Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সুক্সা লী ইন্সন্লাঈব্ল সত্শ্কিগ্ঞ আঞ্লোচলা রর এ সূরাটা মক্কী। সূরাটা আল্লাহর তাসবীহ দিয়ে শুরু ও হাম্দ দিয়ে, শেষ হয়েছে। এতে একাধিক বিষয় আলোচিত হয়েছে, যার অধিকাংশই আকীদা সংক্রান্ত । কোথাও কোথাও ব্যক্তিগত ও সামাজিক আচরণের বিধি ও নিয়ম আলোচিত হয়েছে, যা ওই আকীদা থেকেই উৎসারিত । বনী ইসরাঈলের কিছু ইতিহাসও আলোচিত হয়েছে, যা মাসজিদুল আকসার সাথে সংশ্লিষ্ট । এই ডি ১271578 তথা নৈশতভ্রমণ সংঘটিত হয়েছিলো যা মেরাজের অংশ। সেই সাথে এ সূরায় হযরত আদম ও ইবলীসের কাহিনীর একাংশ এবং আল্লাহর ১৮১৯৬ ১৬৭ তবে সূরার প্রধান ও কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো রসূল (স.)-এর ব্যক্তিত্ব, তার সাথে কোরায়শদের আচরণ, তার আনীত কোরআনের বৈশিষ্ট্য কোরআন মানুষকে কোন্‌ পথে চালিত করে এবং আরববাসী তার প্রতি কী প্রতিক্রিয়া দেখায়। আনুষর্থগিকভাবে আরো আলোচিত হয়েছে রসূল ও রেসালাতের প্রকৃতি, ইন্দ্রিয়গ্রাহ্য নয়-এমন ধরনের অলৌকিক ঘটনাবলী, মোহাম্মদ (স.)-এর রেসালাতের বৈশিষ্ট্যরূপে স্থান লাভ, এর ফলে প্রকাশ্য ও ইন্দ্রিয়গ্রাহ্য অলৌকিক ঘটনাবলী সম্বলিত রেসালাতকে অস্বীকার করলে সর্বব্যাপী অনিবার্ধ ধ্বংসের কবলে পড়তে হয় তা থেকে মোহাম্মদ (স.)-এর সমকালীন ও পরবর্তী লোকদের অব্যাহতি লাত, আকীদা বিশ্বাসের পর্যায়ে সুপথপ্রাপ্তি বা পৎত্রষ্টতার পরিণাম ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকা এবং সামাজিক আচরণের ক্ষেত্রে সঠিক ও ভ্রান্ত পথ অনুসরণের কুফল সামাজিক পর্যায়ে বিস্তৃত হওয়া সং খোদায়ী নীতি । এ সবের আগে আল্লাহ তায়ালা মানুষের কাছে রসূল পাঠানোর মাধ্যমে সুসং্‌ সতর্কবাণী ও বিস্তারিত জীবন বিধান দিয়ে তাদের প্রয়োজন এমনভাবে পূর্ণ করেছেন যে, তারা আর কোনো ওজুহাত দীড় করাতে না পারে। সূরায় একাধিকবার আল্লাহকে যাবতীয় অলীক ও অসংগত ধারণা থেকে পবিত্র ঘোষণা, তার গুণকীর্তন প্রশংসা ও তার নেয়ামতের শোকর আদায় করা হয়েছে। শুরুতেই বলা হয়েছে, | . পবিত্র সেই সত্ত্বা, যিনি তার বান্দাকে এক রাত্রে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন।' অন্যত্র বনী ইসরাঈলকে এক আল্লাহর এবাদাত করার নির্দেশ দেয়ার পাশাপাশি স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, তারা হযরত নূহ (আ.)-এর সাথে আযাব থেকে মুক্তি লাতকারী মোমেনদেরই বংশধর । “আর নূহ তো ছিলো একজন কৃতজ্ঞ বান্দা ।" মোশরেকরা তাদের দেব-দেবী সম্পর্কে যে সব গালভরা দাবি উচ্চারণ করতো, তার উল্লেখ প্রসংগে মন্তব্য করা হয়েছে, | “তারা যেসব কথা বলে তা থেকে তিনি পবিক্র এবং অনেক উর্ধে, তার জন্যে সাত আকাশ তাসবীহ পড়ে ....।' কোরআন পাঠ শুনে কিছু সংখ্যক আহলে কেতাবের উচ্চারিত বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। “আর তারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র । আমাদের প্রতিপালকের প্রতিশ্র্তি অবশ্যই বাস্তবায়িত হবে ।' সূরার শেষ আয়াতেও আল্লাহর প্রশংসা করা হয়েছে। “আর তুমি বলো, আল্লাহর জন্যে প্রশংসা ....” যে প্রধান আলোচ্য বিষয়ের কথা আমরা বলে এসেছি, তাকে ঘিরে আলোচিত অন্যান্য বিষয়গুলোই এই সূরায় পর্যায়ক্রমে স্থান পেয়েছে। প্রথম অধ্যায়ের সূচনা হয়েছে এই আয়াত দ্বারা। “পবিত্র সেই সত্ত্বা, যিনি তার বান্দাকে এক রাত্রে ভ্রমণ করিয়েছেন” সেই সাথে এই ভ্রমণের ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।