এ কারণে ইসলাম ব্যাভিচারে প্ররোচনাদানকারী উপকরণগুলোর পথ রোধ করে, যাতে তাতে লিপ্ত হবার আশংকা দেখা না দেয়। নিম্প্রয়োজনে নর নারীর মেলামেশাকে সে অবাঞ্থিত ও নির্জনে মেলামেশা হারাম ঘোষণা করে । সৌন্দর্য প্রদর্শনী করে নারীর বাইরে ঘোরাফেরা করাকে সে নিষিদ্ধ ঘোষণা করে । যে ব্যক্তি বিয়ে করার ক্ষমতা রাখে তাকে বিয়ে করতে এবং যে বিয়ে করতে অসমর্থ, তাকে রোযা রাখার নির্দেশ দেয়। বিয়ের পথে অন্তরায় সৃষ্টিকারী কারণগুলো যেমন মাত্রাতিরিক্ত দেনমোহর ধার্যকরণ, ইত্যাদি দূর করে । সন্তানের কারণে অভাব অনটনের আশংকাও সে অমূলক বলে প্রত্যাখ্যান করে। যারা বিয়ে করে নিজেদের চরিত্র রক্ষা করতে চায়, তাদের সাহায্য করতে এগিয়ে আসার জন্যে কোরআন সকলকে আহ্বান জানায় ৷ এতোসব ব্যবস্থার পরও ব্যাভিচার সংঘটিত হলে তার ওপর কঠিন শাস্তি প্রয়োগ করে। অনুরূপ, নিরীহ সতী সাধ্বী মহিলাদের বিনা প্রমাণে ব্যাভিচারের অপবাদ আরোপকারীকেও ইসলাম কঠোর শান্তি দেয়। এভাবে ইসলাম মুসলিম সমাজকে নৈতিক অধপতন ও ধ্বংসের কবল থেকে রক্ষা করার জন্যে বহুসংখ্যক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। জীবনের নিক্াপভ্ভাদ্দালে উস্সঙ্লাম সন্তান হত্যার নিষেধাজ্ঞা ও ব্যাভিচারের নিষেধাজ্ঞার পর সে নরহত্যার নিষেধাজ্ঞা উচ্চারণ করে। “সংগত কারণ ব্যতীত আল্লাহর নিষিদ্ধকৃত প্রাণ বধ করো না। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, তার অভিভাবককে আমি ক্ষমতা দিয়েছি। সুতরাং সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে । তাকে অবশ্যই সাহায্য করা হবে।' ইসলাম হচ্ছে বেঁচে থাকার বিধান এবং শান্তির বিধান। সুতরাং তার কাছে নরহত্যা আল্লাহর সাথে অন্যকে শরীক করার পর সবচাইতে বড় গুনাহ। জীবনদাতা হচ্ছেন আল্লাহ তায়ালা । আল্লাহ তায়ালা ছাড়া আর কারো অধিকার নেই যে, তার অনুমতি ছাড়া এবং তারই নির্ধারিত সীমার মধ্যে ছাড়া কারো প্রাণ সংহার করে । প্রত্যেক প্রাণই পবিত্র । তাকে সংগত কারণ ছাড়া স্পর্শ করা যাবে না এবং বৈধ উপায় ছাড়া হত্যা করা যাবে না। আর এই বৈধ ও সংগত সীমার কোনো অস্বচ্ছতা নেই, বরং তা হচ্ছে সুস্পষ্ট । এটা কারো খেয়ালখুশী বা মনগড়া মতামতের ওপর ন্যস্ত করে রাখা হয়নি। রসূল (স.) বলেছেন, “আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহর রসূল-এই মর্মে সাক্ষ্য দিয়েছে এমন কোনো মুসলমানকে হত্যা করা তিনটি ক্ষেত্রে ছাড়া বৈধ হবে না। যদি সে কাউকে হত্যা করে থাকে তবে তার বদলা হিসাবে, যদি সে বিবাহিত হয়েও ব্যাভিচার করে এবং যদি সে ইসলাম ত্যাগ করে ও মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। (বোখারী ও মুসলিম) ক্েল্সান্স ন্তাক্স বিচ্তাক নিশ্চিত কনে “এর মধ্যে প্রথমটা হলো কেসাস যা ন্যায়বিচার নিশ্চিত করে এবং সমগ্র মানবজাতির প্রাণের নিরাপত্তা দেয়। আল্লাহ তায়ালা বলেন, “কেসাসে তোমাদের জীবন রয়েছে।' (আল-বাকারা) যারা অন্যদের ওপর আগ্রাসন চালাতে ইচ্ছুক, তাদের হাতকে এটা থামিয়ে দেয়। কেননা তারা জানে যে, কেসাস তাদের জন্যে অপেক্ষা করছে। তাই এ জঘন্য অপরাধে অগ্রসর হবার আগেই কেসাস-ভীতি তাদের ইচ্ছাকে দমন করে । অনুরূপতাবে, এটা নিহত ব্যক্তির উত্তরাধিকারী ও অভিভাবকদের বাড়াবাড়ি থেকেও খুনীর নিরাপরাধ আত্মীয়দেরকে রক্ষা করে! প্রতিশোধের মাত্রাতিরিক্ত আক্রোশে অধীর হয়ে যখন তারা হত্যাকারীকে হত্যা করেই ক্ষান্ত থাকতে চায় না, ৬/৬/৬/.1051009016-110
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।