বরং অধিকতর প্রাণ নাশ করতে চায়। যেন বদলার পর বদলা এবং রক্তের হোলিখেলা চলতেই থাকে-এমতাবস্থায় কেসাসের কঠোর নিয়মানুবর্তিতা খুনীর পরিবারও আত্মীয়দের জীবনের নিরাপত্তা দেয়। কেসাস ব্যবস্থার ওপর নির্ভর করে প্রত্যেক মানুষ নিজ নিজ জীবনের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিন্ত থাকে । ফলে সবাই নিশ্চিন্তে চলাফেরা করে, কাজ করে, উৎপাদনের চাকা সচল রাখে । এভাবে গোটা জাতির জীবনে অব্যাহত থাকে শাস্তি ও প্রাণচাঞ্চল্য। দ্বিতীয়টা হলো অশ্রীলতার বিস্তার ঘটার মাধ্যমে যে সর্বনাশা বিপর্যয় ও নৈরাজ্য দেখা দেয়, তার বিরুদ্ধে সফল প্রতিরোধ । আমি আগেই ব্যাখ্যা করে এসেছি যে, অশ্রীলতাও এক ধরনের হত্যাকান্ড । তৃতীয়টা হলো আধ্যাত্মিক বিপর্যয় ও বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধ, যা মুসলিম সমাজে নৈরাজ্য ছড়ায় এবং তার শাস্তি ও শৃংখলাকে হুমুকির মুখে নিক্ষেপ করে । ইসলাম ত্যাগকারীকে হত্যা করা হবে এ জন্যে যে, সে ইসলামকে স্বেচ্ছায় গ্রহণ করেছিলো, কেউ তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি । সে মুসলমানদের সমাজদেহে লীন হয়ে গিয়েছিলো এবং তার যাবতীয় গোপন তথ্য জেনে ফেলেছিলো। এমতাবস্থায় তার ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা ও মুসলিম সমাজ থেকে বেরিয়ে যাওয়া ইসলাম ও মুসলমানদের জন্যে হুমকিস্বরূপ। সে যদি অমুসলিম থাকতো, কেউ তাকে মুসলমান হতে বাধ্য করতো না, বরঞ্চ সে ইহুদী বা খৃষ্টান হলে ইসলাম তার জানমাল রক্ষার দায়িত্ব নিতো । মোশরেক হলে তাকে নিরাপত্তা দান ও নিরাপদ জায়গায় পৌছে দেয়ার দায়িত্ব নিত। ধর্ম বিরোধীদের প্রতি এর চেয়ে বেশী উদারতা আর কিছুই থাকতে পারে না। “সংগত কারণ ছাড়া আল্লাহর নিষিদ্ধকৃত প্রাণ বধ করো না'। (আয়াত ৩৩) উপরোক্ত তিনটি কারণই নরহত্যাকে বৈধতা দান করে । ওই তিনটি কারণের কোনো একটিও যেখানে উপস্থিত নেই, সেখানে হত্যাকান্ড অবৈধ, অন্যায় ও যুলুমের পর্যায়ভুক্ত। আর এরূপ অবৈধভাবে ও অত্যাচারিত হয়ে যে ব্যক্তি নিহত হয়, আল্লাহ তায়ালা তার অভিভাবককে হত্যাকারীর ওপর এতোটা ক্ষমতা ও কর্তৃত্ব দান করেছেন যে, সে ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারে। ইচ্ছা করলে তার কাছ থেকে দিয়াত তথা রক্তপণ নিয়ে ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা করলে তাকে দিয়াত ছাড়াও সে ক্ষমা করে দিতে পারে। এভাবে হত্যাকারীর ব্যাপারে সে ইচ্ছামত সিদ্ধান্ত নেয়ার অধিকারী । কেননা হত্যাকারীর রক্ত তারই প্রাপ্য। ইসলাম একদিকে তাকে দিচ্ছে এই ব্যাপক ও সুদূর প্রসারী ক্ষমতা । অপরদিকে সে তাকে প্রতিশোধের সীমা অতিক্রম থেকে নিষেধ করছে। তাকে যে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে, তার অপব্যবহার রোধ করাই ইসলামের উদ্দেশ্য । প্রতিশোধের সীমা অতিক্রম নানাভাবে করা যেতে পারে । যথা শুধু হত্যাকারীকে নয়, বরং অন্যান্য নিরীহ নিরপরাধ ব্যক্তিদেরকেও হত্যা করা । জাহেলী যুগে এভাবেই প্রতিশোধ নেয়া হতো । হত্যাকারীর পিতা, ভাই, সন্তান ও আত্মীয় স্বজনকেও হত্যা করা হতো । অথচ হত্যাকারীর পরিবারভুক্ত হওয়া ছাড়া তাদের আর কোনো অপরাধ থাকতো না। অনুরূপভাবে, হত্যাকারীকে হত্যা করে তার মুখমন্ডল বিকৃত করা এবং অংগ প্রত্যংগ টুকরো টুকরো করাও এক ধরনের বাড়াবাড়ি । নিহত ব্যক্তির অভিভাবক বা উত্তরাধিকারীকে শুধু প্রতিশোধ গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে, মুখমন্ডল বা অংগ প্রত্যংগ বিকৃত করার অধিকার দেয়া হয়নি। আল্লাহ তায়ালা এটা অপছন্দ করেন, আর রসূল (স.) এটা নিষিদ্ধ করেছেন। ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।