দেয়া হয় নিজেদেরকে চিরন্তন ও মহা আযাবের দিকে এবং হারাম করে নেয়া হয় নিজেদের ওপর হেদায়াতকে এ নশ্বর দুনিয়ার জীবনের জন্যে নিজেদের সোপর্দ করা হয় এবং কান-চোখ ও অন্তরের ওপর কালিমা লেপে দেয়া হয়। এমন ব্যক্তিদের জন্যে অবশ্যই আখেরাতের শাস্তির ফয়সালা হয়ে আছে এবং তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে । একথা চূড়ান্তভাবে সত্য যে, যখন কোনো অন্তর আল্লাহর ওপর ঈমান আনে তখন তার ওপর এ জগতের কোনো কিছুর প্রভাব পড়া না জায়েয হয়ে যায়। অবশ্যই পৃথিবীর জীবনের একটা মূল্য আছে, তেমনি মুল্য আছে আখেরাতের যিন্দেগীর । এই উভয় জীবনের মূল্য একটা আর একটার মধ্যে প্রবেশ করতে পারে না; অর্থাৎ যে যেটাকে প্রাধান্য দেয়, তাকে সেটা নিয়েই থাকতে হয়। দুনিয়ার জীবনকে যে মুখ্য মনে করে তার জন্যে আখেরাতে কিছুই থাকে না। আখেরাতকে যে মৃখ্য বানায়, দুনিয়ায় তাকে অবশ্যই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়, জীবন হয়ে যায় তার জন্যে অনেক সময় কষ্টকর, কিন্তু দুনিয়ার | জীবনে সে একবারে কিছু পায় না এটা ঠিক নয়। (এ বিষয়ে সূরায়ে শূরা-তে বলা হয়েছে, “যে প্রধানত আখেরাতের ফসল চায়, আমি মহান আল্লাহ তার ফসলকে আরও বাড়িয়ে দেব, আর যে প্রধানত দুনিয়ার ফসল চায় আমি তাকে এর থেকে কিছু দেব; কিন্তু আখেরাতে তার জন্যে কোনো অংশই থাকবে না)।' আকীদা কোনো ধেলার বস্তু নয়, নয় এটা কোনো তুচ্ছ সওদা-যে ইচ্ছা হল গ্রহণ করলাম, আর ইচ্ছা হল ত্যাগ করলাম-এই গ্রহণ বর্জনের সাধারণ নিয়ম ও সাধারণ চিন্তা থেকে এ বিষয়টি আরও বহু বহু উর্ধের মর্যাদা পাওয়ার দাবীদার ৷ এই কারণেই এ বিষয়ে সঠিক ফয়সালা নিতে না পারার অপরাধ বড়, তেমনি এর শাস্তিও অত্যন্ত কঠিন বর্ণিত বিধানের আওতা থেকে কেবল তাদেরকে বাদ দেয়া হয়েছে যাদেরকে কুফুরী কালাম মুখে উচ্চারণ করতে বাধ্য করা হলেও তাদের অন্তর কখনও তাতে সায় দেয় না, বরং তাদের মন আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ও বিশ্বাসের ওপরই অটল থাকে। ধ্বংস বা মৃত্যুর হাত থেকে তাদের মন কিন্তু ঈমানের ওপরই অবিচল থাকে এবং সন্তুষ্ট থাকে । আলোচ্য আয়াতটি বিশিষ্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসেরের ব্যাপারে নাধিল হয়েছে। থেকে বর্ণনা করতে গিয়ে বলেন, একবার মোশরেকরা আম্মার ইবনে ইয়াসেরকে পাকড়াও করে নিয়ে গিয়ে তার ওপর কঠিন নির্যাতন চালাতে থাকলে এক পর্যায়ে এসে আম্মার ইবনে ইয়াসের ওই মোশরেকদের কথা মতো কাজ করতে রাষী হয়ে যান। তিনি ঘটনাটি রসূল (স.)-কে জানান। রসূল (স.) তাঁকে জিজ্ঞেস করেন, “তোমার মনের অবস্থা কী?' তিনি উত্তরে বললেন, “ঈমানের ওপর অটল আছে' এর পর রসূল (স.) তাকে বললেন, “তারা যদি পুনরায় তোমার ওপর আক্রমণ করে তাহলে তুমি তাদের কথা মতো কাজ করবে ।' অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কুফুরী কালাম মৌখিকভাবে উচ্চারণ করার অনুমতি আছে। কিন্ত অনেক মোমেন বান্দা এমনও আছে যারা জীবন দিতে রাষী, কিন্তু কখনও কুফুরী কালাম মুখে আনতে রাষী নয়। এর নযীর বিশিষ্ট মহিলা সাহাবী হযরত সুমাইয়া । তাকে তার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তবুও তিনি আল্লাহর সাথে কুফরী করতে রাযী হননি। ঠিক এরূপ ঘটনাই বিশিষ্ট সাহাবী ইয়াসের (রা.)-এর সাথেও ঘটেছে। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।