এখানে রসূল (স.)-এর বান্দাসুলভ বৈশিষ্ট্যের উল্লেখ করার উদ্দেশ্য হলো মেরাজ ও এসরার ক্ষেত্রে তিনি নিছক বান্দা হওয়া স্তেও তাকে এতো উর্ধে নেয়া হয়েছে যে, কোনো মানব সন্তানই ইতিপূর্বে অত উর্ধে উঠতে পারেনি । তা ছাড়া মানুষ যাতে তার এই বৈশিষ্ট্যটাকে কোনো অবস্থায়ই ভুলতে না পারে এবং বান্দার মর্ধাদা ও খোদার মর্যাদা কখনো একাকার হয়ে না যায়, যেমনটি হয়েছে খৃষ্টধর্মে হযরত ঈসা (আ.)-এর অন্তর্ধানের পর । যেহেতু হযরত ঈসা (আ.)-এর জন্ম ও অন্তর্ধান দুটোই অলৌকিক বৈশিষ্ট্যসম্পন্ন ছিলো এবং তাকে বেশ কিছু অলৌকিক ক্ষমতা ও নিদর্শনাবলীও দেয়া হয়েছিলো তাই অনেকে এটাকে খোদা ও বান্দার মর্যাদাকে একাকার করে ফেলার ওজুহাত হিসাবে দীড় করিয়েছে। ইসলামী আকীদা-বিশ্বাসে এই পার্থক্যটা বজায় রাখার কারণে মহান আল্লাহর সত্ত্বা সব ধরনের প্রত্যক্ষ পরোক্ষ শেরেক থেকে রক্ষা পেয়েছে এবং ইসলাম একটা নির্ভেজাল তাওহীদী জীবনাদর্শ হিসাবে চিরদিনের জন্যে সংরক্ষিত হয়েছে। এমন্রাজ আর্াহবন্র কুদরতেল নিদর্শন “ইসরা” শব্দটার আভিধানিক অর্থ হলো নৈশ ভ্রমণ। সুতরাং এই ক্রিয়াটার কাল স্বতসিদ্ধভাবেই তার ভেতরে বিদ্যমান। তাই আলাদাভাবে তার উল্লেখ করা নিম্প্রয়োজন, কিন্তু তা সত্তেও আয়াতে “লাইলান' অর্থাৎ 'রাব্রকালে' শব্দটা পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হলো, মেরাজের ভাবগন্তীর দৃশ্য ও পরিবেশটাকে কোরআনের বর্ণনাভংগীতে ফুটিয়ে তোলা । রাতের নীরব নিথর ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মানবমনকে গভীরভাবে প্রভাবিত করে এবং রসূল (স.)-এর চমকপ্রদ নৈশ ভ্রমণকে উপলব্ধি করতে শেখায়। মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত রসূল (স.)-এর সফর মহাজ্ঞানী ও মহাবিজ্ঞানী আল্লাহর একটা সুপরিকল্পিত ও মনোনীত সফর। এ সফর হযরত ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর আমল থেকে চলে আসা-আকীদা ও আদর্শের সাথে শেষ নবী মোহম্মদ (স.)-এর যোগসূত্র স্থাপন করে । সকল তাওহীদবাদী মুসলিম উম্মাহর মাঝেও এটা একটা সেতুবন্ধ রচনা করে। বলা যেতে পার যে, এই অলৌকিক সফর আসলে সর্বশেষ রসূলকে পূর্ববর্তী সকল নবী ও রসূলের পবিত্র স্থান ও অনুষ্ঠানাবলীর উত্তরাধিকারী বলে ঘোষণা দেয়ারই প্রয়াস, তাদের সকলের পবিত্র স্থানসমূহকে এই রসূলের রেসালাতের আওতাধীন করা এবং এই রসূলের রেসালাতকে পূর্ববর্তী সকল নবী ও রসূলের রেসালাতের সাথে এক সূত্রে থ্রোথিত করার সমার্থক । এ সফর স্থান ও কালের চৌহদ্দি পেরিয়ে বিস্তৃত। এ সফর স্থান ও কালের চেয়ে ব্যাপকতর ও ,প্রশস্ততর ৷ এ সফরের তাৎপর্য প্রথম দৃষ্টিতে যতোটুকু মনে হয় তার চেয়ে বৃহত্তর ও গভীরতর | “মাসজিদুল আকসাকে যার চতুর্পার্থ্ে আমি বরকত নাযিল করেছি?- এই বাক্য দ্বারা বিশ্রেষণ করার অর্থ দীড়ায় এই যে, বরকত ও কল্যাণ ওই মাসজিদকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে এবং তাকে বরকতের মধ্যে ডুবিয়ে রেখেছে । এর পরিবর্তে যদি বলা হতো “যার ওপর বা যার মধ্যে আমি বরকত নাধিল করেছি, তাহলে সেটা এতোটা তাৎপর্যবহ হতো না। এটা আসলে কোরআনের এক চমকপ্রদ বর্ণনাভংগী | রসূল (স.)-এর এই ইসরা বা নৈশ ভ্রমণ আল্লাহর এমন এক নিদর্শন, যার সাথে আরো বহু নিদর্শন জড়িত রয়েছে। এ কথা বুঝানোর জন্যেই আল্লাহ তায়ালা বলেছেন- “যাতে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাই ।" মাসজিদুল হারাম ও মাসজিদুল আকসার মাঝে এতো অল্প সময়ে এমন বিস্ময়করভাবে রসূল (স.)-এর গমনাগমন যে, তার বিছানা পর্যন্ত গরম থেকেছে, নিসন্দেহে আল্লাহর এক মহান নিদর্শন যিলাল ১২তম ১২খ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।