানুষ ভুলে যায়, তখনই সে নিজের বিস্তবৈভব, ক্ষমতা ও সৌন্দর্যের প্রভাবে অহংকারে মেতে ওঠে । সে যদি স্মরণ রাখতো যে, তার যা কিছু সম্পদ ও সম্পত্তি রয়েছে, তা আল্লাহ তায়ালাই দিয়েছেন এবং আল্লাহর শক্তি ও প্রতাপের সামনে সে একবারেই দুর্বল ও অসহায়, তাহলে তার অহংকার কমে যেতো, আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব উপলব্ধি করে সে বিনয়ী হতো এবং পৃথিবীর ওপর অহংকারের সাথে নয় বরং বিনয়ের সাথে চলাফেরা করতো । নিজের দুর্বলতা, অক্ষমতা ও ক্ষুদ্রতা সত্তেও যে ব্যক্তি দন্তের সাথে চলাফেরা করে ও অহংকার করে, তাকে কোরআন নিম্নরূপ জবাব দেয়, “তুমি কখনো পৃথিবীকে ফেড়ে ফেলতে পারবে না এবং পাহাড়ের সমান উচ্ুও হতে পারবে না।' মানুষ শারীরিকভাবে এতোটা ক্ষুদ্র ও দুর্বল যে, আল্লাহর বহু প্রকান্ড প্রকান্ড সৃষ্টির সামনে সে আদৌ কোনো বস্তু বলেই গণ্য হয় না। সুতরাং তাকে বুঝতে হবে যে, তার যেটুকু ক্ষমতা, প্রতাপ, সম্মান ও মর্যাদা রয়েছে, তা আল্লাহর প্রদত্ত । সে যাতে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তার দিকে মন রুজু রাখে এবং তাকে ভুলে না যায়, সে জন্যে তিনি তাকে রূহ বা আত্মা দিয়ে সম্মানিত করেছেন। কোরআন অহংকার পরিত্যাগ করে বিনয় ও বিন্ম্রতা অবলম্বনের যে আহ্বান জানিয়েছে, তা আল্লাহর সাথে ও জনগণের সাথে উভয়ের সাথেই সুশীল ও সুসভ্য আচরণ হিসাবে পরিগণিত হয়ে থাকে। ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই এটা একমাত্র গ্রহণযোগ্য নৈতিক ও ভদ্র রীতি । এই সুসভ্য ও ভদ্র রীতিকে পরিত্যাগ করে অহংকার ও দান্তিকতা অবলম্বন করে শুধু সেই বিবেকহীন, সংকীর্ণমনা ও অবিবেচক ব্যক্তি, যাকে আল্লাহ তায়ালাও পছন্দ করেন না। জনগণও নয়। আল্লাহ তায়ালা পছন্দ করেন না তার দেয়া নেয়ামতকে ভুলে যাওয়া ও ওদ্ধত্য প্রদর্শনের জন্যে, আর জনগণ পছন্দ করে না তার বাড়াবাড়ি ও ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্যে । ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।