Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আর আজকে এতোগুলো যুগ পর এবং এতোসব বিদগ্ধ ও বিচক্ষণ জ্ঞানী গুনীজনের জ্ঞান-গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির এতো উন্নতি হওয়ার পরও আল-কোরআনের কোনো কথাকে কেউ আজ পর্যন্ত অপমাণিত করতে পারেনি । বিশ্বে এ পর্যন্ত কতো উন্নতমানের গ্রন্থ রচিত হয়েছে কতো নিয়ম-শৃংখলা, কতো আইন-কানুন গঠিত হয়েছে, অগ্থগতি হয়েছে কতো সমাজ শৃংখলার মানব-সমাজের কতো উন্নতি ও সমৃদ্ধি হয়েছে, রচিত হয়েছে কতো সংবিধান, কিন্তু এসবের কোনোটিই কোনো দিক দিয়েই এ মহাগ্রন্থ কাছাকাছি পৌছুতে পারেনি-এ অনবদ্য সৃষ্টি একমাত্র আল্লাহরই, তাই এগ্রন্থের সমান কোনো গ্রন্থ বা কথা কোনো মানুষ তৈরী করতে পারে না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না ! এমনকি বস্তুবাদী, নাস্তিক ও সমাজতান্ত্রিক রুশরাও ১৯৫৪ সালে অনুষ্ঠিত প্রাচ্যের এক আন্তর্জাতিক কনফারেন্সে এ কথা বলতে বাধ্য হয়েছিলো যে মহাগ্রন্থ আল-কোরআন মোহাম্মাদ | নামক কোনো এক ব্যক্তির পক্ষে রচনা করা সম্ভব হয়নি এবং শুধু যে আরব উপদ্বীপে এ গ্রন্থ রচিত হয়েছে তাও নয় (এর বিশ্বজনীনতা একথা জানায় যে) এ গ্রন্থের অংশ বিশেষ আরবের বাইরে থেকেও সংগৃহীত হয়েছে! এ কথা-দ্বারা তারা বুঝাতে চেয়েছে যে এ কেতাব আন্তর্জাতিকভাবে এতো বেশী গ্রহণ যোগ্যতা লাভ করেছে যে কোনো এক ব্যক্তি এটা এনেছে, বা কোনো এক ব্যক্তি কর্তৃক এ গ্রন্থ রচিত হয়েছে-তা কিছুতেই হতে পারে না, অথবা কোনো একদল লোক বা একটি জাতির সৃষ্টি এ কোরআন তাও সম্ভব নয়, এর ব্যাপকতা, এর সার্বজনীনতা, কালের সীমা ডিংগিয়ে সকল শ্রেণীর মানুষের কাছে এর গ্রহণ যোগ্যতা এবং সকল জনপদের সকল প্রয়োজন ও সমস্যা সমাধান দানে এর উপযোগিতা-সব কিছু মিলে একথারই সাক্ষ্য রহন করে যে, এ কেতাব নিদিষ্ট কালো বা কোনো জনগোষ্ঠি দ্বারা রচিত হওয়া সম্ভব নয়! সে কনফারেন্সে, এ কেতাবের মধ্যে যেসব তত্ব ও তথ্যাদি রয়েছে, যে বিষয়ের আলোচনায় তারা যায়নি, এ কেতাব যে সঠিক ও সত্যনিষ্ঠ মানব-প্রকৃতির কণ্ঠস্বর তাও তারা অনুধাবন করতে পারেনি, এজন্যে তারা বলেনি, বলতে পারেনি যে এ কেতাব আল্লাহ রব্বুল আলামীনের কাছ থেকে ওহী স্বরূপ নাযেল হয়েছে। নাযেল হয়েছে তাই যা মানুষের সুস্থ প্রকৃতি চায়, আল্লাহ রববূল আলামীনের প্রেরিত ওহীতে জানানো হয়েছে যে সৃষ্টি জগতের মালিক ও পালন কর্তা মহাশক্তিমান এক সত্ত্বা আছেন একথা অনেকে মানতে চায় না, মানতে চায় না ওহী রসূল ও নবীদের আগমনের কথা অবশ্য আজ এই শতাব্দীর কিছু সংখ্যক বৈজ্ঞানিকও এমন ধারণা পোষণ করে। এই ভ্রান্ত ধারণার জওয়াব দিতে গিয়ে আল কোরআন বলছে, “যে আল্লাহর আয়াত সমূহের ওপর ঈমান আনে না, তাদেরকে আল্লাহ তায়ালা পথ দেখান না, আর তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শান্তি । ওপরের আয়াতের আলোকে বুঝা যাচ্ছে ওই বেঈমানদেরকে এই কেতাবের ব্যাপারে আল্লাহ তায়ালা সত্য সঠিক পথ দেখাননি তাদেরকে তিনি সত্যপথ দেখার সুযোগ করে দেননি যেহেতু তারা আল্লাহর আয়াতসমূহের ওপর বিশ্বাস স্থাপন করেনি, শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে তাদের অত্য থেকে দূরে থাকার কারণে কোনো বিষয়েই এহেন ব্যক্তিরা সঠিক পথ বেছে নিতে পারবে না। সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়ায় এবং তাদের হেদায়েতের জন্যে অবতীর্ণ আয়ত সমূহকে অস্বীকার করার শাস্তি হিসাবেই তাদেরকে সঠিক পথে আসার আর কোনো সুযোগ দেয়া হবে না। জীবনের ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।