কোরআন অপচয় ও অপব্যয়কে নিষিদ্ধ করেছে। হযরত ইবনে আব্বাস ও ইবনে মাসউদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে, অপচয় ও অপব্যয় হলো অন্যায়, ও অসৎ পথে ব্যয় । মোজাহেদ বলেছেন, কোনো মানুষ যদি তার সমস্ত সম্পদ সৎ পথে ব্যয় করে তবুও সেটা অপব্যয় নয়। কিন্তু যদি একটা পয়সাও অসৎ পথে ব্যয় করে, তবে সেটা অপব্যয়। কাজেই বেশী বা কম ব্যয় করাকেই অপব্যয় ও অপচয় বলা হয় না। কোথায় ব্যয় করা হচ্ছে, এটাই আসল প্রতিপাদ্য বিষয়। অপচয় ও অপব্যয়কারীদেরকে শয়তানের ভাই এ জন্যেই বলা হয়েছে যে, তারা অন্যায় ও অসৎ পথে ব্যয় করে। আল্লাহর নাফরমানী ও গুনাহর কাজে ব্যয় করে। তাই তারা শয়তানের সাথী ও বন্ধু। “আর শয়তান হচ্ছে নিজ প্রতিপালকের প্রতি চরম অকৃতজ্ঞ ।' অর্থাৎ সে আল্লাহর দেয়া নেয়ামতের হক আদায় করে না। অনুরূপভাবে শয়তানের 1 অপব্যয়ী ভাইরাও নেয়ামতের হক আদায় করে না। এর হক্ হলো, সৎ পথে ব্যয় করা, অপচয় ও অপব্যয় নাকরা। কিন্তু যখন কোনো ব্যক্তি আত্মীয়স্বজন, মেসকীন ও পথিকের হক দেয়ার মতো সম্পদের অধিকারী হয় না এবং নিজেদের অক্ষমতার কারণে তাদের সামনে যেতে লজ্জাবোধ করে । তখন তার কর্তব্য হলো একদিকে আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি তাকে ও তার আত্মীয়স্বজনকে জীবিকার সচ্ছলতা দান করেন। সচ্ছলতা এলে তাদেরকে সাধ্যমত দিতে প্রস্তুত থাকতে হবে। আর যতোদিন সচ্ছলতা না আসে, ততোদিন সে তাদেরকে বিনীতভাবে ও উপকারী কথা দ্বারা সাহায্য করতে পারে । তাহলে তাদের সামনে লজ্জা ও সংকোচে ভুগতে হবে না। আর্থিক সাহায্য করতে না পেরে দুঃখে ও লজ্জায় আত্মীয় ও দরিদ্রদেরকে ত্যাগ করলে ও নীরবতা অবলম্বন করলে তারাও তার প্রতি সংকুচিত হয়ে পড়বে । বস্তুত বিন্ম্র কথাবার্তায়ও অনেক উপকারিতা, আশা ও সৌজন্যে থাকতে পারে। অপচয় ও অপব্যয়ের ওপর নিষেধাজ্ঞাজারী করার পর প্রসংগত যাবতীয় ব্যয় সাপেক্ষ কাজে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। ২৯ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “তোমার হাত ঘাড়ের ওপর তুলে রেখো না, আবার হাতকে পুরোপুরি প্রসারিতও করো না। তাহলে তুমি তিরস্কৃত ও অক্ষম হয়ে বসে পড়বে ।' ভারসাম্যতা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার সবচেয়ে গুরুতৃপূর্ণ অন্যতম প্রধান বৈশিষ্ট । উগ্রতা ও চরম ভাবাপন্নতা যেমন ভারসাম্যকে ব্যাহত করে, তেমনি টিলেমী ও উদাসীনতাও ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করে । কোরআনের বর্ণনাভংগী এখানে ছবির মতো এঁকে স্পষ্ট করে দিয়েছে তার বক্তব্যকে ৷ কৃপণতাকে সে ঘাড়ের ওপর তুলে রাখা হাত সদৃশ, অপব্যয়কে এমন উন্মুক্ত হাত সদৃশ, যা কোনো কিছুই ধরে রাখতে পারে না এবং কার্পন্য ও দানশীলতার চরমাবস্থাকে নিন্দিত, তিরক্কৃত ও অক্ষম হয়ে বসে থাকার সদৃশ বলে উল্লেখ করেছে। আভিধানিক অর্থে 'হামীর' বলা হয় সেই পশুকে, যা দীর্ঘপথ চলতে চলতে কাহিল ও অক্ষম হয়ে বসে পড়েছে এবং আর পথ চলতে পারছে না। কার্পণ্য দ্বারা মানুষ যেমন নিজেকে অপাংক্তেয় ও অক্ষম বানিয়ে ফেলে, তেমনি অপব্যয়ী ব্যক্তিও তার অপব্যয়ের কারণে অচল হয়ে পড়ে । কৃপণ ও অপব্যয়কারী উভয়েই হয় নিন্দিত ও তিরঙ্কৃত। তাই মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা। এরপর ব্যয়ের মধ্যম পন্থা অবলম্বনের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে যে, মূলত আল্লাহ তায়ালাই রেযেকদাতা । তিনিই জীবিকা প্রসারিত বা সংকুচিত করেন। তিনি রেযেকদাতা, তিনিই ব্যয়ের মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। ৩০ নং আয়াত লক্ষ্য করুন, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।