না বরং তার সিদ্ধান্ত পূর্বেই জানা এক গ্রন্থের মধ্যে লিখিত ছিলো। ওই নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো জাতির ধ্বংস নেমে আসবে না বা ওই সময়ের পরেও ধ্বংস আসবে না" 1.... তারপর এখানে প্রসংগক্রমে সৃষ্টিলোকের কিছু দৃশ্য পেশ করা হচ্ছে, এই যে সুউচ্চ আকাশ এবং এর মধ্যে অবস্থিত কেল্লাসম সুরক্ষিত স্তরসমূহ, সুবিস্তৃত পৃথিবী এবং এর গভীরে প্রোথিত পাহাড়-পর্বত, পরিপূর্ণ ভারসাম্যের সাথে উৎপাদিত বৃক্ষ-তরুলতা গুলা, পানি ভর্তি ভারী বাতাস, যা জম'ট বেঁধে মেঘ সৃষ্টি হয় এবং পানি আকারে নেমে আসে, এর দ্বারা সিঞ্চিত হয় শুকনা মৃতপ্রায় যমীন এবং এর মধ্যে মৃতপ্রায় প্রাণ বৃষ্টির ফন্ুধারায়, পুনরায় ফিরে পায় নতুন জীবন, আবার সব কিছুর পরিসমাপ্তিতে আসবে মৃত্যু ও পুনরুথান.... এসব কিছু আদম ও ইবলিসের করুণ কাহিনীর সূত্র ধরে একের পর এক এসেছে বলে জানা যায়। পরিশেষে আসছে আদম (আ.)-এর অনুসারী ও মোমেনদের পরিণতি.... এসব ঘটনার মধ্যে বিশেষভাবে নজরে পড়ে ইবরাহীম, লুত শোয়ায়েব ও সালেহ (আ.)-এর ঘটনাবলী এবং তাদের কঠিন পরিণতি সম্পর্কেও জানা যায় যারা এ মহান নবীদেরকে শুধু অস্বীকারই করেনি, বরং তাদেরকে মিথ্যাবাদীও বানিয়েছিলো। যাই হোক, সূরা দুটির মূল আলোচ্য বিষয় এক ও অভিন্ন। এতদসত্তেও সূরা দুটির মধ্যে বর্ণিত ব্যক্তিবর্ণের অবস্থার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় । তবে, ওই সব অবস্থার মধ্যে পারস্পরিক কিছু মিল থাকলেও একটি আর একটির মতো পুরোপুরি এক নয়। মহাগ্রন্থ আল কোরআনের নিয়ম অনুযায়ী এসব অবস্থাকে বিভিন্ন কায়দায় ও বিভিন্ন চিত্রে তুলে ধরা হয়েছে, যার ফলে এগুলোর মধ্যে একাধারে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়টি সুসামঞ্জস্য রূপে দেখা যায়। অথচ মজার ব্যাপার হচ্ছে, কোনো একটি বিষয়কে যে বারবার বলা হচ্ছে তাও নয় এবং একটা যে আর একটার সাথে পুরোপুরি মিল খাচ্ছে তাও নয়। সূরাটিকে চার অথবা পাঁচটি অধ্যায়ে ভাগ করা যায়। এসব অধ্যায়ের প্রত্যেকটিতে এক একটি বিষয় আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে রেসালাত, এর ওপর ঈমান এবং ঈমানকে অস্বীকার করার পরিণতি সম্পর্কে আল্লাহর যে অমোঘ নিয়ম সে সম্পর্কে যার মধ্যে কোনো দিন কোনো পরিবর্তন হয়নি । এ আলোচনার শুরুতে এমন ভাষা ও ভংগীতে সতর্ক করা হয়েছে যা শোনার সাথে সাথে মনের ওপর এক অভূতপূর্ব আতংক ছেয়ে যায়। দেখুন, প্রথম আয়াতটির দিকে, অনেক সময় কাফেররা চায়, হায় যদি তারা মুসলমান হয়ে যেতে পারতো (তাহলে ওই ভয়াবহ আযাব' থেকে তারা বেঁচে যেতো, তবে পার্থিব স্বার্থ অথবা সাময়িক সামাজিক মান মর্যাদা তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখছিলো অতএব), তাদেরকে ছেড়ে দাও, তারা পরম পরিতৃপ্তির সাথে (দেনিয়ার জীবনে) সর্বপ্রকার সুস্বাদু খাদ্য খাবার খেয়ে দেখে নিক এবং প্রাণ ভরে ভোগ করে নিক দুনিয়ার মাল মাত্তা, আর তাদের আশা আকাংখা তাদেরকে তাদের দায়িত্ব পালন করা থেকে গাফেল করে রাখুক, শীঘই তারা (তাদের পরিণতি) জানতে পারবে ।” অর্থাৎ, এ কথার সমাপ্তি টানা হয়েছে এই বলে যে মিথ্যা আরোপকারীরা অন্য কোনো কারণে নয়, শুধু হিংসা ও হচ্ছে, “আর আমি, আল্লাহ তায়ালা, যদি তাদের সামনে আকাশ থেকে নেমে আসা কোনো দরজা খুলে দিতাম এবং সেই দরজা দিয়ে তারা ওপরের দিকে উঠে যেতে থাকতো, তবুও বলতো না, না, আমরা ওপরে উঠে যাচ্ছি প্রকৃতপক্ষে এটা সত্য নয়, বরং আমাদেরকে নযরবন্দী করে ফেলা হয়েছে অথবা আমাদেরকে যাদু করা হয়েছে বলেই আমরা এ রকম দেখছি ।”.... আর ওদের সবাই এই একই মনোভাব রাখে, তারা নবীকে কিছুতেই বিশ্বাস করবে না ও ঈমান আনবে না, ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।