Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ফলে আমার প্রতি করুণা প্রদর্শনের একটা সুযোগ আপনার ঘটুক। বাদশা তাকে বললো, ঠিক আছে তুমি আমার মাথায় চুমো খাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো । তিনি বললেন, আমি চুমু খাবো যদি আমার সাথে সাথে সকল মুসলমান বন্দীদেরকে আপনি ছেড়ে দেন। বাদশাহ বললো, ঠিক আছে । তিনি তার মাথায় চুমু খেলেন। ফলে বাদশা তাকে এবং তার সাথে সাথে অন্যান্য সকল বন্দীদেরকেও মুক্ত করে দিলো। তিনি যখন ফিরে আসলেন তখন আমীরুল মোমেনীন হযরত ওমর (রো.) বললেন, আবদুল্লাহ ইবনে হোযায়ফার মাথায় চুমু খাওয়া প্রত্যেক মুসলমানের জন্যে উচিত। আমিই এ কাজটি প্রথমে করছি। এরপর তিনি নিজের আসন থেকে উঠে গিয়ে তার মাথায় চুমু খেলেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, আকীদা-বিশ্বাসের ব্যাপারটা অত্যন্ত গুরুতর ব্যাপার । এখানে আপোষের কোনো সুযোগ নেই, শৈথিল্যের কোনো সুযোগ নেই । এই আকীদা-বিশ্বাসকে রক্ষা করতে গিয়ে চড়া মূল্য দিতে হয়। তা সত্তেও মোমেনের এর স্থান অনেক বড়, আন্মাহর কাছেও এর প্রতিদান অনেক বড়, এই আকীদা-বিশ্বাস হচ্ছে একটা পবিত্র আমানত । এই আমানত কেবল সেই মহাপ্রাণ ব্যক্তিরাই রক্ষা করতে পারে যারা জীবন উৎসর্গ করতে রাযী, যাদের কাছে ওই আমানতের তুলনায় তাদের জীবন-যৌবন ও আরাম-আয়েশের সকল সামথ্রীই তুচ্ছ এবং নগণ্য । আয়াত ১১০-১১১) আলোচ্য আয়াতে দুর্বলচিত্ত মক্কাবাসীদের কথা বলা হয়েছে যাদেরকে যুলুম-অত্যাচার ও শাস্তির মাধ্যমে মোশরেকরা ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে রেখেছিলো । কিন্তু পরবর্তীতে এরা সুযোগ বুঝে দেশ ত্যাগ করে যথার্থ রূপে ইসলাম ধর্মে দিক্ষীত হয় এবং পরম ধৈর্য-সহ্য ও ত্যাগ তিতীক্ষার মাধ্যমে আল্লাহর রাস্তায় জেহাদে শরীক হয়। ফলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন বলে সুসংবাদ দান করে বলেন, “এ সবের পরও তোমার প্রভু নিশ্চয়ই ক্ষমাশীল ও দয়ালু" যে কঠিন ও ভয়াবহ দিনটিতে তাদেরকে ক্ষমা করা হবে সেদিন প্রত্যেকই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অন্যের প্রতি ভ্রুক্ষেপ করার মতো অবকাশও থাকবে না ॥ প্রত্যেকেরই চেষ্টা থাকবে নিজেকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে কিভাবে মুক্ত রাখা যায়। এ জন্যে প্রত্যেকেই নিজ নিজ পক্ষে তর্ক-বিতর্কে লিপ্ত হবে, যুক্তি-প্রমাণ পেশ করবে । কিন্তু এসবে আদৌ কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকেই সেদিন স্ব স্ব কৃতকর্মের ফল ভোগ করতে হবে। কারো প্রতি আদৌ কোনো অন্যায় ও অবিচার করা হবে না । (আয়াত ১১২-১২৮) ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।