Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

থাকে আর এর প্রতিকারের ক্ষমতা তাদের না থাকে-তাহলে এসব গুরু দায়িত্ব পালন করা তাদের পক্ষে কিভাবে সম্ভব হবে? যদিও ইসলাম ধর্মে সমতার ভিত্তিতে প্রতিশোধ গ্রহণ করার নীতি স্বীকৃত, তা সত্তেও পবিত্র কোরআন ধৈর্য ও ক্ষমার আদর্শেই মনুষকে অনুপ্রাণিত করে। বিশেষ করে অন্যায় ও অবিচারকে প্রতিহত করার মতো ক্ষমতা ও শক্তি মুসলমানদের থাকা সত্তেও এই ক্ষমা ও ধৈর্যের নীতিই গ্রহণ করার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করে যদি এর দ্বারা ভাল ফল লাভ হয় এবং দাওয়াতী কাজে এর প্রভাব ইতিবাচক হয়। যদি দাওয়াত ও আদর্শের স্বার্থে এই ক্ষমা আর সহিষ্কুতাই ফলপ্রসূ বলে বিবেচিত হয়, তাহলে এক্ষেত্রে ব্যক্তি স্বার্থ আদৌ কোনো বিবেচ্য বিষয় বলে গণ্য হবে না। আর যদি ক্ষমা ও ধৈর্য প্রদর্শনের ফলে আদর্শের মর্যাদাহানী ঘটে, আদর্শকে মানুষের চোখে হান্ধা করে ফেলে তাহলে প্রতিশোধের নীতি গ্রহণ করাই উত্তম । ধৈর্যের জন্যে প্রয়োজন উত্তেজনাকে প্রতিহত করা, আবেগ-অনুভূতিকে দমন করা এবং একটি ্বতাবজাত প্রবৃত্তিকে দমন করা। কাজেই পবিত্র কোরআন এই কঠিন কাজটিকে আল্লাহর সাথে সংশ্লিষ্ট করে এর শুভ পরিণতির বার্তা শুনাচ্ছে। (আয়াত ১২৬-১২৭) অর্থাৎ আল্লাহর মেহেরবানী ও নেক দৃষ্টির বদৌলতেই মানুষের পক্ষে ধৈর্য ও আত্মসংযম প্রদর্শন করা সম্ভব হয়। কারণ তিনিই মানুষের মন থেকে প্রতিহিংসা ও জিঘাংসার মতো স্বভাবজাত প্রবৃত্তিকে মিটিয়ে দেন এবং ক্ষমা প্রদর্শনের প্রতি উদ্বুদ্ধ করেন। এখানে পবিত্র কোরআন রসূলুল্লাহ সে.)-কে একটি উপদেশ দিচ্ছে। উপদেশটি কেবল তার জন্যেই নয়। বরং তীর উম্মতের সকল মোবাল্লেগদের জন্যেই প্রযোজ্য । আর সেটা হলো এই যে, মানুষ যদি তাদের আহ্বানে সাড়া না দেয় এবং তারা যদি সত্য পথের অনুসারী না হয় তাহলে এর কারণে যেন তারা মনক্ষুন্ন না হয়। কারণ তাদের দায়িত্ব কেবল মানুষকে সত্যের পথে আহ্বান করা । আর হেদায়াত ও গোমরাহীর ব্যাপারটা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে ন্যন্ত। কারা হেদায়াত প্রাপ্ত হবে আর কারা হবে না-এসব বিষয় সম্পূর্ণরূপে আল্লাহর নির্ধারিত বিধান মতেই হয়ে থাকে। এখানে মানুষের কোনো হাত নেই। কাজেই এর কারণে মন খারাপ করার কিছুই নেই। একজন মোবাল্লেগ আল্লাহর পথের দিশারী, কাজেই আল্লাহই তাকে সব ধরনের অনিষ্ট ও অমঙলের হাত থেকে রক্ষা করবেন। সে যদি প্রকৃত মোবাল্পেগ হয়, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ মোবাল্লেগ হয় তাহলে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই তার এতোটুকুও ক্ষতি করতে পারবে না। আল্লাহ তায়ালা সর্বদা তার সহায়ক ও রক্ষক থাকবেন। হয়তো কখনও তাকে পরীক্ষা করার জন্যে বিপদের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি তার কতোটুকু আস্থা আছে-তা পরখ করার জন্যে আল্লাহর কাংখিত সাহায্য ও মদদ বিলম্বিতও হতে পারে। কিন্তু শেষ পরিণতি কি হবে, এবং কার স্বার্থে যাবে, এটা চূড়ান্ত ও নির্ধারিত । বলা হচ্ছে, (আয়াত ১২৮) স্বয়ং আল্লাহ তায়ালা আছেন, তাই কিসের ভয়? নিন্দুকেরা, ঘড়মন্ত্রকারীরা তার কিইবা ক্ষতি করতে পারবে। এটাই হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত দাওয়াত ও তাবলীগের মূলনীতি । আর আল্লাহর ওয়াদা মোতাবেক দাওয়াতী কাজের সাফল্য এই মূলনীতির অনুসরণের মাঝেই নিহিত। আল্লাহর ওয়াদা সত্য হবে না তো আর কার ওয়াদা সত্য হবে? ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।