Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

যার আওতায় ওই হালাল ও পবিত্র নেয়ামতগুলো পড়ে না। তা সত্তেও তারা সেগুলোকে নিজেদের জন্যে নিষিদ্ধ বানিয়ে নেয়। এটা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করারই নামান্তর এবং এক ধরনের অকৃতজ্ঞতাও বটে । কাজেই এই অপরাধের জন্যে তাদেরকে অবশ্যই মর্মান্তিক ও বেদনা দায়ক শান্তি ভোগ করতে হবে । কারণ, এই অপকর্মের মাধ্যমে তারা অহেতুক আল্লাহর প্রতি একটা অপবাদ আরোপ করেছে। আলোচ্য আয়াতে মুসলমানদের জন্যে নিষিদ্ধ বিষয়গুলোর বর্ণনা প্রসংগে ইহুদী সম্প্রদায়ের জন্যে যে সব পবিত্র ও হালাল বস্তু ওদের বাড়াবাড়ি ও স্বেচ্ছাচারিতার কারণে হারাম করা হয়েছে সে গুলোর প্রতিও ইংগীত করা হয়েছে। উল্লেখ্য যে, হযরত ইবরাহীম (আ.)-এর যুগে এসব জিনিস হারাম ছিলো না। কারণ তিনি ও তাঁর সন্তানরা ছিলেন সত্যের অনুসারী ও হকপন্থী। শেরেক ও কুফুরী কাজ থেকে তারা ছিলেন মুক্ত। তারা আল্লাহর শোকর গোযার ও কৃতজ্ঞ বান্দা ছিলেন। কাজেই ওই সব নেয়ামত তাদের জন্যে হালাল ছিলো, বৈধ ছিলো । কিন্তু পরবর্তীতে ইহুদী সম্প্রদায়ের লোকেরা যখন আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়ে পড়লো এবং বিভিন্ন পাপাচারে গা ভাসিয়ে দিতে লাগলো, তখন শাস্তি স্বরূপ আল্লাহ পাক এসব হালাল ও পবিত্র নেয়ামতগুলো তাদের জন্যে হারাম করে দিলেন । তবে যারা তওবা করে পুনরায় সৎপথে ফিরে আসবে, তাদের প্রতি আল্লাহ পাক অবশ্যই দয়া ও ক্ষমা প্রদর্শন করবেন। | হযরত ইবরাহীম (আ.)-এর বিধানের ধারাবাহিকতায় ও অনুসরণে হযরত মোহাম্মদ (স.)-এর বিধানের আগমন ঘটে | ফলে সেই নিষিদ্ধ বস্তু গুলোকে পুনরায় হালাল বা বৈধ করা হয়। ঠিক তেমনি শনিবারের বিষয়টিরও মীমাংসা করা হয়। এই দিনে ইহুদী সম্প্রদায়ের জন্যে মৎস শিকারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো । কিন্তু এদের এক দল এই নিষেধাজ্ঞার প্রতি সম্মান প্রদর্শন করে মৎস শিকার থেকে বিরত ছিলো, পক্ষান্তরে অপর এক দল এই নিষেধাজ্ঞা অমান্য করে মৎস শিকারে লিপ্ত হয়েছিলো । ফলে আল্লাহ পাক তাদের চেহারা বিকৃত করে তাদেরকে মনুষত্যের স্তর থেকে নিচে নামিয়ে এনেছিলেন। আলোচ্য সূরায় শেষের দিকে আল্লাহ পাক তার প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.)-কে সুন্দর উপদেশের মাধ্যমে এবং বিচক্ষণতার্র সাথে দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে নির্দেশ প্রদান করবে। প্রয়োজন হলে তাদের সাথে সঠিক ও সুন্দর পন্থায় যুক্তি-তর্কেরও নির্দেশ দিয়েছেন । তবে ভিন্নমতাবলম্বীদের সাথে সব সময়ই ন্যায় ও ইনসাফ এবং উদারতা ও সহিষ্টুতা প্রদর্শনের কথা বলা হয়েছে। সাথে সাথে এ কথাও বলা হয়েছে যে, চরম ফলাফল ও শেষ পরিণতি সত্যের অনুসারী আল্লাহভীরু লোকদের পক্ষেই থাকবে । কারণ, স্বয়ং আল্লাহ পাক তাদের সমর্থক, তাদের সহায়ক, তাদের রক্ষক এবং মঙ্গল ও কল্যাণের পথে তাদের দিশারী । আয়াত ১১২-১১৩) আল্লাহর লেক্সামতেেন বৃতভত্ততা জ্তাপাল আলোচ্য আয়াতে তৎকালীন মক্কার অবস্থাই দৃষ্টান্তের সাহায্যে তুলে ধরা হয়েছে। এই মক্কায়ই আল্লাহর ঘর স্থাপন করা হয়েছে । এটাকে নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করা হয়েছে। এ নগরে যে প্রবেশ করবে সে শান্তি ও নিরাপত্তা লাভ করবে । সে হত্যাকারী হলেও তাকে কেউ স্পর্শ করতে পারবে না। কেউ তার ক্ষতি করার সাহস পাবে না যতক্ষণ পর্যস্ত সে আল্লাহর পবিত্র ঘরের সান্নিধ্যে থাকবে । কাবা ঘরের আশে-পাশে লোকজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো, তাদেরকে অপহরণ করা হতো । কিন্তু মক্কার বাসিন্দারা ওই পবিত্র ঘরের স্যন্নিধ্যে বসবাস করার কারণে তারা নিরাপদ ছিলো, সুখে-শাস্তিতে ছিলো । বিভিন্ন কাফেলা ও বহিরাগত হজ্জবযাত্রীদের মাধ্যমে তাদের বহিন্াল ১২তম ১১ ৃঁ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।