Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত বেলাল (রা.)-এর নির্যাতনের লোমহর্ষক ঘটনা সকলেরই জানা আছে। তাকে উত্তপ্ত বালুর ওপর ফেলে রেখে তার বুকের ওপর বড় বড় পাথর চাপা দেয়া হতো এবং তাকে আল্লাহর সাথে শেরেক করতে বলা হতো । কিন্তু তিনি মোশরেকদের নির্দেশ অমান্য করে বলতে থাকতেন, “আহাদ, আহাদ" অর্থাৎ লা শরীক আল্লাহ, লা শরীক আল্লাহ ৷” তিনি আরও বলতেন, “তোমাদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দেয়ার মতো এর চেয়েও যদি মারাত্মক কোনো শব্দ আমার জানা থাকতো সেটাও আমি এই মুহুর্তে উচ্চারণ করতাম ।' হযরত হুবায়র ইবনে যায়েদ আল্‌ আনসারীর সাথেও অনুরূপ ঘটনা ঘটেছিলো । ভন্ড নবী মুসায়লামা আল কায্যাব তাকে বলেছিলো, মোহাম্মদ আল্লাহর রসূল-এ কথা কি তুমি বিশ্বাস করো? তিনি বললেন, হাঁ। তারপর সে পুনরায় তাকে জিজ্ঞেস করলো, আমি যে, আল্লাহ্‌র রসূল এ কথা কি তুমি বিশ্বাস করো? উত্তরে তিনি বললেন, আমি শুনতে পাচ্ছি না। এই কথা শুনার পর ওই ভন্ড ও খ্িথ্যুক তাকে টুকরো টুকরো করে কেটে ফেললো । কিন্তু তা সত্তেও তিনি ওকে নবী বলে স্বীকার করেননি। বিশিষ্ট হাদীস বিশারদ এবনে আসাকের হযরত আবদুল্লাহ ইবনে হোযায়ফা আস্-সাহমী (রা.)-এর জীবন বৃত্তান্ত বর্ণনা প্রসংগে লিখেছেন যে, এক বার তাঁকে রোমান সৈন্যরা পাকড়াও করে তাদের বাদশার কাছে উপস্থিত করলো । বাদশা তাকে বললো, তুমি যদি খৃষ্টান হয়ে যাও তাহলে তোমাকে আমি আমার রাজত্বে অংশীদার করবো এবং আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবো । তিনি উত্তরে বললেন, তুমি যদি তোমার গোটা রাজত্ব, এমন কি গোটা আরববাসীদের সম্পদও দান করো এবং বিনিময়ে আমাকে ক্ষণিকের জন্যে মোহাম্মদ (স.)-এর ধর্ম থেকে সরে আসতে বলো, তাহলেও আমি এমন কাজ কখনও করবো না। এর পর বাদশা তাকে বললো, তাহলে তো আমি তোমাকে হত্যা করবো । উত্তরে তিনি বললেন, সেটা তোমার ইচ্ছা । এ কথা শুনে অত্যাচারী বাদশাহ-তারে শুলীতে উঠানোর নির্দেশ দিলো এবং কাছে থেকে তার হাতে ও পায়ে তীরের আঘাত করতে বললো । যখন তাঁকে তীরের আঘাত করা হচ্ছিলো তখনও তিনি খৃষ্টান ধর্ম গ্রহণ করতে অস্বীকার করছিলেন। এর পর তাঁকে শূলী থেকে নিচে নামিয়ে তার সামনে একটি ডেকচী, অন্য বর্ণনায় পিতলের একটি গাভী, রাখা হলো এবং সেটাতে আগুন রেখে উত্তপ্ত করা হলো । মুসলমান কয়েদীদেরকে একজন একজন করে তার চোখের সামনেই নিক্ষেপ করা হচ্ছিল । উত্তপ্ত লোহার তাপে তাদের দেহ জ্লস্ত হাড়ে রূপান্তরিত হচ্ছিল । ঠিক সেই মুহূর্তে তাকে পুনরায় একই প্রস্তাব করা হলে তিনি তা অস্বীকার করেন। এর পর তীকে ওই উত্তপ্ত ডেকচীতে ফেলে দিতে নির্দেশ দেয়া হলো। যখন তীকে ডেকচীর কাছে নিয়ে যাওয়া হলো তখন তিনি কাদতে লাগলেন। বাদশা মনে মনে ভাবলো এই বার বুঝি কাজ হবে । তাই তাঁকে কাছে ডাকলো । তিনি বাদশাহকে বললেন, আমি কীদছি এ জন্যে যে, আমার মাত্র একটাই প্রাণ। আর একটা প্রাণই ঘন্টা খানেকের জন্যে আল্লাহর জন্যে শাস্তি ভোগ করবে । আমার ইচ্ছা হয় যদি আমার দেহের প্রতিটি লোমে একটি করে প্রাণ থাকতো এবং এই সব কটি আল্লাহর জন্যে শাস্তি ভোগ করতো। অন্য বর্ণনা অনুযায়ী উক্ত সাহাবীকে জেলে আটক করে তাঁকে কয়েক দিন পর্যন্ত অভুক্ত রাখা হয়েছিলো । এরপর তার কাছে মদ ও শুকরের মাংস পাঠানো হলো । তিনি তা প্রত্যাখ্যান করে দিলেন। এরপর তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করা হলো, তুমি খাচ্ছো না কেন? তিনি উত্তরে বললেন, প্রাণ রক্ষার জন্যে ওগুলো খাওয়া আমার জন্যে বৈধ ছিলো । কিন্তু আমি চাই না যে, এর ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।