আসিতে রাধা আহি দলাতব্রীের ডিল বর্ণনা করেছেন। এই দাওয়াতের উপায় উপকরণ কি.হবে, কোন লীতি ও পদ্ধতির ওপর ভিত্তি করে রসূলুল্লাহ সৈ.) এবং পরবতী্তে তার উম্মতের মোবাল্লেগরা দাওয়াতী কাজ পরিচালনা করবেন তার বূপরেথাও উক্ত আয়াতে বর্ণনা করা হয়েছে । কাজেই আমাদের সকলেরই উচিত, দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করার পূর্বে আমরা যেন পবিত্র কোরআনে বর্ণিত এই মূলনীতিগুলোর প্রতি দৃষ্টিপাত করি। দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য হচ্ছে, মানুষকে আল্লাহর পথে ডাকা; স্বয়ং মোবাল্পেগের প্রতি বা তার জাতির প্রতি আহ্বান করা নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে, একজন মোবাল্পেগ তাঁর দাওয়াতী কাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যই পালন করছেন। এটা কেবলই একটা দায়িত্ব ও কর্তব্য । কাজেই এই দায়িত্ব পালন করার দ্বারা কোনো মোবাল্পেগ কারও প্রতি কোনো দয়া বা করুণা করছে না, খোদ দাওয়াত ও তাবলীগের প্রতিও নয় এবং যারা তার মাধ্যমে হেদায়াত প্রাপ্ত হচ্ছে-তাদের প্রতিও নয়। তবে এই মহান কাজ আল্্রাম দেয়ার জন্যে সে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে। আলোচ্য আয়াতে বিচক্ষণতার সাথে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দেয়ার কথী বলা হয়েছে। এর অর্থ হচ্ছে এই যে, যাদের সামনে দাওয়াত পেশ করা হবে তাদের অবস্থা ও পরিস্থিতির প্রতি. লক্ষ্য রাখতে হবে। কতোটুকু বক্তব্য তাদের সামনে উপস্থাপন করলে তারা -বিরক্ত হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানসিক প্রস্তুতির পূর্বেই তাদেরকে যেন কোনো ধর্মীয় বিধান পালনে বাধ্য করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোন্ পদ্ধতিতে বক্তব্য পেশ '| করলে অধিক ফলপ্রসূ হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি শ্রোতাদের অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তব্যের ধরন-ধারণের বৈচিত্র আনতে হবে । সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হবে যেন বক্তব্যের মাধ্যমে অহেতুক উত্তেজনা, অনাকাংখিত চাঞ্চল্য এবং ধর্মীয় উদ্রতা সৃষ্টি না হয়। অন্যথায় দাওয়াত ও তাবলীগের আসল উদ্দেশোই ব্যহত হবে যা হেকমত ও বিচক্ষণতার পরিপন্থী। আলোচ্য আয়াতে দাওয়াত ও তাবলীগের কাজ সুন্দর উপদেশের মাধ্যমে আঞ্জাম দিতে বলা হয়েছে। এর অর্থ হচ্ছে, নরম ও সুন্দর ভাষায় কথা বলতে হবে যেন তা মানুষের মনের গতীরে রেখাপাত করে এবং তাদের অনুভূতিকে গভীরভাবে নাড়া দেয় । অহেতুক সুরে এবং চিৎকার করে বক্তব্য প্রদান করা উচিত নয়। তদ্রপ কারও কোনো দোষ-ক্রুটি নিয়ে প্রকাশ্য মজলিসে আলোচনা করাও উচিত নয়। মনে রাখতে হবে নরম ও মার্জিত ভাষায় উপদেশ প্রদান করলে তা অনেক সময় কঠিন হৃদয়কেও নাড়া দেয়, ধর্ম বিমুখ লোকদের মনেও সাড়া জাগায় এবং এসব লোকদেরকে সত্যের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে । নরম ও সুন্দর উপদেশ যতটুকু মঙ্গল বয়ে আনে ততোটুকু ধমক, উত্তেজনাকর বক্তব্য এবং ভ্সনা-গঞ্জনা ছারা তা কখনোই সন্তব হয় না। প্রয়োজন হলে সুন্দর ও সঠিক পদ্ধতিতে তর্ক-বিতর্কেও লিপ্ত হতে হবে । তবে তর্ক করতে | গিয়ে কখনও বিপক্ষের লোকদেরকে ব্যক্তিগতভাবে আক্রমন করে তদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না। তারা যেন উপলব্ধি করতে পারে যে, এই তর্ক-বিতর্কের উদ্দেশ্য কেবল প্রতিপক্ষকে ঘায়েল করাই নয়, বরং তাকে সন্তুষ্ট চিত্তে সত্য ও বাস্তবতাকে গ্রহণ করতে উদ্ুদ্ধ করা । কারণ প্রত্যেকের মনেই কিছুটা অহমিকা ও আত্মন্তরিতা থাকে । ফলে মানুষ সহজেই অন্যের মতামতকে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।