Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সূরায়ে আনয়ামের ১৪৬ নং আয়াতে ইহুদী সম্প্রদায়ের জন্যে যে সব জীব-জন্তু ও দ্রব্যাদি হারাম বলে ঘোষণা করা হয়েছে সেগুলো মুসলমানদের বেলায় প্রযোজ্য হবে না। কারণ, আল্লাহ পাক ইহুদী জাতিকে শায়েস্তা করার জন্যেই এসব বস্তু তাদের জন্যে হারাম বলে ঘোষণা করেছেন। এ কথাই পুনরায় এই আয়াতটিতে ব্যক্ত করা হয়েছে। (আয়াত ১১৮-১১৯) আল্লাহ পাক পবিত্র ও হালাল বন্তুগুলো হারাম করে দিয়ে ইহুদী জাতিকে যে শাস্তি দিয়েছেন, তা ওদের জন্যে একটা উপযুক্ত শাস্তিই বটে। কারণ, ওরা সীমালঙ্ঘন করেছিলো, আল্লাহর সুস্পষ্ট বিধানের পরিপন্থী কাজে লিপ্ত ছিলো । কাজেই ওরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে; আল্লাহ্‌ পাক তাদের ওপর যুলুম করেননি । তবে অজ্ঞতা বশত এই অপকর্মের জন্যে যারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, মৃত্যুর আগ পর্যন্ত আর এ ধরনের কোনো অপকর্মে লিপ্ত হবে না, বরং নিজেকে পরিপূর্ণরূপে সংশোধন করে নেবে এবং সদা সৎকাজে লিগ থাকবে, তারা আল্লাহর ক্ষমা, দয়া ও সুদৃষ্টি লাভে সক্ষম হবে। এখানে কেবল ইহুদী গোনাহগারদের কথাই বলা হয়নি বরং কেয়ামত পর্যন্ত সকল গোনাহগার বান্দাদের কথাও এতে বলা হয়েছে। অর্থাৎ তওবা ও সৎকাজের মাধ্যমে সকলেই আল্লাহর রহমত ও ক্ষমা লাভে সক্ষম হবে। ইহুদী জাতির জন্যে হারাম ঘোষিত বিষয়াদি বর্ণনা করতে গিয়ে এবং কোরায়শ বংশীয় করতে গিয়ে আল্লাহ পাক স্বয়ং ইবরাহীম (আ.)-এর আদর্শ ও বিধানের স্বরূপও বর্ণনা করছেন। এর মাধ্যমে তার ধর্মের আসল চিত্রটি ধরা পড়বে এবং এই ধর্মের সাথে শেষ নবী হযরত মোহাম্মদ (স.)-এর ধর্মের কি মিল ও সাজুস্য রয়েছে, সেটাও পরিষ্কার হয়ে যাবে। সাথে সাথে এর দ্বারা এটাও প্রমাণিত হয়ে যাবে যে, ইহুদীরা যা কিছু নিজেদের জন্যে হারাম করে নিয়েছে সেগুলো ইবরাহীম (আ.)-এর আমলে হারাম ছিলো না। নিচের আয়াতে এ প্রসংগেই আলোচনা করা হয়েছে। “আল্লাহকে বাদ দিয়ে এরা কোর্যসিদ্ধির জন্যে) যাদের ......যখন এদের (কোরআন সম্পর্কে) জিজ্ঞাসা করা হয় তোমাদের মালিক কি ধরনের জিনিস নাধিল করলেন তখন তারা বলে, এটা তো সেকালের উপকথা ছোড়া আর কিছুই নয়)।” (আয়াত ১২০-১২৪) হাযল্ত ইবন্লাতীমেল্র বিশেষ অর্খাদা পবিত্র কোরআনে হযরত ইবরাহীম (আ.)-কে সত্যের অনুসারী, অনুগত, কৃতজ্ঞ এবং আল্লাহমুখী একজন আদর্শ মানব রূপে পেশ করে । তীর সম্বন্ধে এখানে ওই ভাবে বর্ণনা দিয়ে বলা হচ্ছে যে, তিনি একটা “জাতি' ছিলেন। “জাতি' শব্দ প্রয়োগ করে সম্ভবত এ কথা বলা হচ্ছে যে, একটি গোটা জাতির মাঝে যে পরিমাণ মঙ্গল, আনুগত্য ও বরকত থাকতে পারে তার একার মাঝেই তা বিদ্যমান ছিলো । সুতরাং এদিক. থেকে তিনি একটা পূর্ণাংগ জাতির সমপর্যায়ের । অথবা "উম্মত" শব্দ দ্বারা 'ইমাম' বা নেতা বুঝানো হয়েছে যাকে মানুষ, সৎ, মঙ্গল ও ন্যায়ের ক্ষেত্রে অনুসরণ করে হাদীস নির্ভর তাফসীরে এই উভয় অর্থই গ্রহণ করা হয়েছে। দুটো অর্থই কাছাকাছি । কারণ যে ধর্মীয় নেতা মানুষকে সত্যের সন্ধান দেন, ন্যায়ের পথে তাদেরকে পরিচালিত করেন তিনি নিজেও ওই সব লোকদের ন্যায় সওয়াবের ভাগী হবেন। অর্থাৎ গোটা উম্মত তার মাধ্যমে হেদায়াতপ্রান্ত হয়ে যে সব সব্কাজ করবে তাদের সকলের সওয়াব একত্রে তিনি একাই পাবেন। এই হিসাবে তিন্নি অবশ্যই একটি উম্মত বা জাতির সমতুল্য, কোনো একক ব্যক্তির সমতুল্য নন। তিনি ছিলেন আল্লাহর একান্ত অনুগত, ভক্ত ও অনুরক্ত। তিনি ছিলেন সত্যের অনুসারী, সত্যের সমর্থক ৷ তিনি আদৌ মোশরেকদের দলে ছিলেন না। কাজেই তার সাথে ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।