বনী হসরাঈলেক হিতীক্স বিপ্পর্ধস্স কর্মফলনীতিটা তুলে ধরার পর পরবর্তী আয়াতে পুনরায় ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা করা হয়েছে। “অতপর যখন শেষ প্রতিশ্রুতি সমাগত হলো, যাতে হানাদাররা তোমাদের মুখে কালিমা লেপন করে.... (আয়াত ৭) দ্বিতীয়বার বনী ইসরাঈল ক্ষমতা ও আধিপত্য লাভ করার পর যে বিপর্যয় ও অনাচার ছড়ালো, তার উল্লেখ এখানে করা হয়নি। কেননা ইতিপূর্বে দু'বার বিপর্যয় সৃষ্টি করবে বলে যে কথা বলা হয়েছে, তা থেকেই এটা বুঝা যায়। এ দ্বারা তাদের ওপর পুনরায় যে যালেম হানাদারদের শাসন চেপে বসে তাও প্রমাণিত হয়। “অতপর যখন শেষ প্রতিশ্রুতির সময় সমাগত হলো, যাতে হানাদাররা তোমাদের মুখে কালিমা লেপন করে .... | অর্থাৎ তোমাদের ওপর নানাভাবে অত্যাচার চালাবে এবং তোমাদের পবিত্র স্থানসমূহের অবমাননা করবে । “আর প্রথমবারের মতোই মাসজিদে প্রবেশ করবে, “এবং তাদের দখলীকৃত জনপদ ও সহায় সম্পদকে ধ্বংস করবে ।' এখানে হানাদারদের হাতে সাধিত সর্বাত্মক ধ্বংসযজ্ঞের ছবিই ফুটে উঠেছে। এই ভবিষ্যদ্বাণী ও প্রতিশ্রুতি যথার্থই পূর্ণ হয়েছিলো। প্রথমবারে বনী ইসরাঈলের ওপর স্বৈরাচারী একনায়ক শাসক জেঁকে বসে। দ্বিতীয়বার যারা জেঁকে বসে তারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে এবং তাদের রাজ্যকে পুরো মাত্রায় বিধ্বস্ত করে । কোরআন বনী ইসরাঈলের ওপর জেঁকে বসা এই শাসকদের পরিচয় দেয়নি। কেননা পরিচয়ের ভেতরে বাড়তি কোনো শিক্ষা নেই। শিক্ষাটাই হচ্ছে এখানে কার্থখত বিষয় । সৃষ্টি জগতে আল্লাহর নির্ধারিত উত্থান পতনের বিধান কী, সেটাই এখানে মূল আলোচ্য বিষয় । সত্য প্রমাণিত ভবিষ্যদ্বাণী ও বাস্তবায়িত প্রতিশ্রুতির মন্তব্য করে পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, এই ধ্বংসযজ্ঞ ও তোমাদের জন্যে করুণায় পর্যবসিত হতে পারে যদি তোমরা তা থেকে শিক্ষা নাও। “তোমাদের প্রভু তোমাদের ওপর করুণা বর্ষণ করতে পারেন।' আর বনী ইসরাঈল আবার আগের মতো আচরণ করলে আল্লাহ আবারো শাস্তি দিতে পারেন । “আর যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে আমিও প্রত্যাবর্তন করবো ।' বনী ইসরাইল বাস্তবিক পক্ষেই তাদের সাবেক অপকর্ম ও অনাচারের পুনরাবৃত্তি ঘটিয়েছিলো এবং তার বদলায় আল্লাহ তায়ালা তাদের ওপর মুসলমানদেরকে চাপিয়ে দেন। মুসলমানরা তাদেরকে সমথ্ধ আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করে ছেড়েছিলো। এরপর আবারো তারা অপকর্মের পুনরাবৃত্তি করে । ফলে যুগে যুগে তাদের ওপর বিভিন্ন নিষ্ঠুর শাসকের কর্তৃতু প্রতিষ্ঠিত হয়। আধুনিককালে তাদের ওপর নেমে আসে হিটলারের পৈশাচিক অত্যাচার । এরপরও তারা পুনরায় বিপর্যয় ছড়াতে আরন্ত করেছে। ইসরাঈল" নামক রাষ্ট্রের মাধ্যমে তারা আসল আরব অধিবাসীদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। এর বদলা তারা অবশ্যই পাবে ।€১) তাদের ওপর (১) ইসরাঈল রাষ্ট্র জন্ম নেয়ার পর আটান্ন বছর অতিবাহিত হতে চললো । এ সামান্য সময়ের মধ্যে তাদের লম্প জম্প দেখে এটা মনে করা উচিত নয় যে আল্লাহর ওয়াদা সত্যে নয়। আল্লাহর এই ওয়াদার সততা দেখার জন্যে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এই যা!-সম্পাদক ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।