কোনো ব্যবস্থা গ্রহণ করে না, তখন আল্লাহ তায়ালা ওই পাপাচারী ধনিকদেরকে ওই জাতির ওপর চাপিয়ে দেন। এর ফলে ওই ধনিকরা ব্যাপকভাবে পাপাচারে লিপ্ত হয়, সমাজে সর্বত্র অন্যায় ও অনাচার ছড়িয়ে পড়ে এবং গোটা জাতি পাপাসক্ত হয়ে পড়ে । অবশেষে ওই জাতি আল্লাহর শাশ্বত বিধানের প্রয়োগক্ষেত্র হবার যোগ্য হয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায় । এই ধ্বংসযজ্ঞের জন্যে ওই জাতি নিজেই দায়ী হয়ে থাকে । কেননা সেই জাতি ক্রমবর্ধমান পাপাচারে বাধা দিতে ও ওই পাপাচারীদের বরদাশতকারী সমাজ ব্যবস্থাকে সংশোধন করতে চেষ্টা করেনি । মোদ্দাকথা হলো, পাপাসক্ত ধনিক শ্রেণীর অস্তিত্বই সমাজের তাদের পরিপূর্ণ আধিপত্য ও প্রতিষ্ঠা লাভের মূল কারণ । সমাজ তাদেরকে টিকে থাকতে দেয়ার কারণেই আল্লাহ তায়ালা তাদেরকে গোটা জাতির ঘাড়ে চাপিয়ে দেন। আর ঘাড়ে চেপে বসার পরই তারা পূর্ণ ওদ্ধত্য সহকারে, সমাজের রন্ধ্ধে রন্ধে পাপ ও অনাচারকে ছড়িয়ে দেয়ার সুযোগ পায় । জাতি যদি শুরুতে তাদের আবির্ভাবে বাধা দিতো, তাহলে আল্লাহ তায়ালা তাদেরকে জাতির ঘাড়ে চাপিয়ে দিতেন না, তারাও জাতিকে ধ্বংসের পথে টেনে নেয়ার সুযোগ পেতো না এবং জাতি ধ্বংসের কবলে নিক্ষিপ্ত হতো না। আল্লাহ তায়ালা মানব জীবনের জন্যে কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, যার কোনো রদবদল হয় না। এই নিয়ম অনুসারে কিছু নির্দিষ্ট কারণ ঘটলে নির্দিষ্ট ফলাফল অনিবার্ধভাবে দেখা দেয়। এভাবেই আল্লাহর ইচ্ছা কার্যকর হয় এবং তার ফয়সালা বাস্তবায়িত হয়। আল্লাহ তায়ালা নিজে কখনো পাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেন না। কিন্তু পাপাসক্ত ধনিকদের অস্তিতৃই প্রমাণ করে যে, জাতি ও সমাজ কখনো কখনো নিজেই নিজের ধ্বংসের কারণ সৃষ্টি করে এবং পাপিষ্ঠ লোকদেরকে লালন পালন করে ও বিকাশবৃদ্ধির সুযোগ দিয়ে আল্লাহর শাস্তি স্বরূপ ধ্বংসের যোগ্য হয়ে যায়। . সুতরাং আয়াতে আল্লাহর যে ইচ্ছার উল্লেখ রয়েছে, সেটা ধ্বংসের কারণ সৃষ্টিকারী ও বল প্রয়োগমূলক আদেশ দানের সিদ্ধান্ত নয়, বরং তা ধ্বংসের কারণ সৃষ্টির পর তার ফল প্রকাশের সিদ্ধান্ত এবং সে ফল শাশ্বত প্রাকৃতিক নিয়মের অধীন স্বয়ংক্রিয় ও অনিবার্ধ, আর যে আদেশের |. উল্লেখ আয়াতে রয়েছে, তা পাপাচারের আদেশ নয়, বরং পাপাচারী ধনিকদের অস্তিত্ব বরদাশত করার স্বাভাবিক ফল প্রকাশের আদেশ। সেই স্বাভাবিক ফল হলো সমাজে সর্বব্যাপী পাপাচার, অত্যাচার ও অনাচার । কুনিক্সা পুজাকীদেক পল্লিণিতি অনিবার্য বিপর্যয় সৃষ্টিকারী সমাজ ব্যবস্থার সংশোধনে জাতির দায়িত্ব কতোখানি এবং দুক্র্মকারীদের প্রতিরোধ করে সমাজ থেকে পাপাচার নির্মূল ও ধ্বংযজ্ঞের হুমকি থেকে আত্মরক্ষার উপায় কী, তা এখান থেকে স্পষ্ট হয়ে উঠেছে। হযরত নূহ (আ.)-এর পরবর্তী সকল জাতির ক্ষেত্রে এই নিয়ম যুগ যুগ কাল ধরে কার্যকরী থেকেছে । কোনো সমাজে যখনই আল্লাহর নাফরমানী ছড়িয়ে পড়েছে, তখনই তা এই ভয়াবহ পরিণতি অনিবার্ধ করে তুলেছে। আল্লাহ তায়ালা বলেন, 'নৃহের পর আমি বহু জাতিকে ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তীর বান্দাদের গুনাহ জানা ও দেখার জন্যে যথেষ্ট । (আয়াত ১৭) যারা একমাত্র দুনিয়ার জীবনের সুখ সমৃদ্ধিই চায় এবং এই দুনিয়ার উর্ধে কী আছে, তা উপলব্ধি করার চেষ্টা করে না, তাদের দুনিয়ার জীবনের সুখ আল্লাহ তায়ালা ও যার জন্যে যতোটুকু ইচ্ছা করেন তৃরিত দিয়ে দেন। অতপর আখেরাতে তার জন্যে জাহান্নামই থাকে অপেক্ষমান এবং সেটাই তার যোগ্য পরিণাম। কেননা দুনিয়ার জীবনের ওপারের কথা যারা ভাবে না, তারা দুনিয়ার নোংরামিতে আকণ্ঠ ডুবে থাকে, পশুর মতো ভোগ বিলাসে মত্ত হয়ে যায় এবং প্রবৃত্তির লোভ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।