করে ওই সব বিধানের মধ্যে সংযোগ ও সমন্যয় সাধনের এবং প্রত্যেক উম্মাতের পবিত্র স্থান ও বিধি-নিষেধের প্রতি সম্মান প্রদর্শনেরও। ফলে সব কটা এঁশী বিধানের অনুসারীরা সহ গোটা মানবজাতি পরিপূর্ণ শান্তি ও সংহতির সাথে জীবন যাপন করে। “এই কোরআন সবচেয়ে সুষ্ঠু ও নির্ভুল বিধানের দিকে পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল মোমেনদেরকে বিপুল পুরঙ্কারের সুসংবাদ দেয়, আর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের জন্যে নির্ধারণ করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি ।' এটা হচ্ছে কর্ম ও কর্মফলের ব্যাপারে কোরআনের মূলনীতি । ঈমান ও সৎকর্মশীলতার ওপর সে তার ভিত্তি গড়ে তোলে । সৎকর্ম ছাড়া ঈমানের মূল্য নেই, আর ঈমান ছাড়া কোনো সকর্মের গ্রহণযোগ্যতা নেই। প্রথমটা অপূর্ণতার দোষে দুষ্ট । আর দ্বিতীয়টা অগ্রহণযোগ্য । এই উভয়টার সমৰয়েই সবচেয়ে নির্ভুল ও সুষ্ঠু জীবন গড়ে ওঠে এবং এই উভয়টার সমন্বয় ঘটলেই মানুষ কোরআন দ্বারা হেদায়াত লাড করতে সক্ষম হয়। যারা কোরআন দ্বারা হেদায়াত লাভ করে না, তারা মানবীয় খেয়ালখুশীর ওপর নির্ভরশীল হয়ে যায়।' আর মানুষ স্বভাবতই দ্রততাপ্রিয়, নিজের লাভ-ক্ষতি সম্পর্কে অজ্ঞ এবং নিশ্চিত অকল্যাণকর জেনেও নিজের ভাবাবেগের গোলাম হয়ে থাকে । “আর মানুষ যেভাবে নিজের কল্যাণকে আহ্বান করে, ঠিক সেইভাবে তার অকল্যাণকেও আহ্বান করে। মানুষ বড়ই দ্রুততা প্রিয় ।।' কারণ সে কিসের পরিণতি ও শেষফল কী তা জানে না। জানে না বলেই ক্ষতিকর কাজও সে করে এবং তা দ্রুততার সাথে করে । কখনো কখনো সে ক্ষতিকর জেনেও করে। কেননা, নিজেকে সংযত করতে পারে না। এ অবস্থাটা তার হতো না যদি সে কোরআন থেকে হেদায়াত লাভ করতো । মানুষের ভাবাবেগ আর কোরআনের হেদায়াত-এ দু'য়ের ভেতরে অনেক ব্যবধান । শ্রাক্তিক দৃষ্টিকোণ তকে কর্মফিল্লেক ৌক্তিন্তা রসূল (স.)-এর নৈশ ভ্রমণ, সেই ভ্রমণের সময় যেসব অলৌকিক ঘটনা ঘটে ও যেসব | নিদর্শন তিনি দেখেন, হযরত নৃহ আ.) ও তীর সাথে নৌকায় আরোহণকারী মোমেনরা, বনী ইসরাঈলের ঘটনা ও তাদের পরিণতি, এই পরিণতি থেকে আল্লাহর যে প্রাকৃতিক বিধান জানা যায়, কর্মফল সংক্রান্ত যে নীতি জানা যায় এবং সবচেয়ে সুষ্ঠু ও নির্ভুল বিধানসম্বলিত এই সর্বশেষ কেতাব কোরআনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পর নবীদের মোজেযা ও প্রাকৃতিক নিদর্শনাবলী নিয়ে পরবর্তী আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। সেই সাথে দেখানো হয়েছে এই প্রাকৃতিক বিধানের সাথে মানুষের কর্মকান্ড, চেষ্টা, চেষ্টার ফল, আর রোযগার ও হিসাব নিকাশের গভীর সম্পর্ক। দেখানো হয়েছে যে, আল্লাহর এই প্রাকৃতিক জগত তারই রচিত প্রাকৃতিক বিধান ছারা নিয়ন্ত্রিত ও শাসিত, তারই রচিত প্রাকৃতিক নিয়ম ও বিধানের ওপর প্রতিষ্ঠিত। ওই সব নিয়ম কখনো লংঘিত বা পরিবর্তিত হয় না। রাত ও দিনের আবর্তন ঘটায় সেই অমোঘ প্রাকৃতিক বিধান। রাত ও দিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর পরিকল্পনা ও পরিচালনা অনুসারেই চলে এ মহাবিশ্ব । “আমি রাত ও দিনকে দুটো নিদর্শনের আকারে সৃষ্টি করেছি।..... (আয়াত ১১-১২) বস্তুত যে প্রাকৃতিক বিধান রাত ও দিনকে নিয়ন্ত্রণ করে, তার সাথে মানুষের উপার্জন প্রচেষ্টা, বর্ষ ও কালের হিসাব, মানুষের ভালো বা মন্দ কর্ম, ভালো ও মন্দ কাজের ফলাফল, হেদায়াত ও ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।