গোমরাহীর ফলাফল, একজন অন্যজনের কর্মফল বহন না করা সংক্রান্ত কঠোর ব্যক্তিগত বিধি, রসূল পাঠানোর আগে কোনো মানব গোষ্ঠীকে ধ্বংস না করার খোদায়ী বিধান, বিত্তশালী নাগরিকদের পাপাচারের কারণে দেশকে ধ্বংস করার খোদায়ী রীতি এবং যারা দুনিয়া চায় ও যারা আখেরাত চায় তাদের উভয়ের পরিণতি নিবীড়ভাবে সম্পৃক্ত । এগুলো একটা শাশ্বত ও অপরিবর্তনীয় নীতিমালা অনুসারে চলে । এলোমেলো ও অপরিকল্পিতভাবে চলে না। “আমি রাত ও দিনকে দুটো নিদর্শন বানিয়েছি । অতপর রাতের চিহ্ন মুছে ফেলেছি এবং দিনের চিহৃকে চক্ষুম্মান করেছি, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ খুজতে পারো এবং বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পার। আর প্রতিটি জিনিস আমি সবিস্তারে বর্ণনা করেছি।' আয়াত ১১) বস্তুত রাত ও দিন দুটো বড় ধরনের প্রাকৃতিক নিদর্শন ৷ এ নিদর্শন দুটো প্রাকৃতিক বিধানকে নির্ভুল ও অব্যর্থ প্রমাণ করে যে, এক মুহূর্তের জন্যেও তাতে কোনো পরিবর্তন বা অচলাবস্থা দেখা দেয় না। দিন রাত অবিরাম গতিতে সচল ও সক্রিয় থাকে এই মহাবিশ্ব । তাহলে প্রশ্ন জাগে যে, রাতের চিহ্ন মুছে ফেলা দ্বারা কী বুঝানো হয়েছে? রাতের চিহ্ন তো দিনের চিহ্নের মতোই বহাল রয়েছে। এর সঠিক জবাব তো আল্লাহ তায়ালাই জানেন । তবে আমার মনে হয় এ দ্বারা রাতের অন্ধকারকে বুঝানো হয়েছে, যার ভেতরে সব জিনিস আচ্ছন্ন হয়ে যায় এবং সকল বস্তু ও প্রাণীর তৎপরতা বন্ধ হয়ে যায় । অর্থাৎ দিনের আলোয় যেভাবে প্রাণী ও বস্তুর নড়াচড়া ও তৎপরতা চলে, তার তুলনায় রাতটা যেন একেবারেই অস্তিতৃহীন। আর দিনের যে আলো যাবতীয় জিনিসকে আলোকময় করে, সেই আলো দিয়েই যেন দিন সব কিছুকে দেখতে পায়। রাতের এই নিশ্চিহ্ন হওয়া এবং দিনের এই আলোকময় হওয়ার উদ্দেশ্য এই যে, “যেন তোমরা তোমাদের প্রতিপালকের অনুগহ খুজতে পারো এবং বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো ।" রাত হলো বিশ্রামের জন্যে আর দিন কাজের জন্যে ও উপার্জনের জন্যে । রাত ও দিনের মাঝের ব্যবধান থেকেই মানুষ বর্ষ সংখ্যা, লেনদেনের প্রতিশ্রুতির হিসাব ও খতু বৈচিত্র সম্পর্কে ওয়াকেফহাল হতে পারে। প্রতিটি জিনিস আমি সবিস্তারে বর্ণনা করেছি।" অর্থাৎ মহাবিশ্বে কোনো জিনিস কাকতালীয়ভাবে এবং আকম্ষিকভাবে ঘটে না। প্রাকৃতিক নিয়মের নির্ভুলতা থেকে প্রমাণিত হয় যে, মহাবিশ্বের পরিচালনা ও পরিকল্পনার ব্যবস্থাও নির্ভুল ও নিখুঁত। এই নির্ভুল ও নিখুত প্রাকৃতিক বিধানের সাথে কর্ম ও কর্মফলের নিবীড় সম্পর্ক রয়েছে। “আমি প্রত্যেক মানুষের ভাগ্যকে তার কীধের সাথে সংলগ্ন করে রেখেছি । আর কেয়ামতের দিন তার জন্যে একখানা উন্মুক্ত আমলনামা বের করবো । তুমি তোমার আমল নামা পড়ো। আজকে তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট ।' আয়াত ১৩-১৪) এখানে মানুষের ভাগ্য দ্বারা তার আমলকে বুঝানো হয়েছে, যা তার জন্যে বরাদ্দ করা হয়। তার কীধের সাথে এটাকে সংলগ্ন করা দ্বারা তার সাথে তার লেগে থাকা ও বিচ্ছিন্ন না হওয়া বুঝানো হয়েছে। তত্বীয় বিষয়কে ইন্দরিয়গ্রাহ্য বস্তুর আকারে তুলে ধরার এ রীতি কোরআনের একটা সুপরিচিত রীতি । মানুষের আমল বা কাজ তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হয় না এবং মানুষ তা থেকে কখনো দায়মুক্ত হয় না। অনুরূপভাবে “কেয়ামতের দিন তার জন্যে উন্মুক্ত পুস্তক বের করবো” এই কথাটাও কোরআনের সুপরিচিতি বাচনভংগী | এ দ্বারা তার আমল বা কাজকে একটা প্রকাশ্য বস্তুর আকারে তুলে ধরা হয়েছে, যা গোপন করা বা অস্বীকার করা সম্ভব হবে না। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।