বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে পণ্যের সঠিক পরিমাপ এবং ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক পরিমাপে বিরাট পার্থক্য রয়েছে। ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক পরিমাপ বাণিজ্যিক উদ্দেশ্যও পূরণ করে । আর সেই সাথে অন্তরের পবিত্রতা, পার্থিব জীবনের চেয়ে উচ্চতর জীবন বোধ ও মহস্তর রুচিবোধ অতিরিক্ত প্রাপ্তি হিসাবে অর্জন করা যায়। এভাবেই ইসলাম সব সময়ে একই সাথে পার্থিব জীবনের সকল উদ্দেশ্য ও প্রয়োজন পূরণ করে । আবার মানুষের আধ্যাত্মিক উৎকর্ষও নিশ্চিত করে। আক্কীদা বিশ্বানসেক ব্ষচ্ছত্তা ইসলামী আকীদা বিশ্বাস স্বচ্ছতা, দৃঢ়তা ও স্পষ্টতার প্রতীক। এর কোনো একটাও সন্দেহ, সংশয়, কিংবা কাল্পনিক ধ্যান ধারণা ভিত্তিক নয়। (আয়াত ৩৬) “তোমার যা জানা নেই, তার পেছনে ছুট না। .....' এই ক্ষুদ্র আয়াতটা মন ও বিবেকের সামনে এমন একটা পূর্ণাংগ মতবাদ তুলে ধরে যে আধুনিক কালের বৈজ্ঞানিক মতবাদণগ্ডলোও এর আওতায় পড়ে । তৎসহ মনের দৃঢ়তা ও আল্লাহর স্মরণ আধুনিক বাতিল মতবাদসমূহের ওপর ইসলামের বাড়তি বৈশিষ্ট্য হিসাবে গণ্য হয়। প্রত্যেক সংবাদ, প্রত্যেক তত্ত্ব প্রত্যেক তথ্য ও প্রত্যেক তৎপরতা সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার আগে তার সত্যাসত্য সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরী | এই হলো কোরআনের বক্তব্য । এই হলো ইসলামের নির্ভুল তত্ব । মন ও বিবেক এই নির্ভুল তত্বের ওপর দৃঢ় আস্থা স্থাপন করলে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আর কোনো বিভ্রান্তি বা কল্পনা বিলাসের অবকাশ থাকে না। সন্দেহ সংশয়ের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে উপনীত হবার এবং পারস্পরিক আচরণ ও লেনদেনের অবকাশ থাকে না। অনুরূপভাবে, বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও কাল্পনিক তত্ত্ব ও ভ্রান্ত স্তুল সিদ্ধান্তের অবকাশ থাকে না। আধুনিক যুগের মানুষ যে বৈজ্ঞানিক সততার প্রশংসায় পঞ্চমুখ তা আসলে সেই বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্তিক সততারই অংশ, যা কোরআন তৈরী করেছিলো । কোরআন মানুষকে সতর্ক করেছিলো যে, তার চোখ, কান, ও মন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে । সেই সতর্কবাণীর ওপর ভিত্তি করেই বুদ্ধিবৃত্তিক সততা ও বিশ্বস্ততা গড়ে উঠেছিলো । এটা আসলে চেতনা, অনুভূতি বিবেক ও মনের সততা ও বিশ্বস্ততা । এ সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে । হৃদয়, মন, চোখ, কান সবাইকেই জিজ্ঞেস করা হবে। এই সততার বিরাটত্ব ও সুক্মতার কথা ভাবতেও গা শিউরে ওঠে । যখনই মানুষ কোনো কথা উচ্চারণ করে, যখন কেউ কোনো কথা বর্ণনা করে এবং যখনই কেউ কোনো ব্যক্তি বা ঘটনার সম্পর্কে মতামত ব্যক্ত করে, তখনই তার ঘাড়ে এই সততা প্রদর্শনের দায়িত ন্যস্ত হয়। অর্থাৎ সুনিশ্চিতভাবে না জেনে তুমি কোনো কিছুর অনুসরণ করো না। কোনো কথা, বর্ণনা, তথ্য বা ঘটনার নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো মতামত বা সিদ্ধান্ত ব্যক্ত করো না। অনুরূপভাবে শরীয়তসংক্রান্ত কোনো বিধি এবং আকীদাসংক্রান্ত কোনো তত্ত্ব সম্পর্কেও ভালোভাবে না জেনে শুনে কোনো রায় দেয়া উচিত নয়। হাদীসে আছে, সাবধান! অনর্থক ধারণা পোষণ করো না। কেননা ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে কথা । সুনান আবু দাউদে আছে, মানুষের ওযর রটানোর নিকৃষ্টতম বাহন হলো, “লোকেরা ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।