Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বর্তমান অধ্যায়ে কোরআন সেসব বিধির কিছু অংশ তুলে ধরেছে, যা সবচেয়ে মযবুত ও নিখুঁত পথের সন্ধান দেয়। বর্ণনা করা হয়েছে সমাজ জীবনের সেসব আচরণবিধি, যা কোরআনের অন্যতম আলোচ্য বিষয়। এ অধ্যায়ের সূচনা হয়েছে “শেরেক নিষিদ্ধ ও এককভাবে শুধু আল্লাহর এবাদাত অপরিহার্য" ঘোষণার মধ্য দিয়ে। এরপরই একে একে জারী হয়েছে মৌলিক বিধিসমূহ, যথা, পিতামাতার সাথে সদ্ধ্বহার করা, আত্মীয় স্বজন, দরিদ্র ও পথিকের প্রাপ্য দান করা, অপচয় ও অপব্যয় বন্ধ করা, বংশনিধন রোধ করা, ব্যাভিচার, হত্যা ও এতীমের সম্পত্তি আত্মসাতে নিষেধাজ্ঞা, ওয়াদা পালনের হুকুম, মাপে ও ওযনে কমবেশী করা, সত্য ও ন্যায়ের ওপর অবিচল থাকা, অহংকার ও দান্তিকতা পরিত্যাগ করা । সব শেষে পুনরায় শেরেক থেকে সতর্ক করা হয়েছে । এর অর্থ দাড়ালো এই যে, সব কটা আদেশ, নিষেধ ও নির্দেশ অধ্যায়ের সূচনা সমান্তি বক্তব্য তথা তাওহীদী আকীদা ও আদর্শের মধ্যে সীমাবদ্ধ এবং তার সাথে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আর এই তাওহীদী আকীদা ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত রয়েছে মুসলমানদের গোটা জীবনের ভিত্তি। “আল্লাহর সাথে আর কোনো মাবুদকে শরীক করো না। তাহলে তুমি অবশ্যই ধিকৃত ও লাঞ্ছিত হয়ে বসে থাকবে । (আয়াত ২২) এ আয়াতে শেরেকে লিপ্ত হতে যেমন নিষেধ করা হয়েছে, তেমনি তার পরিণতি সম্পর্কেও সাবধান করা হয়েছে । আদেশটা যদিও সার্বজনীন ও সর্বাত্মক, তথাপি একবচন ব্যবহার করে একে ব্যক্তিগত পর্যায়ের নির্দেশের রূপ দেয়া হয়েছে, যাতে প্রত্যেক ব্যক্তি অনুভব করে যে, আদেশটা তার জন্যেই এবং তার ওপরই জারীকৃত। প্রকৃতপক্ষে আকীদা বিশ্বাস মাত্রই ব্যক্তিগত বিষয় এবং প্রত্যেকে ব্যক্তিগতভাবেই এর জন্যে দায়ী । আর যে ব্যক্তি তাওহীদ বিশ্বাস থেকে বিপথগামী হয়, তার জন্যে এই পরিণতিই অপেক্ষা করছে যে, সে তার এই নিন্দনীয় কাজের কারণে ধিকৃত ও নিন্দিত হবে, আর এ কারণে এতো লাঞ্থিত হবে যে, তার কোনো সাহায্যকারীও থাকবে না। স্বয়ং আল্লাহ তায়ালা যার সাহায্যকারী হন না, তার আর যতো সাহায্যকারীই থাকুকতাকে লাঞ্ছিত হতেই হবে । “বসে থাকবে" কথাটা দ্বারা লাঞ্ছিত ও ধিকৃত মোশরেকের অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। অর্থাৎ লাপ্কনা ও ধিক্কার কুড়াতে কুড়াতে সে যেন দিশেহারা হয়ে বসে পড়েছে। “বসা"র অবস্থাটা দুর্বলতার লক্ষণ । কেননা মানুষের দুর্বলতম অবস্থা হলো বসা অবস্থা। এটা লাঞ্কনা-গঞ্জনার দীর্ঘস্থায়ীত্রে লক্ষণও বটে। কেননা 'বসা'র অর্থই হলো, পরিবর্তনহীনতা, স্থবিরতা ও নিস্তর্ূতা। সুতরাং বলা যেতে পারে যে, এ শব্দটা যে অর্থ বুঝাচ্ছে, আসলে সেই অর্থটাই এখানে কাংখিত। “তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন যে, তোমরা তার ছাড়া আর কারো এবাদাত করবে না। শেরেককে নিষিদ্ধ করার পর এটা হচ্ছে তাওহীদের পক্ষে আদেশ । এ আদেশ চূড়ান্ত ফয়সালার আকারে উচ্চারিত হয়েছে এবং অত্যন্ত কঠোর তাকীদ সহকারে উচ্চারিত হয়েছে। এভাবে ভিত্তি স্থাপিত ও মূলনীতি নির্ধারিত হয়ে যাওয়ার পর ব্যক্তিগত ও সামাজিক জীবনের করণীয় কাজগুলো একে একে জানিয়ে দেয়া হয়েছে । এ কাজগুলোর প্রত্যেকটার মূলে উৎসাহ' যোগায় তাওহীদ সংক্রান্ত বদ্ধমূল বিশ্বাস। এই বিশ্বাস মানুষের যাবতীয় কাজের উদ্দেশ্য ও লক্ষ্যকেও একীভূত করে । ৬/৬/৬/.1051009016-110

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।