Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অতপর আল্লাহ তায়ালা এই মর্মে মন্তব্য করছেন যে, যে কোরআনের অংশবিশেষ থেকে তারা রসূল সে.)-কে বিপথগামী করার চেষ্টা করেছিলো তাতে মোমেনদের জন্যে হেদায়াত ও রোগ নিরাময়ের ব্যবস্থা রয়েছে, অথচ মানুষ স্বল্প জ্ঞানের অধিকারী হওয়ায় তা জানে না। এরপর কোরআনের অলৌকিকত্ব নিয়ে আলোচনা অব্যাহত রাখা হয়েছে। মোশরেকরা চাইতো ইন্দরিয়গ্রাহ্য বস্তুগত অলৌকিক ঘটনা । তারা চাইতো, রসূল (স.)-এর সাথে ফেরেশতা নেমে আসুক, তাঁর অসাধারণ কারুকার্য খচিত প্রাসাদ থাকুক, আংগুর ও খেজুরের এমন বাগান থাকুক, যার মাবখান দিয়ে ঝর্ণা বা খাল প্রবাহিত হোক অথবা তিনি আকাশে আরোহন করে একখানা পুস্তক নিয়ে আসুন, যা তারা পড়ে দেখবে । এ ধরনের আরো বহু প্রস্তাব তারা দিতো, যার উদ্দেশ্য ছিলো নিজেদের ধৃষ্ঠতা ও উদ্ধত্য প্রকাশ করা-হেদায়াত বা বুঝ লাভ করা নয়। এসব প্রস্তাবের জবাবে বলা হয়েছে যে, এসব রসূল (স.)-এর দায়িত্ব ও ক্ষমতার বহির্ভূত এবং সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন। এই সাথে যারা এ সব প্রস্তাব তুলেছে, তাদের সমালোচনা প্রসংগে বলা হয়েছে যে, যদি আল্লাহর অনুগ্রহের সমস্ত ভান্ডার তাদের হাতে থাকতো-যার কোনো সীমা পরিসীমা নেই-তাহলে তারা খরচ করার ভয়ে তা আটকে রাখতো । সমগ্র সৃষ্টি জগত যে আল্লাহর গুণগান ও তাসবীহ করে, এটা উপলব্ধি করাই তাদের ঈমান আনার জন্যে যথেষ্ট ছিলো, বস্তুগত মোজেযা বা অলৌকিক ঘটনার প্রয়োজন ছিলো না। আর তাতে কোনো লাভও হতো না। কেননা এ ধরনের মোজেযা নিয়ে হযরত মৃসা (আ.) এসেছিলেন । কিন্তু তার হঠকারী জাতি তার ওপর ঈমান আনেনি । এর ফলে আল্লাহ তায়ালা তাদের ওপর আযাব নাধিল করেন। কোরআন ও তার ভেতরে বিদ্যমান প্রকৃত সত্যের আলোচনার মধ্য দিয়ে সূরার সমাপ্তি টানা হয়েছে। বলা হয়েছে যে, এই কোরআন সত্য ও মিথ্যাকে আলাদা আলাদা করে দেখিয়ে দেয়। এই কোরআনকে রসূল (স.) প্রয়োজন অনুসারে নিজে জাতির কাছে একটু একটু করে পেশ করতে থাকবেন, যার্তে তারা তা ছারা প্রভাবিত হয় ও কার্যকরভাবে তা গ্রহণ করে। ইতিপূর্বে যারা ওহীর জ্ঞান লাভ করেছে, তাদের অনেকে এ কোরআনকে শুনে এতো প্রভাবিত হয় যে, তারা কাদে ও সেজদা করে। সর্বশেষে সেই আল্লাহর প্রশংসা করা হয়েছে, যার কোনো সন্তান নেই। বিশ্ব পরিচালনায় যার কোনো শরীক নেই এবং যাকে হীনতা থেকে রক্ষা করার কোনো অভিভাবক নেই। সূরাটার সৃচনায় আল্লাহর তাসবীহ ও প্রশংসাসূচক বাক্য রয়েছে। সূরার শুরুতে রয়েছে ইসরা ও মেরাজের যুগান্তকারী ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা। ইসরা ও মেরাজ দুটোই একই রাত্রে ঘটেছিলো । মক্কার মাসজিদুল হারাম থেকে বাইতুল মাকদেসের মাসজিদুল আকসা পর্যন্ত তিনি যে নৈশ ভ্রমণ করেন তাকে ইসরা বলা হয়। আর বাইতুল মাকদেস থেকে উ্ধ্ব আকাশে, সিদরাতুল মোনতাহায় এবং আমাদের অজানা ও অদৃশ্য জগতে তিনি যে ভ্রমণ করেন, তাকে বলা হয় মেরাজ । এই ঘটনা সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে এবং এ ঘটনা নিয়ে প্রচুর বিতর্কও ঘটেছে। কোন্‌ জায়গা থেকে তিনি এই নৈশ ভ্রমণ শুরু করেন, তা নিয়েও মতভেদ রয়েছে । কেউ বলেন, মাসজিদুল হারাম থেকে । এটাই অধিক প্রচলিত মত। কেননা তিনি বলেছেন, “আমি মাসজিদুল হারামে হাজরে আসওয়াদের কাছে কাবা শরীফের কাছে যখন ঘুমন্ত ও জানত এ দুই অবস্থার মধ্যবর্তী অবস্থায় ছিলাম-তখন জিবরাইল বোরাক নিয়ে আমার কাছে এলেন।' আবার কেউ কেউ বলেন, তিনি তার চাচাতো বোন আবু তালেব কন্যা উন্মে হানীর ঘর থেকে যাত্রা করেন। এখানে মাসজিদুল হারাম দ্বারা হারাম শরীফ বুঝানো হয়েছে, যা মাসজিদকে .] পরিবেষ্টন করে রেখেছে । হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, সমগ্র হারাম শরীফই মাসজিদ । বর্ণিত আছে যে, তিনি হযরত উদ্মে হানীর ঘরে এশার নামাযের পর ঘুমিয়েছিলেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মাসজিদুল আকসায়। তারপর একই রাত্রে ফিরে আসেন এবং উম্মে ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।