Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীন্ন কী বিশাক্পিশ ক্োলআন এর মাধ্যমে রসূল (স.)-কে বহু দূরবর্তী জগত ও দূরবর্তী স্থানগুলোকে এক নিমিষেই দেখানো হয়েছে। এটা স্বপ্রেই ঘটুক বা জাগ্রত অবস্থায় ঘটুক, কিংবা সশরীরে ঘটুক বা শুধু আত্মা সহকারে ঘটুক-কিছুই এসে যায় না। যারা আল্লাহর শক্তি ও নবুওতের প্রকৃতি সম্পর্কে কিছুমাত্র অবহিত, তারা এ ঘটনায় অবাক হবার মতো কিছু দেখতে পাবেন না। যে সমস্ত কাজ মানুষ নিজের দৃষ্টিতে তার নিজের ক্ষমতা ও কল্পনাশক্তি অনুসারে এবং তার নিজস্ব অভ্যাস ও দৃষ্টিভংগীর বিচারে কঠিন বা সহজ মনে করে, আল্লাহর শক্তির সামনে তা সবই সমান। মানুষ নিজ ভূবনে যা কিছু দেখতে অভ্যস্ত, সেই অনুসারে আল্লাহর ক্ষমতাবলে সম্পাদিত বিষয়গুলোর মূল্যায়ন করা তার পক্ষে বেমানান । তাছাড়া নবুওতের প্রকৃতিও সাধারণ মানবীয় দৃষ্টিতে বিচার করার মতো বিষয় নয় নবুওতের প্রকৃতিই হলো উর্ধ্ব জগতের সাথে প্রত্যক্ষ সংযোগ, যা সাধারণ মানুষের আন্দায অনুমান ও অভ্যাসের সম্পূর্ণ বিপরীত । দূরবর্তী স্থান ও দূরবর্তী জগত পরিদর্শন ও পরিচিত বা অপরিচিত কোনো বাহন ছ্বারা সেখানে পৌছার এই কাজটা উ্ধ্ব জগতের সাথে প্রত্যক্ষ সংযোগের চেয়ে বেশী বিস্ময়কর কিছু নয়। হযরত আবু বকর (রা.) যথার্থই বলেছেন যে, আমি তো তার সম্পর্কে এর চেয়েও দূরের ব্যাপার বিশ্বাস করি। তিনি সুদূর আকাশ থেকে যে খবর এনে দেন তাও বিশ্বাস করি, বায়তুল মাকদেস তো পৃথিবীরই আওতাতুক্ত। রসূল সে.) কর্তৃক কাফেলার নির্ভুল বিবরণ দেয়ার মাধ্যমে এই ঘটনার সত্যতা মোশরেকদের কাংখিত বস্তুগত প্রমাণ দ্বারা প্রমাণিত হওয়ার পর যে বিষয়টি লক্ষণীয় তা হলো এই ঘটনা অতিমাত্রায় বিস্বয়কর বিধায় লোকেরা বিশ্বাস করবে না-এই মর্মে উন্মেহানী ভীতি প্রদর্শন করা সত্তেও রসূল (স.) তাতে কর্ণপাত করেননি । কেননা রসূল (স.) যে সত্য বহন করে এনেছেন এবং যে সত্য ঘটনা তার ক্ষেত্রে সংঘটিত হয়েছে, তাতে তার বিশ্বাস এতো দৃঢ় ছিলো যে, সে সম্পর্কে জনগণের মতামত কী হবে, তা ভেবে দেখেননি, বরং তা জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এ ঘটনা শুনে কোনো কোনো মুসলমান মুরতাদ হয়ে গিয়েছিলো এবং অনেকে এটাকে ব্যংগ-বিদ্রপের ও সন্দেহ সংশয় সৃষ্টির হাতিয়ার হিসাবে গ্রহণ করেছেন, সে কথা সত্য । কিন্তু তাই বলে তিনি এটা প্রচার না করে চুপ করে বসে থাকতে পারেননি । যারা ইসলামের দাওয়াত ও প্রচারের কাজে নিয়োজিত, তাদের জন্যে এ ঘটনায় শিক্ষণীয় বিষয় রয়েছে । তাদেরও কর্তব্য সত্যকে নির্ভয়ে ও নিসংকোচে প্রচার করে যাওয়া এবং কে কি ভাববে, কে খুশী বা নাখোশ হবে তার কোনো তোয়ান্ধা না করা । আরো লক্ষণীয় যে, জনগণ প্রকাশ্য ও বস্তুগত অলৌকিক ঘটনাবলী ঘটানোর জন্যে অনেক পিড়াপিড়ি করা সত্তেও এবং অন্তত রসূলের বাইতুল মাকদাস সফরের সত্যতা অকাট্যভাষে প্রমাণিত হওয়ার পরও রসূল (স.) এ ঘটনাকে নিজের রেসালাতের সত্যতা প্রমাণের জন্যে একটা অলৌকিক ঘটনা হিসাবে গ্রহণ করেননি । কারণ ইসলামের দাওয়াত অলৌকিক ঘটনাবলীর ওপর নির্ভরশীল থাকতে পারে না। এটা শুধু ইসলামী জীবন বিধানের স্বভাবানুগতা ও সুস্থ বিবেকের কাছে তার স্বত্কুর্ত গ্রহণযোগ্যতার ওপর নির্ভরশীল । সুতরাং রসূল (সে.) এই ঘটনাটা প্রকাশ করার জন্যে যেরূপ আপোষহীন ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা এ জন্যে নয় যে, তিনি তার রেসালাতের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্যে এর ওপর কিছুমাত্র নির্ভরশীল ছিলেন, বরং এর প্রকৃত কারণ ছিলো এই যে, তিনি সত্যকে অকাট্যভাবে সত্য বলে বিশ্বাস করতেন। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।