উদ্দেশ্য বলা হয়েছে, “যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই ।' মাসজিদুল আকসা প্রসংগে মূসা (আ.)-কে প্রদত্ত কেতাৰ ও ওই কেতাবে বনী ইসরাঈলের দু'বার ধ্বংসযজ্ঞ ও দেশ ত্যাগের ঘটনার উল্লেখ করা হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে তাদেরই অবাধ্যতা ও অপরাধের কারণে তৃতীয় ও চতুর্থবার সতর্ক করা সন্তেও। “আর যদি তোমরা পুনরায় নিষিদ্ধ কাজ করো, তাহলে আমিও পুনরায় তোমাদেরকে শ্রাস্তি দেবো ।' এরপর বলা হয়েছে যে, 'শেষ কেতাব . | কোরআন সবচেয়ে স্থীতিশীল ব্যবস্থার দিকে নির্দেশ করে।' অথচ মানুষ দ্রুততা প্রবণ ও আবেগ প্রবণ হওয়ার কারণে নিজের ঝৌক ও আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সেই সাথে বলা হয়েছে যে, হেদায়াত ও গোমরাহীর ও দায়-দায়িত্ ব্যক্তির নিজস্ব এবং সামাজিক আচরণের দায় দায়িত্ব সমাজের ওপর অর্পিত। ৃ দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে তাওহীদের নীতি ঘোষণার মধ্য দিয়ে। সমাজ ব্যবস্থা ও সামাজিক আচার ব্যবহারকে সে তাওহীদের ওপরই প্রতিষ্ঠিত করতে চায় এবং এগুলোকে এই মূলনীতির সাথে সমন্বিত করে- যে মূলনীতি ছাড়া জীবন গড়ে উঠতে পারে না। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে জাহেলী ও পৌত্তলিক সমাজে প্রচলিত ভিত্তিহীন ধ্যান-ধারণা সম্পর্কে, যা আল্লাহর সাথে শরীক করা ও ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করার উত্তট ও অলীক খেয়ালের সাথে সম্পৃক্ত। এই অধ্যায়ে আরো আলোচনা করা হয়েছে আখেরাতের কথা এবং আরবদের পক্ষ থেকে তাকে একটা অসম্ভব ব্যাপার মনে করার বিষয়টি । আলোচিত হয়েছে কোরআন সম্পর্কে তাদের ধারণা ও বক্তব্য, রসূল (স.) সম্পর্কে তাদের আজে বাজে কথা এবং মোমেনদেরকে ভালোভাবে কথা বলার নির্দেশ দেয়া হয়েছে। চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে কী কারণে মোহাম্মদ সে.)-কে ইন্িয়গ্রাহ্য অলৌকিক ঘটনাবলী দিয়ে পাঠানো হয়নি। এগুলোকে প্রাটীনকালের লোকেরা অস্বীকার করেছিলো এবং এর ফলে আল্লাহর নির্ধারিত প্রাকৃতিক বিধান অনুসারে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছিলো । অনুরূপভাবে এতে উল্লেখ করা হয়েছে মোশরেকদের পক্ষ থেকে রসূল (স.)-এর স্বপ্নের ঘটনা অস্বীকার করা এবং এ জন্যে তাদের প্রতি আল্লাহর হুশিয়ারী । এই প্রসংগে ইবলীসের ঘটনার একটা অংশ এবং তার এ ঘোষণাও উদ্ধৃত করা হয়েছে যে, সে অচিরেই আদমের বংশধরের সাথে যুদ্ধে লিণ্ত হবে। ইবলীসের ঘটনার এ অংশটা মোশরেকদের গোমরাহীর কারণ উদঘাটনের উদ্দেশ্যেই তুলে ধরা হয়েছে। এর উপসংহার টানা হয়েছে আল্লাহর আযাব থেকে মানুষকে সতর্ক করা । তাকে সম্মানিত করার আকারে যে অনুগ্রহ করা হয়েছে তা স্মরণ করিয়ে দেয়া এবং কেয়ামতের দিন আল্লাহর অনুগত ও অবাধ্যদের জন্যে যে পরিণাম অপেক্ষা করছে তার বিবরণ দেয়ার মাধ্যমে । বলা হয়েছে, *য়ে দিন আমি প্রত্যেক মানবগোষ্ঠীকে তাদের নেতাসহ আহ্বান করবো, সেদিন যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা তাদের আমলনামা পড়বে এবং তাদের ওপর এক বিন্দু পরিমাণও যুলুম করা হবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ, সে আখেরাতেও অন্ধ ও অধিকতর বিপথগামী হবে।' সূরার শেষ অধ্যায়ে আলোচিত হয়েছে রসূল (স.)-এর বিরুদ্ধে মোশরেকদের ষড়যন্ত্র, তাঁর ওপর যে ওহী নাযিল হয়েছে তাঁর কিছু অংশ থেকে তাকে বিপথগামী করা এবং তাকে মক্কা থেকে বিতাড়িত করার জন্যে মোশরেকদের অপচেষ্টা । বলা হয়েছে যে, তারা যদি তাকে জোরপূর্বক বিতাড়িত করতো এবং তিনি আল্লাহ্র নির্দেশে নিজেই হিজরত না করতেন, তাহলে পূর্বেকার কাফের জাতিগুলো তাদের রসূলদেরকে হত্যা বা বহিষ্কার করার কারণে যেভাবে ধ্বংস হয়ে .| গিয়েছিলো, সেভাবে তারাও ধ্বংস হয়ে যেতো। এই সাথে আল্লাহ রসূল (স.)-কে নির্দেশ দিয়েছেন যেন তিনি তার নামায, কোরআন পাঠ, আল্লাহর কাছে নিজের প্রবেশ ও নির্গমনের জন্যে উত্তম স্থান প্রার্থনা এবং সত্যের আগমন ও বাতিলের বিনাশ প্রাপ্তির ঘোষণা দান অব্যাহত রাখেন। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।