Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায়ে দেখা যায়, সৃষ্টির কিছু নিদর্শনের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, এখানে আকাশ, পৃথিবী এবং এ দু'য়ের মধ্যবর্তী স্থানের কিছু দৃশ্যের দিকে. তাকাতে আহ্বান জানানো হয়েছে, এসব কিছু তো মহা বিজ্ঞানময় বিধাতা এক বিশেষ উদ্দেশ্যে, সুনিপুণ এক কৌশলে পয়দা করেছেন, আর সব কিছুকে এক নির্দিষ্ট পরিমাপ মতোই সৃষ্টি করেছেন৷ এরশাদ হচ্ছে, “যা কিছু রয়েছে (এ বিশাল সৃষ্টির বুকে) তার মূল ভান্ডার রয়েছে আমার কাছে, আর আমি সব কিছুকে এক নির্দিষ্ট পরিমাপ মতো পাঠাই ।' আর আল্লাহর কাছেই রয়েছে সকল কিছুর প্রত্যাবর্তনস্থল এবং প্রত্যেকেই দুনিয়ায় বেঁচে আছে এক নির্দিষ্ট ও সুপরিচিত ও সুবিদিত (পূর্ব নির্ধারিত) সময় পর্যন্ত । এরশাদ হচ্ছে, “আর আমি আন্লাহ তায়ালা, জীবন দেই, মৃত্যু দেই এবং সবশেষে আমিই হবো সবকিছুর মালিক, আর অবশ্যই আমি জানি তোমাদের পূর্ববতীদেরকে এবং জানি পরবতীদেরকেও আর নিশ্চয়ই তোমার মালিক ওদের সবাইকে একব্রিত করবেন নিশ্চয়ই তিনি মহা বিজ্ঞানময় মহা জ্ঞানবান।' তৃতীয় অধ্যায়ে মানব জাতির ইতিহাস আলোচনা করতে গিয়ে জানানো হয়েছে তাদেরকে সত্যের মূল উৎস সম্পর্কে, তাদের সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে । আরো জানানো হয়েছে সত্যের উৎস মূল থেকে মুখ ফিরিয়ে নেয়া মানুষ এবং অনুসারীদের পরিণতির কথা । এ আলোচনায় জানানো হয়েছে যে, আদম (আ.)-কে তৈরী করা হয়েছিলো পচা মাটিকে শুকিয়ে শক্ত ঠনঠনে বানানোর পর সেই মাটি দিয়ে, তারপর সেই কঠিন মাটির মধ্যে আল্লাহর তৈরী আত্মাগুলোর একটিকে ফুঁক দিয়ে প্রবেশ করিয়ে দেয়া হয়েছিলো । এরপর দেখানো হয়েছে ইবলিস কিভাবে তাকে ধৌকা দিলো, নিজ অহংকারী হওয়ার কারণে কেমন করে পথভ্রষ্টদেরকে পরিচালনা করে তার পথে, নিয়ে গেলো কিন্তু পারলো না আল্লাহর মোখলেস বান্দাদের সাথে । চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে অতীত জাতির সত্যবিরোধী তৎপরতা সম্পর্কে, বিশেষ করে লৃত, শোয়ায়ব ও সালেহ (আ.)-এর জাতিরা যে অহংকার প্রদর্শন করেছিলো তার পরিণতিতে তাদের যে দুরাবস্থা হয়েছিলো সে সম্পর্কে । এসব বিবরণ দিতে গিয়ে আল্লাহ কথাটি দিয়ে শুরু করেছেন । “আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমিই মাফ-করনেওয়ালা মেহেরবান এবং আমার আযাবও বড়ো বেদনাদায়ক ।* তারপর দেখুন বিভিন্ন ঘট নাবলীর বর্ণনা এগিয়ে চলেছে, যার মধ্য দিয়ে ইবরাহীম ও লৃত (আ.)-এর প্রতি আল্লাহর রহমতের কথা বিশেষভাবে প্রকাশ পেয়েছে, পাশাপাশি প্রকাশ পেয়েছে লূত, শোয়ায়ব ও সালেহ (আ.)-এর জাতির প্রতি আল্লাহর গযবের কথাও । পঞ্চম ও শেষ অধ্যায়ের বর্ণনায় প্রকাশিত হয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামীনের অস্তিত্ব লুকিয়ে থাকার কথা। এরই মধ্যে কেয়ামত সংঘটিত হওয়ার ইংগীতও পাওয়া যায়, তারপর একথাও জানা যায় যে, যে কোনো ভালো কাজের প্রতিদান এবং মন্দ কাজের শাস্তিও অবশ্যন্তাবী, রসূল সে.)-এর দাওয়াতেও একথাগুলো ছিলো মুখ্য । আর সকল সৃষ্টির:শুরু ও শেষের মধ্যে এটাই হচ্ছে সকল সত্যের বড় সত্য। আলোচ্য অধ্যায়ের মধ্যে এই তিনটি শিক্ষার কথা এক সাথে এসে গেছে। আসুন, আমরা একটু বিস্তারিতভাবে এবার সেগুলো বুঝার চেষ্টা করি। 8 বিন্াম্ল ১২তম ২. ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।