হানীর কাছে পুরো ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমার কাছে নবীদেরকে উপস্থিত করা হয়েছিলো এবং তাদেরকে নিয়ে আমি নামায পড়েছি। এরপর তিনি মাসজিদুল হারামের দিকে পা বাড়াতেই উম্মে হানী তার কাপড় টেনে ধরেন। রসূল (স.) বলেন, কী ব্যাপার? উন্মে হানী বলেন, তুমি তোমার জাতিকে এ ঘটনা জানালে তারা তোমাকে মিথ্যুক বলবে বলে আমার আশংকা হয়। তিনি বললেন, আমাকে তারা মিথ্যুক সাব্যস্ত করলে করুক । তবুও আমার বলতে হবে। অতপর তিনি বেরিয়ে গেলেন। আবু জাহল তার কাছে এসে বসলো । রসূল (স.) তাকে রাতের ভ্রমণের ঘটনা জানালেন। আবু জাহল কোরায়শের সবাইকে ডেকে জড়ো করলো । অতপর সে তাদের সবাইকে ঘটনাটা জানালো । এতে কেউ বা হাতে তালি দিলো, কেউ মাথায় হাত রেখে বিস্বয় ও অবিশ্বাস প্রকাশ করলো । ইতিপূর্বে রসূল (সে.)-এর প্রতি যারা ঈমান এনেছে, তাদের কেউ কেউ ইসলাম ত্যাগ করে বসলো । কিছু লোক হযরত আবু বকরের কাছে ছুটে গেলো এবং তাকে ঘটনার কথাটা জানালো । আবু বকর বললেন, এটা কি মোহাম্মদ (স.) বলেছেনঃ তারা বললো, হা । আবু বকর রো.) বললেন, তিনি যদি বলে থাকেন, তবে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি সত্যই বলেছেন। তারা বললো, একই রাত্রে তার সিরিয়া যাওয়া এবং সকাল হওয়ার আগে মক্কায় ফিরে আসার কথা তুমি বিশ্বাস করো? তিনি বললেন, হা, আমি তার আরো দূরের কথাও বিশ্বাস করি। তিনি আকাশের খবর জানান। তাও আমি বিশ্বাস করি।' এ কারণেই তাকে সিদ্দীক নাম দেয়া হয়। কোরায়শ গোত্রে বাইতুল মাকদেস ভ্রমণ করেছে এমন অনেকেই ছিলো। তারা রসূল (স.)-কে মাসজিদের বিবরণ দিতে বললো । তখন গায়বীভাবে মাসজিদ তার সামনে হাযির করা হলো, তিনি তার দিকে তাকিয়ে মাসজিদের পূর্ণ বিবরণ দিলেন। তখন সবাই বললো, তাইতো, বিবরণ তো ঠিকই দিয়েছে। তারা বললো, “হে মোহাম্মদ, আমাদের একটা কাফেলা সিরিয়ার পথে রয়েছে। তার বিবরণ দাও। রসূল (স.) ওই কাফেলার উটের সংখ্যা ও অবস্থা জানালেন । তিনি বললেন, কফেলাটা অমুক সূর্যোদয়ের সময় আসবে এবং তার সর্বাণে থাকবে একটা সবুজ উট । নির্দিষ্ট দিনটাতে লোকেরা মব্কার প্রবেশদ্বারের দিকে ছুটে গেলো কাফেলার অগ্রভাগ দেখার জন্যে । যথার্থই একটা কাফেলা দেখা গেলো । জনৈক দর্শক বললো, আল্লাহর কসম, এখন সূর্য উঠছে। আর একজন বললো, হা, আল্লাহর কসম, ওই তো কাফেলা এসেছে, ওর অগ্রভাগে সবুজ উটও রয়েছে, ঠিক যেমনটি মোহাম্মদ বলেছে। কিন্তু এরপরও তারা ঈমান আনলো না ।.... একই, রাতে রসূল (স.) বাইতুল মাকদেস থেকে উর্ধ আকাশে আরোহণ করেন। রসূল (স.)-এর এই নৈশ সফর বা ইসরা' তার জাগত অবস্থায় হয়েছিলো না স্বপ্নে-এ ব্যাপারে মততেদ রয়েছে। হযরত আয়েশা (রা.) বলেন, “আল্লাহর কসম, রসূলের দেহ বিছানা থেকে অদৃশ্য হয়নি, কেবল তার আত্মা সফরে গিয়েছিলো ।' হযরত হাসান (রা.) বলেছেন, “তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন, দেখেছিলেন ।' অন্যান্য হাদীসে বলা হয়েছে যে, দেহ ও আত্মা-উভয়ই এই সফরে গিয়েছিলো এবং রসূল (স.)-এর ফিরে আসা পর্যস্ত তার বিছানাও গরম ছিলো। এ সংক্রান্ত সব কটা হাদীসের সমন্বয়ে যে দৃশ্যটা ভেসে ওঠে তা হচ্ছে এই, রসূল (স.) উম্মে হানীর বাড়ীতে শুয়েছিলেন, সেখান থেকে মাসজিদুল হারামে যান, কাবা শরীফের কাছে হাজরে আসওয়াদে অবস্থানকালে তিনি যখন তন্দরাচ্ছন্ন হন, ঠিক তখনই তাকে ইসরা ও মেরাজের সফরে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি তার বিছানা ঠান্ডা হওয়ার আগেই ফিরে আসেন।' রসূল সে.)-এর জীবনে এই ঘটনা যে ঘটেছিলো, তা সুনিশ্চিত। তবে এর ধরন ও প্রকৃতি নিয়ে আগেও বিতর্ক ছিলো, আজও আছে। আমি সেই বিতর্কে না গিয়েও বলতে পারি যে, ইসরা ও মেরাজের ঘটনা সশরীরেই ঘটুক বা শুধু আত্মা সহকারেই ঘটুক এবং এটা স্বপ্লেই ঘটুক বা জাগ্রত অবস্থায়ই ঘটুক, উভয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মূলত ঘটনার প্রকৃতি এই যে; | কল হলক্ঙ্গলা_ত7া ্দ্দক লাভ] ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।