না করা, এ সবের নির্দেশাবলী এসেছে বহুবচনে । কেননা, এগুলোর ভেতরে সামষ্টিকতার ছাপ রয়েছে। এ কারণেই কল্যাণধর্মী পন্থায় ছাড়া এতীমের সম্পত্তির নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে বহুবচনে যাতে গোটা সমাজ এতীম ও তার সম্পদের জন্যে দায়ী থাকে। এটা তার সামষ্টিক দায়িতৃ। আর যেহেতু এতীমের সম্পত্তির তত্বাবধান সমাজের দায়িত্, তাই তার সাথে প্রতিশ্রুতি পালনের নির্দেশ সংযুক্ত করা হয়েছে। ওয্সাদা পাতললন ও বাণিজ্যিক ব্বচ্ছতা “তোমরা প্রতিশ্রুতি পালন করো । প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" অর্থাৎ আল্লাহ্ তায়ালা প্রতিশ্রুতি পালন সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং প্রতিশ্রুতি ভংগকারীর হিসেব নেবেন। ইসলাম ওয়াদা পালনকে অত্যধিক গুরুত্ব দিয়েছে। কেননা এর ওপর ব্যক্তির বিবেকের ও সমাজ জীবনের স্থ্ীতি, বিশ্বস্ততা ও পরিচ্ছন্নতা নির্ভরশীল । কোরআন ও হাদীসে ওয়াদা পালনের জন্যে নানাভাবে বারংবার তাগিদ দেয়া হয়েছে-চাই সে ওয়াদা আল্লাহর মানুষের ব্যক্তির সমাজের রাষ্ট্রের শাসকের বা শাসিতের যারই হোক না কেন। ইসলাম তার ইতিহাসে ওয়াদা পালনের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, সমগ্র মানবেতিহাসে তার কোনো তুলনা নেই। ওয়াদা পালনের পরের প্রসংগ হচ্ছে সঠিক মাপ ও ওযন প্রদান, 'যখন মেপে দেবে, তখন পূর্ণভাবে মেপে দাও। আর সঠিক পাল্লা দিয়ে ওযন করে দাও। এটাই কল্যাণকর ও উত্তম পরিণামবহ ।' বস্তুত ওয়াদা রক্ষা এবং ওযনে ও মাপে সঠিক দেয়ার মাঝে শাব্দিক ও তাত্তিক উভয় দিক দিয়ে সাদৃশ্য বিদ্যমান মাপে ও ওযনে সঠিক দেয়া লেন দেনের সততা ও মনের পবিভ্রতার লক্ষণ । এ দ্বারা সমাজের লেনদেন সুষ্ঠু হয়। পারস্পরিক বিশ্বস্ততা ও সামষ্টিক কল্যাণ বৃদ্ধি পায়। দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় তা সুফল বয়ে আনে। রসূল (স.) বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো হারাম কাজে সক্ষম হওয়া সত্তেও শুধু আল্লাহর ভয়ে তা' থেকে ফিরে থাকে, তবে আল্লাহ আখেরাতের পূর্বে দুনিয়াতেই তাকে ওই জিনিসের বিনিময়ে উৎকৃষ্টতর বিকল্প জিনিস দান করবেন ।' মাপে ও ওযনে কম দেয়া ও বেশী আনার লোভ অন্তরের নোংরামি ও হীনতার বহিপ্রকাশ। পারম্পরিক লেনদেনের ক্ষেত্রে এটা এমন বিশ্বাসঘাতকতা ও প্রতারণার জন্ম দেয় যে, পারস্পরিক আস্থা একেবারেই নষ্ট হয়ে যায়। এর ফলে সমাজের অর্থনৈতিক কর্মকান্ডে অচলাবস্থার সৃষ্টি হয় ও প্রবৃদ্ধি কমে যায়। আর এই কুফলগুলো এক সময় ব্যক্তিবর্গকেও ভূগতে হয়। যদিও তারা মাপে ও ওযনে কমবেশী করা দ্বারা লাডবান হবে বলে আশা করে, কিন্তু যে লাভটুকু হয়, তা নিতান্তই সাময়িক ও স্থুল। সমাজে যে সর্বগ্রাসী অচলাবস্থা দেখা দেয়, এক সময় ব্যক্তিগত জীবনেও তার অশুভ প্রভাব পড়ে। এই সত্যটা বাণিজ্যিক জগতের দৃূরদর্শীরা উপলব্ধি করেছে এবং তারা এটা অনুসরণও করেছে। তবে এর পেছনে কোনো নৈতিক প্রেরণা বা ধর্ময়ি উদ্দীপনা সক্রিয় নেই। বাস্তব অভিজ্ঞতা দ্বারা এটা অনুভূত হয়েছে বলেই এর অনুসরণ করা হয়েছে। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।