বিনা বাক্যে মেনে নিতে চায় না। তবে ভদ্রতা ও নম্রতার সাথে বুঝালে মানুষ বুঝতে চেষ্টা করে এবং অন্যের মতামত গ্রহণ করতেও প্রস্তুত হয়। কারণ এক্ষেত্রে পরাজয়ের কোনো মনোভাব তার | মাঝে সৃষ্টি হয় না। মানুষের সামনে যখন কোনো ভিন্ন মত ও বক্তব্য পেশ করা হয় তখন সে চিন্তা করে দেখে যে, মানুষের কাছে এর মূল্য কি। যখন সে বুঝতে পারে যে, নিজস্ব মতামত ত্যাগ করে ভিন্ন কোনো মত ও রায়কে মেনে নেয়া এক ধরনের পরাজয় তখন সে ওই ভিন্ন মত গ্রহণ করাকে নিজের ব্যক্তিতৃ, প্রভাব-প্রতিপত্তি ও মান-সম্মানের জন্যে ক্ষতিকর মনে করে। তবে মার্জিত ভাষায়, দ্র ও নম্র ভাষায় তর্কের বিষয়বস্তু উপস্থাপন করলে প্রতিপক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। সে তখন বৃঝতে পারে যে, তর্কের উদ্দেশ্য তার ব্যক্তিগত মান-মর্যাদাকে খাটো করা নয়। বরং তার উদ্দেশ্য হচ্ছে একটি সত্য বিষয়কে প্রমাণিত করা এবং সেটাকে গ্রহণ করা । সে তখন আরও বুঝতে পারে যে, এই তর্কের উদ্দেশ্য কেবল আল্লাহ তায়ালা ও তার দ্বীন। ওই তার্কিক মোবাল্পেগের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেয়া নয় এবং তার ব্যক্তিগত জয়-পরাজয়ও নয়। মোবাল্লেগ বা দাওয়াতী কাজে নিয়োজিত ব্যক্তিরা যেন অহেতুক উত্তেজনা ও অতি উৎসাহের [ বশবর্তী না হয়ে পড়ে সে জন্যে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে, কে পথহারা এবং কে সত্য পথের অনুসারী তা একমাত্র তিনিই ভালোভাবে অবগত আছেন। কাজেই প্রতিপক্ষের সাথে তর্ক করতে গিয়ে অহেতৃক ঝগড়াঝাটি বা বাদানুবাদের প্রয়োজন নেই। বরং সত্যকে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করা ও প্রমাণিত করাই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। চূড়াস্ত ফলাফল আল্লাহর হাতেই ন্যস্ত । মৌথিক দাওয়াত এবং যুক্তির মাধ্যমে তর্ক-বিতর্কের ক্ষেত্রে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি ও নিয়ম-নীতি। তবে দাওয়াতী কাজে নিয়োজিত ব্যক্তিদের ওপর আক্রমন হলে তখন নীতি পাল্টে যাবে এবং পন্থা ও পহ্ধতিও পাল্টে যাবে। কারণ আক্রমন হচ্ছে একটি ব্যবহারিক কর্মকান্ড । তাই সত্যের মর্যাদা রক্ষার খাতিরেই এবং বাতিলের অগ্রযাত্রাকে প্রতিহত করার উদ্দেশ্যে অনুরূপ পন্থা ও পন্ধতিই গ্রহণ করতে হবে। তবে বাতিলের মোকাবেলা করতে গিয়ে যাতে সীমালংঘন না হয়ে যায়, বাড়াবাড়ির পর্যায় গিয়ে না পৌছে-সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ, ইসলাম হচ্ছে একটি ন্যায়ভিত্তিক ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্ম, শাস্তি ও সম্প্রীতির ধর্ম। কাজেই এই ধর্মে যুলুম-অত্যাচার থেকে নিজেকে এবং অন্যান্য মুসলমানদেরকে রক্ষা করার অনুমতি আহে । তবে যুলুম-অত্যাচার করার অনুমতি নেই। এই জন্যেই বলা হয়েছে, “তবে যদি তোমাদেরকে শাস্তি দেয়া হয় তাহলে তোমরাও তাদের শাস্তি দাও, তবে ঠিক ততোটুকু- যতোটুকু তোমাদের দেয়া হয়েছে, আর যদি তোমরা ধৈর্য্য এমনটি করা দাওয়াত ও তাবলীগের আদর্শ মূলনীতির পরিপন্থী নয়; বরং এর একটা অংশ। ন্যায় ও সাম্যের চৌহদ্দির ডেতরে থেকে দাওয়াতী কাজকে রক্ষা করা হলে এর মান-মর্যাদা রক্ষা পাবে। মানুষের মনে এর স্থান তুচ্ছ ও নগণ্য বলে বিবেচিত হবে না। মনে রাখতে হবে, মানুষ কখনও তুচ্ছ ও মর্যাদাহীন কোনো আদর্শের আহ্বানে সাড়া দেয় না। তারা এটাকে আল্লাহর দাওয়াত বলেও বিশ্বাস করে না। কারণ, আল্লাহর দাওয়াত কোনো হেলা-খেলার বস্তু নয় যে, তা পদদলিত হতে থাকবে আর.তাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। তদ্রুপ যারা মহান আল্লাহর অস্তিতে বিশ্বাসী তারা বিনা বাক্যে অন্যায় অবিচারকে মেনে নেবে, এমনটি নয়। কারণ, তারা আল্লাহর প্রতিনিধি । আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েই তারা এই পৃথিবীর বুকে সত্যের প্রতিষ্ঠায় মানব সমাজে ন্যায় নীতির প্রতিষ্ঠায় এএবং মানবতাকে সত্যের পথে পরিচালনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে । যদি তারা কেবলই অত্যাচারিত হতে থাকে, নির্যাতিত হতে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।