Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

.] ও মোজেযা, চাই তা যেভাবেই ঘটে থাক না কেন। এ নিদর্শন ও মোজেযা তীর হৃদয়চক্ষুকে খুলে দিয়েছিলো । তীঁকে দেখিয়ে দিয়েছিলো আল্লাহর এই বিশাল সৃষ্টি জগতে কতো বিস্বয়কর জগত রয়েছে, আল্লাহর অন্যতম সৃষ্টি মানুষের সত্ত্বার ভেতরে কতো রকমারি ক্ষমতা ও প্রতিভা সুপ্ত রয়েছে এবং আল্লাহ অন্য বহু সৃষ্টির ওপর মানুষকে শ্রেষ্ঠত্ দান করে ও এসব সুক্ষ বিষয়ের জ্ঞান দান করে তার সৃষ্টির অপর বৈচিত্র্যকে উপলব্ধি করার কী অনুপম শক্তি তাকে দিয়েছেন। “নিশ্চয় তিনি সব কিছু শোনেন ও সব কিছু দেখেন।' অর্থাৎ যে সৃক্ষ্াতিসূক্্ম রহস্য অন্য কারো চোখ ও কানের গোচরে আসে না, তা আল্লাহ্‌র চোখ ও কানের গোচরিভূত হয়। প্রথম আয়াতে আল্লাহর পবিত্রতা ঘোষণা বা তাসবীহ উচ্চারিত হয়েছে যে, “তিনি পরম পবিত্র সত্ত্বা যিনি তার বান্দাকে এক রাত্রে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন।' তারপর আল্লাহর পক্ষ থেকে এই ভ্রমণের উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে, “যাতে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাই ।" তারপর আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে যে, “তিনি সব কিছু শোনেন ও সবকিছু দেখেন।" এক সৃক্ষ্স ও সংবেদনশীল মানদন্ড ছ্বারা নিরূপিত সূক্ষ্ম ও নির্ভুল বাচনভংগী অনুযায়ীই এই তিন ধরনের অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে। প্রথম তাসবীহ বা পবিত্রতা , ঘোষণা করা হয়েছে বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্যে । দ্বিতীয়ত নৈশ ভ্রমণের উদ্দেশ্যটা আল্লাহর পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। তৃতীয়ত সবকিছু শোনা ও দেখার গুণের অধিকারী যে আল্লাহ তায়ালা, সে কথাটা একটা ঘোষণার আকারে এসেছে আয়াতের শেষাংশে । আর একই আয়াতে এই তিনটি বিষয়ের সমাবেশ ঘটিয়ে এর বক্তব্যগুলোকে পরিপূর্ণ স্বচ্ছতা দান করা হয়েছে। বলী উন্সক্নাইজক্লের পতলেন্ব হগক্ষণ এই নৈশ ভ্রমণ আল্লাহর এক অন্যতম নিদর্শন ও মোজেযা । মানুষ সাধারণভাবে পৃথিবীতে যা কিছু দেখতে শুনতে অত্যন্ত, তার পরিপ্রেক্ষিতে এটা একটা অভূতপূর্ব ও অসাধারণ ভ্রমণ । এই ভ্রমণের এক প্রান্তে রয়েছে মাসজিদুল আকসা । এই মাসজিদুল আকসা হলো সেই পবিত্র ভূমির কেন্দ্রস্থল, যার অধিকারী করেছিলেন আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে এবং পরে আবার সেখান থেকে তাদেরকে বিতাড়িতও করেছিলেন। তাই এ আয়াতের পরেই হযরত মূসা (আ.) ও বনী ইসরাঈলের ইতিহাস আলোচনা প্রাসংশিক হয়েছে। আল্লাহ ভায়ালা বলেন, “আমি মুসাকে কেতাব দিয়েছিলাম এবং ওই কেতাবকে বানিয়েছিলাম বনী ইসরাঈলের হেদায়াতের উৎস। (আয়াত ২-৮) বনি ইসরাঈলের ইতিহাসের এ অধ্যায়টা সমগ্র কোরআনে শুধু এই সূরাতেই আলোচিত হয়েছে। এই সূরায় বনী ইসরাঈলের রাষ্ট্রীয় শক্তির পতনের বিবরণও দেয়া হয়েছে। বলা হয়েছে যে, উথান পতনের ঘে অমোঘ নিয়ম আল্লাহর সৃষ্টি জগতে আবহমানকালব্যাপী চালু রয়েছে, সেই নিয়মের অধীন দুনিয়ার সকল জাতির পতনের মূল কারণ হলো তার নৈতিক অধপতন ও চারিত্রিক বিপর্যয় । আর একটু সামনে অগ্রসর হয়ে বিষয়টা এভাবে তুলে ধরা হয়েছে যে, আল্লাহ যখন কোনো মানবগোষ্ঠীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন, তখন তাদের মধ্যকার বিস্তশালীদের দুনীতি ও বিপথগামীতাকে তাদের ধ্বংস ও পতনের কারণে পরিণত করেন। এ অধ্যায়ে প্রথমে উল্লেখ করা হয়েছে হযরত মূসা (আ.)-এর কাছে অবতীর্ণ আসমানী কেতাব তাওরাত এবং ওই কেতাবে বমী ইসরাঈলকে প্রদত্ত হুশিয়ারী । অতপর তাদের মহান পূর্ব 55805558455 স্মরণ করিয়ে দেয়া হয়েছে। ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।