Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আকীদা বিশ্বাসের সংযোগের পর সবচেয়ে অগ্রগণ্য বিষয় হলো পরিবারের সাথে সংযোগ ! এ জন্যে পিতামাতার সাথে সদাচার ও সদ্বহারকে আল্লাহর একত্র সাথে যুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, আল্লাহর কাছে এই সদ্যবহার অত্যন্ত গুরুততৃপূর্ণ ।' “এবং পিতামাতার প্রতি সদ্যবহার করো । তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবদ্দসায় বাধ্যকে উপনীত হয়, তাহলে তাদের সামনে উহু করো না, তাদেরকে কণ্ঠ পাওয়ার মতো কিছু বলোন এবং তাদের দুজনের সাথে সসম্মানে কথা বলো ।..... (আয়াত ২৩-২৪) মৃদু ও কোমল ভাষায় উচ্চারিত এই নির্দেশসমূহ এবং এই তাৎপর্যময় দৃশ্যসমূহ দারা কোরআন সন্তানদের হৃদয়ে দয়া ও সহানুভূতির আবেগ সৃষ্টি করেছে। শুধু সন্তানদের নয় গোটা নতুন প্রজন্মের মনোযোগ আকর্ষণ করে পিতামাতা তথা পূর্ববর্তী প্রজন্মের প্রতি । এভাবে নতুন প্রজন্মের হৃদয়ে পূর্ববর্তী প্রজন্ম তথা পিতামাতার প্রতি দয়া ও মমতা জাত হওয়া খুবই প্রয়োজন । পিতামাতা জন্মগতভাবেই সন্তানদের প্রতি দয়ার্্9। তারা সন্তান লালন পালনের জন্যে সব কিছু- এমনকি প্রয়োজনে নিজেদের জীবন পর্যস্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। সবুজ-গাছের নিঃশেষ করে দেয়, তেমনি সন্তানরাও পিতামাতার সমস্ত সুখ শান্তি নিজেরাই উপভোগ করে পিতামাতার জন্যে রেখে দেয় বার্ধক্য । এই বার্ধক্য নিয়ে তারা যে কয়দিন সন্তানদের সাহচর্য দেয়ার অবকাশ পায়, তাতেই তারা সুখী! পক্ষান্তরে সন্তানরা খুব দ্রুত এসব ভুলে যায়। তারা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে মেনে থাকে । এভাবেই জীবন একে একে নিঃশেষ হয়ে যায়। এ কারণে পিতামাতা সন্তানদের জন্যে কোনো ওসীয়ত লেখার প্রয়োজন অনুভব করেন না। বরং অনুভব করেন তাদের ভাবাবেগকে প্রচ্ডভাবে জাগিয়ে তোলার, যাতে তাদের বাবা মা তাদের জন্যে যে ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি যে দায়িত্ব পালন করেছে সে কথা তারা মনে রাখে। এখানে আল্লাহর এবাদাতের আদেশের পরেই এসেছে পিতামাতার প্রতি সদাচরণের আদেশ । এরপর আয়াতে গোটা পরিবেশকে অত্যন্ত আবেগময় করে তোলা হয়েছে । শৈশবকালের শ্নেহ্মমতার দৃশ্য তুলে ধরে আবেগ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। যদি তাদের কোনো একজন কিংবা উভয়ে তোমার জীবাদ্দসায় বার্ধক্যে উপনীত হয়” বার্ধক্যের একটা সহজাত গান্তীর্য রয়েছে, আর বার্ধক্যের দুর্বলতারও কিছু দাবী রয়েছে । “তোমার. জীবদ্দসায়” কথাটা দ্বারা বুঝানো হয়েছে যে, বার্ধক্যের দুর্বল ও অসহায় সময়টাতে একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন রয়েছে । “তাহলে তাদের সামনে বিরক্তিসূচক কোনো কথা বলো না এবং তাদেরকে ধমক দিও না।' এ হচ্ছে সদাচরণ ও আদবের প্রথম ও নূন্যতম স্তর যে, সন্তানের পক্ষ থেকে বিন্দুমাত্রও বিরক্তি, বেআদবী ও অসম্মানের ভাব প্রকাশ পাবে না। “তাদের সাথে সম্মানজনক কথাবার্তী বলো ।" এ হচ্ছে ইতিবাচক সম্মান ও আদবের সর্বোচ্চ স্তর। “তুমি তাদের উভয়ের জন্যে দয়া ও বিনয়ের ডানা নামিয়ে দাও ।” এ বাক্যটার বাচনভংগী এতো সূক্ষ্ম ও স্বচ্ছ যে তা হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে প্রবেশ করে এবং আবেগকে নাড়া দেয় । দয়া যেন মানুষের এক বিগলিত ও বিনম্র রূপ। দয়া যেন বিনয়েরই এমন এক রূপ, যার অধিকারী মানুষ চোখ তুলে তাকায় না এবং কোনো বিলশাজ ১২তম ১৩ পু পু ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।