ন্যায়-সংগত বিষয়কেই প্রত্যাখ্যান করে না। বিনয়ের যেন ডানা আছে, যা নামিয়ে শান্তি ও আত্ম সমর্পণের ঘোষণা দেয়া হয়। তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন ।' এ হলো, আবেগবিজড়িত স্থৃতি | শৈশবের অসহায় ও দুর্বল অবস্থায় পিতামাতা কর্তৃক সন্তান পালনের স্থৃতি। আজ তারা উভয়ে একই ধরনের অসহায় অবস্থায় নিপতিত এবং একই ধরনের সাদর ও সন্মেহ লালন পালনের মুখাপেক্ষী । এ কারণেই আল্লাহর কাছে দয়া ও করুণা প্রার্থনা করা হয়েছে। কেননা আল্লাহর দয়াই সবচেয়ে প্রশস্ত । আল্লাহর তদারকীই সবচেয়ে ব্যাপক ও সুদূর প্রসারী। আল্লাহর আশ্রয়ই প্রশস্ততম । পিতামাতা সন্তানের জন্যে যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিদান দেয়া সন্তানদের পক্ষে সম্ভব নয়। তাদের ত্যাগের যথাযথ প্রতিদান একমাত্র আল্লাহ তায়ালাই দিতে পারেন। হাফেয আবু বকর আল বাযযার হযরত বারীদার পিতা থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি তার মাকে ঘাড়ে করে তওয়াফ করছিলো । সে রসূল (স.)-কে জিজ্ঞেস করলো, আমি কি মায়ের প্রাপ্য পরিশোধ করতে পেরেছি? রসূল (স.) বললেন, “না, এমনকি সন্তানের জন্যে মা যতোবার কান্নাকাটি করেছে, তার কোনো একবারের খণও এতে পরিশোধ হয়নি ।' যেহেতু আলোচ্য আয়াতগুলোতে মানুষের আবেগ ও কার্যকলাপকে আকীদা বিশ্বাসের সাথে যুক্ত করা হয়েছে, তাই এতে সব কিছুকে আল্লাহর জ্ঞানের আওতাধীন বলে আখ্যায়িত করা হয়েছে, যিনি অন্তর্যামী এবং কথা ও কাজের আড়ালে যা কিছু থাকে তা সম্পর্কে অবহিত । ২৪ নং “তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরের ভেতরে কী আছে, তা জানেন। তোমরা যদি সৎ হও, তবে তিনি তার দিকে প্রত্যাবর্তনকারীদের জন্যে ক্ষমাশীল ।' অন্যান্য বিধিসমূহ বর্ণনা করার আগে এই কথাটা বলার তাৎপর্য এই যে, প্রতিটি কাজ ও কথা যেন আল্লাহর দিকে লক্ষ্য রেখে করা হয় আর যারা ভুল বা পাপ করে, অতপর তা বর্জন ও তাওবা করতে চায়, তাদের জন্যে তাওবার দুয়ার যেন উন্মুক্ত হয়ে যায়। যতোক্ষণ মানুষের মন সরল ও পাপাসক্তিমুক্ত থাকে, ততোক্ষণ ক্ষমার দরজা খোলা থাকে । “আওয়াবুন' তাদেরকে বলা হয়, যারা গুনাহ করামাত্রই আল্লাহর কাছে ক্ষমা চায়। অপচয় কো ও অধিকাল আদায় পিতামাতা সম্পর্কে নির্দেশাবলী দেয়ার পর সব ধরনের আত্মীয়স্বজন, মেসকীন তথা দরিদ্র ও পথিকের ব্যাপারেও নির্দেশ দেয়া হয়েছে। এভাবে আত্মীয়তার পরিমন্ডলকে প্রশস্ত করে ব্যাপকতর অর্থে গোটা মানব জাতির সাথে বন্ধন মযবুত করার ব্যবস্থা করা হয়েছে, " (আয়াত ২৬-২৮) এভাবে কোরআন আত্মীয়, মেসকীন পথিকের জন্যে অধিকার চাপিয়ে দিয়েছে প্রত্যেকের ওপর এবং সম্পদের অংশবিশেষ দান করেই এ অধিকার থেকে অব্যাহতি লাভ করা যায়। এটা একজনের ওপর আর একজনকে শ্রেষ্ঠত্ দেয়া নয়, বরং এটা এমন একটা অধিকার, যা আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর চাপিয়ে দিয়েছেন এবং তাকে তার এবাদাত ও তাওহীদের অন্তর্ভূক্ত করেছেন । এ অধিকার প্রদান করেই এর দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যায়। সেই সাথে দাতা ও গ্রহীতা উভয়ের মধ্যে হৃদ্যতা ও সম্প্রীতির সৃষ্টি হয়। অথচ দাতা কোনো স্বেচ্ছামূলক দান করে না, বরং আল্লাহর অর্পিত দায়িত্ই পালন করে। যিলাল ১২তম ১৩খ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।