কাছে প্রচুর ও পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী আসতো পৃথিবীর আনাচে-কানাচে থেকে। তারা যে বেলাভূমিতে বাস করতো তা ছিলো অত্যন্ত শুষ্ক ও অনুর্বর । সেখানে কোনো শস্যই উৎপন্ন হতো না। তাই তাদের কাছে জীবিকা স্বরূপ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে ফলমূল আসতো প্রচুর পরিমাণে । শুধু তাই নয়, তারা তাদের আদি পিতা হযরত ইবরাহীম (আ.)-এর দোয়ার বরকতে অত্যন্ত সুখ-শাস্তিতে বসবাস করছিলো, আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করছিলো। পরবততীতে তাদেরই বংশ থেকে একজন সত্য ও বিশ্বস্ত ব্যক্তিকে নবী হিসাবে পাঠানো হয়। তারা তাকে ভাল করেই চিনতো ও জানতো । তীর চরিত্রে কোনো দোষ তারা খুঁজে পায়নি । তাকে তাদের জন্যে এবং গোটা বিশ্বের জন্যে রহমত স্বরূপ পাঠানো হয়েছিলো । তীঁ'র প্রচারিত মতবাদ ইবরাহীম (আ.)-এর মতবাদেরই অনুরূপ ছিলো । সেই ইবরাহীম (আ.) যিনি কাবা ঘরে ভিত্তি স্থাপন করেছিলেন এবং যে পবিত্র ঘরের সান্নিধ্যে ও ছায়াতলে বসবাস করার কারণে তারা সুখে-শান্তিতে ছিলো, আরাম-আয়েশের মধ্যে দিন গোষরান করছিলো । অথচ তারাই ওই সত্য নবীকে অস্বীকার করে বসলো, তীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধ ছড়াতে লাগলো, তার ওপর এবং তার অনুসারীদের ওপর যুলুম-অত্যাচার চালাতে লাগলো । যালিম ও অত্যাচারী না হলে এ ধরনের আচরণ তাদের পক্ষে সম্ভব হতো না। যে দৃষ্টান্তটি আল্লাহ তায়ালা বর্ণনা করছেন সেটা পরিপূর্ণভাবে তাদের অবস্থার সাথে মিলে যাচ্ছে। এমনকি দৃষ্টান্তে যে করুণ পরিণতির কথা বলা হয়েছে, সেটাও তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তাদের অবস্থা সেই গ্রামের বাসিন্দাদের অবস্থার ন্যায় যারা ছিলো নিরাপদ। তাদের কাছে সকল স্থান থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামী আসতো । কিন্তু তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলো, তাঁর প্রেরিত রসূলকে অস্বীকার করলো। ফলে তাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভীতির স্বাদ গ্রহণ করালেন। আলোচ্য আয়াতে ক্ষুধা ও ভীতিকে মূর্ত করে তুলে ধরার জন্যে পোশাক এর আকৃতিতে চিত্রায়িত করা হয়েছে। এই পোশাকের স্বাদ যখন তারা গ্রহণ করবে তখন এর প্রভাব হবে গভীর যা অনুভূতির প্রতিটি রন্ধে রন্ধে বিস্তৃত হবে এবং হৃদয়ের গভীরে রেখাপাত করবে । কারণ, ত্বকের সাথে পোশাকের স্পর্শ দ্বারা যে অনুভূতির সৃষ্টি হয়, আস্বাদনের অনুভূতি তার তুলনায় অনেক গভীর ও প্রভাব সৃষ্টিকারী । ফলে এই ভয়াবহ পরিণতির ঘটনা জেনে ওরা যেন সতর্ক হয়ে যায়। জীবিকা ও নেয়ামতের বর্ণনা এবং একই সাথে নিষেধাজ্ঞা ও বঞ্চনার বর্ণনা প্রদানের পর আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে একটা নির্দেশ দিচ্ছেন। এতে বলা হচ্ছে যে, তোমরা যদি আল্লাহর প্রতি সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করে থাকো, এই বিশ্বাসের ওপর অটল ও দৃঢ় থাকতে চাও, একান্তভাবে কেবল আল্লাহরই আনুগত্য ও দাসত্ব করতে চাও এবং সকল প্রকার শেরেকী ও কুফুরী কাজ কর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাও, তাহলে আল্লাহ যে সব পবিত্র বস্তু তোমাদের জন্যে জীবিকা হিসাবে হালাল করেছেন সেগুলো গ্রহণ করো এবং এই নেয়ামতের শোকর আদায় করো । আয়াতে বলা হচ্ছে, “তিনিই সমুদ্রকে (তোমাদের) অনুগত করে দিয়েছেন-যেন তার মধ্য থেকে তোমরা তাজা €(মাছও তার) গোস্ত খেতে পারো এবং তা থেকে মেনিমুক্তার) গহনা আহরণ করো যা দিয়ে তোমরা অলংকৃত হতে পারো। তোমরা দেখতে পাচ্ছো, কিভাবে ওর বুক চিরে জলযানগুলো এগিয়ে চলে এবং (তা একারণে যে) তোমরা এর মাধ্যমে আল্লাহ্র (রেঘেকের) অনুশ্বহ সন্ধান করতে পারবে (সবচাইতে বড়ো কথা) তোমরা যেন তার (এসব নেয়ামতের) কৃতজ্ঞতা আদায় করো ।' (আয়াত ১১৪) যিলাল ১২তম ১১খ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।