Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১5ুনে রাখো যে) নৃহ একজন কৃতজ্ঞ বান্দা উল্লেখিত ছিয়ারী এবং লইপধরক বব আহ সেই অতিত্তিরই বাব যা এই (সূনররিকিছু পরে উল্লেখ করা হয়েছে” শ্রতিশ্রুতিটা হলো; আল্লাহ যতোক্ষণ' কোনো জাতির কাছে রসূল না পাঠান এবং সেই রসূল তাদেরকে পূর্ধবতীদের পরিণতি স্মরণ না করান ও সতর্ক না করেন, ততোক্ষণ তাদের ধ্বংস করেন না।" মূসা আ.)-কে কেতাব দেয়ার প্রথম উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এভাবে- “বনী ইসরাঈলের হেদায়াতের উপকরণ এবং (বেলেছিলাম যে) আমাকে ছাড়া আর কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না।' 148 ৮141 87৬, করোন্দী। এটাই হলো 'হেদ যাতের পথ এবই উ্টইস্ঈয়ানৈর দাবি। অতপর যে ব্যক্তি আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে অভিভাবক মানে সে ঈমানদারও নয়, হেদায়াতপ্রাপ্তও নয়। আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে তাদের সেসব পিতৃ পুরুষের নামে সম্বোধন করেছেন, যাদেরকে তিনি নৃহ (আ.)-এর নৌকায় আরোহী বানিয়েছিলেন। পৃথিবীতে প্রেরিত প্রথম রসূলের আমলে তারাই ছিলেন সমগ্র পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী । আল্লাহ তায়ালা তাদের নামে সম্বোধন করার মাধ্যমে বনী ইসরাঈলকে এ কথা ন্বরণ করিয়ে দিচ্ছেন যে, আল্লাহ তায়ালা তাদের পূর্ব পুরুষদেরকে তার পরম কৃতজ্ঞ বান্দা নৃহের একনিষ্ঠ সাথী ও অনুসারী বানিয়েছিলেন এবং বনী ইসরাঈল সেই পূত পবিত্র মোমেন বান্দাদেরই বংশধর । হযরত নূহ (আ.)-কে বান্দা হিসাবে উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর প্রিয় রসূলদের সাথে তার সমন্বয় সাধন। ইতিপূর্বে এই বিশেষণে বিশেষিত করেছেন মোহাম্মদ (স.)-কেও। বস্তুত এ হচ্ছে কোরআনের সেই সমবয় প্রক্রিয়া, যা এ সূরায় কার্যকরী রয়েছে। বনী ইসরাঈলের হেদায়াতের উৎস হিসাবে হযরত মুসা (আ.)-কে আল্লাহর দেয়া সেই কেতাব তাদেরকে জানিয়েছে যে, তাদের অনাচার অত্যাচার ও দুর্নীতির কারণে আল্লাহ তায়ালা তাদেরকে বিধ্বস্ত করে দেয়ার ফয়সালা করেছেন ।এই অনাচার ও দুর্গাতি দু'বার দেখা দেয়ার কারণে তাদের পতনও দু'বার ঘটানো হয়েছে। সেই সাথে তাদেরকে হুশিয়ার করা হয়েছে যে, পৃথিবীতে তারা পুনরায় যখনই বিপর্যয় ও অনাচার ছড়াবে, তখনই পুনরায় তাদের অনুরূপ পরিণতি ঘটানো হবে। কেননা এ ব্যাপারে আল্লাহর অমোঘ নিয়ম চালু রয়েছে, যার কখনো রদবদল হয় না। “আমি (তাওরাত) কেতাবে বনী ইসরাঈল সম্পর্কে এ সিদ্ধান্ত ঘোষণা করেছি যে, তোমরা পৃথিবীতে অবশ্যই দু'বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অবশ্যই বিরাট বিজয় লাভ করবে ।' এই সিদ্ধান্ত ঘোষণার অর্থ হলো, বনী ইসরাঈলের পরিণাম সম্পর্কে আল্লাহ তায়ালা স্বীয় নির্ভুল জ্ঞানের ভিত্তিতে পূর্বাভাস দিচ্ছেন । এই ঘোষণা ছারা তিনি তাদেরকে বিপর্যয় সৃষ্টি করতে বাধ্য করছেন না এবং এই ঘোষণা থেকে তাদের কার্যকলাপও তৈরী হচ্ছে না, কেননা আল্লাহ তায়ালা তার কোনো বান্দাকে বিপর্যয় সৃষ্টিতে বাধ্য করেন না। সূরা আ'রাফে আল্লাহ তায়ালা বলেন, “তুমি বলে দাও যে, আল্লাহ তায়ালা কোনো খারাপ কাজ করতে নির্দেশ দেন না। বস্তুত যে ঘটনা ভবিষ্যতে ঘটবে বলে আল্লাহ তায়ালা জানেন, সেটাই তিনি আমাদেরকে জানান । আর ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।