আবারো এমন কোনো শাসন চেপে বসবে, যা আল্লাহর অকাট্য ওয়াদা ও অমোঘ প্রাকৃতিক বিধি অনুসারে তাদের নিষ্ঠুরতম শাস্তি দেবে। তাদের এ পরিণতির বাস্তবরূপ লাভ করতে বেশী দেরী নেই। আয়াতের শেষাংশে আখেরাতে কাফেরদর কী পরিণতি হবে তা তুলে ধরা হয়েছে। কেননা তাদের পরিণতিও বিপর্যয় সৃষ্টিকারী বনি ইসরাঈলের মতোই । “আর আমি জাহান্নামকে বানিয়েছি কাফেরদের খোয়াড় ।” এই খোয়াড়ে তাদেরকে আটক রাখা হয় । ফুলে কেউ বেরুতে পারে না। বনি ইসরাঈলের ইতিহাসের এই পর্বটা এবং তাদের হেদায়াতের জন্যে মূসা (আ.)-এর কাছে প্রেরিত তাদের কেতাব ও ওই কেতাবের অবাধ্যতাবশত তাদের গোমরাহ ও ধ্বংসের প্রসংগ আলোচনার পর কোরআন সম্পর্কে আলোচনা এসে গেছে পরবর্তী আয়াতে । “এই কোরআন সবচেয়ে নির্ভুল পথের সন্ধান দেয় ....।' (আয়াত ৯-১০) এখানে কাকে ও কোন বিষয়ে নির্ভুল পথের সন্ধান দেয়, তার উল্লেখ করা হয়নি । এ কারণে তা সর্বকালের সকল জায়গার সকল মানুষকে এবং সর্বকালের সর্বোত্তম পথ ও বিষয়কে বুঝায় । এ কোরআন মানুষকে সর্বোত্তম আকীদা, আদর্শ, চিন্তাধারা ও মতবাদের পথ দেখায়। সে আদর্শে কোনো অস্পষ্টতা ও জটিলতা নেই। সে আদর্শ মানুষের অন্তরাত্বাকে অলীক ধ্যান ধারণা ও কৃ-সংস্কারের জঞ্জাল থেকে মুক্ত করে। মুক্ত করে মানুষের ক্ষমতা ও প্রতিভাকে কাজে লাগানোর জন্যে স্বাধীন করে দেয়। কোরআন বিশ্ব প্রকৃতির নিয়ম ও মানব সত্ত্বার প্রাকৃতিক নিয়মের মাঝে সংযোগ স্থাপন করে । সমন্বয় সাধন করে মানুষের প্রকাশ্য ও অপ্রকাশ্য সত্ত্বার মাঝে, মানুষের চিন্তা ও কর্মের মাঝে এবং তার আদর্শ ও বাস্তবতার মাঝে । ফলে মানুষ এমন এক যোগসৃত্রের সন্ধান পেয়ে যায়, যা কখনো ছিন্ন হয় না। সে পৃথিবীতে অবস্থান করেও উধ্ব জগতে বিচরণ করে । এ জন্যে মানুষ যখন আল্লাহর দিকে নিবিষ্ট থাকে, তখন তার কাজও এবাদাতে পরিণত হয়, এমনকি তা যদি জৈবিক সুখ উপভোগের কাজও হয়। এবাদাতের ক্ষেত্রেও সর্বোত্তম পথ প্রদর্শন করে কোরআন । এ ক্ষেত্রে সে ক্ষমতা ও দায়িত্বে মধ্যে ভারসাম্য স্থাপন করে। মানুষের ওপর সে এতো কষ্টকর দায়িত্ব চাপিয়ে দেয় না, যা পালন করা তার পক্ষে সম্ভব হয় না। আবার তার প্রতি এতো নমনীয়তাও প্রদর্শন করে না যে, তার ভেতরে উদাসীনতা ও ধৃষ্টতার মনোভাব গড়ে উঠতে পারে। সে দায়িত্ব অর্পণ করে তা মধ্যমপন্থী, সুষম ও সহনীয়তার সীমা অতিক্রম করে না। আশু মানবিক সম্পর্কের ক্ষেত্রেও কোরআন সবচেয়ে সুষ্ঠু ও নিখুত পন্থা শিক্ষা দেয়। ব্যক্তিগত, দাম্পত্য, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক-সর্বক্ষেত্রেই সে এই সম্পর্ককে এমন টেকসই ও মযবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে যে, তা কারো প্ররোচনা বা ভাবাবেগ দ্বারা প্রভাবিত হয় না, বা ভালোবাসা দ্বারা নিয়ন্ত্রিত হয় না এবং স্বার্থপরতা দ্বারা তাড়িত হয় না। এর ভিত্তিগুলোকে মহাজ্ঞানী নিজেই ধিকতর অভিজ্ঞ। কোন দেশ ও কোন প্রজন্মের জন্যে কোন্ জিনিস অধিকতর উপযোগী, তা তিনিই সবচেয়ে ভালো জানেন। তাই তিনি রাজনৈতিক, অর্থনেতিক, সামাজিক ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে নিখুত ও নির্ভুল পন্থা প্রদর্শন করেন এই কোরআনের মাধ্যমে | নবী ও রসূলদের মাধ্যমে বিভিন্ন সময়ে ইসলামের যে বিধানসমূহ নাষেল হয়েছে, তার মধ্য থেকে সবেত্তিম বিধানকে বেছে গ্রহণ করার ব্যাপারেও কোরআন পথ প্রদর্শন করে । পথ প্রদর্শন ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।