Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

দীর্ঘস্থায়ী গোমরাহীর পর পরবর্তী জীবনে রয়েছে তাদের জন্যে ভীষণ বেদনা দায়ক শাস্তি । এরপর জানানো হচ্ছে যে মিথ্যা তৈরী করে বলা, এটা তাদের পক্ষেই সন্ভব, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তার অস্তিত্বে বিশ্বাস করে না, তিনি সর্বশক্তিমান জীবন-মৃত্যুর মালিক ও সকল প্রকার কল্যাণের চাবিকাঠি একমাত্র তারই হাতে-এ কথা তারা মানে না-মানে না যে তিনি সর্বত্র ও সকল সময় উপস্থিত, সবকিছু দেখেন এবং সকল কিছুর ব্যাপারে তারই কাছে হিসাব কাছে পৌছে দেওয়ার কাজে নিবেদিত, যিনি চির আমানতদার বলে তাদের সবার কাছে স্বীকৃত যিনি সদূকুল আমীন' বলে পরিচিত, ধার জীবনটা শুধু মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানোর কাজে নিয়োজিত, সেই মহানবী (স.)-এর পক্ষে মিথ্যা তৈরী করে বলা কিছুতেই সম্ভব ন্য়। তাই এরশাদ হচ্ছে, জু “নিসন্দেহে তারাই মিথ্যা তৈরী করে বলে, যারা আল্লাহর আয়াতসমূহের ওপর বিশ্বাস স্থাপন করে না, আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী ।" মিথ্যা হচ্ছে এক নির্লজ্জ অপরাধ, যা কোনো মোমেন ব্যক্তিই বলতে পারে না। রসূলুল্লাহ (স.) মিথ্যা কথা বলার ওপর চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেছেন কোনো মুসলমান অন্য যতো অপরাধই করুক না কেন, সে মিথ্যা কথা বলতে পারে না। ঈমান আলাল পল কুকফলীল পান্দিশত্ভি এরপর আলোচ্য প্রসংগ পরিবর্তিত হয়ে তাদের ব্যাপারে শরীয়তের বিধান জানাচ্ছে, যারা যে. ঈমান আনার পর কুফুরী করবে তাদের ওপর নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে মারাত্বক গযব, তবে কাউকে যদি ঈমান আনার কারণে কষ্ট দেয়া হয় এবং কষ্ট সহ্য করতে না পেরে যদি সে কুফুরী কথা উচ্চারণ করে বা কোনো কুফুরী কাজ করতে বাধ্য হয়, অথচ অন্তর তার সত্যবিশ্বাসে পরিপূর্ণ -ও ঈমানী শাক্তিতে পরিতৃপ্ত তাদের কথা ভিন্ন। কিন্তু যে তার অন্তরকে কুফরীর জন্যে উন্মুক্ত করে রাখে, অন্তরে কুফরীর আগ্রহ থাকে, তাদের ওপর আল্লাহর গযব। তাদের জন্যেই রয়েছে মর্মস্তদ শাস্তি । ঈমান আনার কারণে প্রথম দিককার মুসলমানরা বনু কষ্ট পেয়েছেন। আল্লাহর একত্র প্রতি সাক্ষ্য দেয়ার নিয়ম ছাড়া, এতো কষ্ট করে ঈমানের পথে টিকে থাকা তাদের পক্ষে কিছুতেই সম্ভব ছিলো না। আখেরাতের জীবনকে যারা গুরুত্ব দিয়েছে, তারা এ জীবনে শত কষ্ট সহ্য করেও ঈমানের পথে দৃঢ় হয়ে থেকেছে। তারা কুফুরী ও গোমরাহীর দিকে ফিরে যাওয়ার থেকে দুনিয়ার কষ্ট পাওয়াকে শ্রেয় মনে করেছে। বর্তমান আয়াতগুলোতে জানা যাচ্ছে ঈমান আনার পর কুফুরী যিন্দেগীতে ফিরে যাওয়াটা আরও বড়.অপরাধ, কারণ ঈমান যখন সে এনেছে, অবশ্য বুঝে সুঝে এবং সত্যের পরশ পেয়েই এনেছে । ঈমান আনার অর্থ বাপ-দাদার প্রচলিত ব্যবস্থাকে ত্যাগ করে একমাত্র আল্লাহর মোহব্বতে ও সত্যকে চিনতে পারার কারনেই ঈমান আনা, এরপর কুফুরীর পথে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকেই বড় মনে করা এবং আখেরাতের অনন্ত শান্তিপূর্ণ যিন্দেগীর তুলনায় দুনিয়ার ক্ষণস্থায়ী যিন্দেগীর আরাম-আয়েশকে প্রাধান্য দান_এইভাবে ঈমান আনার পর কুফুরী করে, নিজেদেরকে আল্লাহর আক্রোশের দিকে নিক্ষেপ করা হয়, এগিয়ে ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।