“ওর ক্ষমতা খাটবে শুধু তাদের ওপর যারা তাকে বন্ধু বা অভিভাবক-রূপে গ্রহণ করবে? অর্থাৎ এরাই হবে সেসব ব্যক্তি যারা তাদের নিজেদের বন্ধু বা অভিভাবক মনে করে কুপ্রবৃত্তির তাড়নে তাদের কাছে আত্মসমর্পণ করে অথবা নিজেদের স্বার্থের কারণে শয়তানের ক্রীড়ানক পরিণত হয়। তাদের মধ্যে রয়েছে অনেক শেরেককারী । তাদের শেরেক করার লক্ষণ এইভাবে প্রকাশ পায় যে, তারা শয়তানের কথায় উঠাবসা করে এবং অন্যায়কারী কোনো ক্ষমতাধরের গোলামী করতে থাকে । এইভাবে যুক্তিহীনভাবে অথবা বিনাশর্তে শয়তানের আনুগত্যের মাধ্যমে, প্রকৃতপক্ষে তারা শেরেকেই লিপ্ত হয়ে পড়ে। কোক আনেক নানেখ মানস্ুুশখ এখানে মোশরেকদের কথা উল্লেখ করতে গিয়ে কোরআনে কারীমে তাদের সম্পর্কে তাদের এক সাথে উক্তি পেশ করা হচ্ছে, “আমি, যখন কোনো আয়াতের বদলে অন্য কোনো আয়াত নাযেল করি, আর অবশ্যই আল্লাহ তায়ালাই ভাল জানেন তিনি নাযেল করেন, তখন ওরা বলতে থাকে, তুমি তো নিজে তৈরী করে (মনগড়া) কথা বলছো; .......... যারা ঈমান আনে না-মনগড়া কথাত তারাই বলছে যারা আল্লাহর আয়াত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আর তারাই মিথ্যাবাদী ।' (১০১-১০৫) আসলে মোশরেকরা জানে না যে এ মহান কেতাবের উদ্দেশ্য কি এবং কোন মহান দায়িত্ব আ জাম দেয়ার জন্যে এ কেতাবকে পাঠানো হয়েছে, জানেনা তারা যে এ মহান কেতাব পাঠানো হয়েছে একটি বিশ্বজনীন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে, আর তার জন্যে সর্বপ্রথম প্রয়োজন একটি আদর্শ দল গড়ে তোলা, যারা ওই বিশ্ব সমাজকে পরিচালনা করবে এবং নবী মোহাম্মদ (স.)-এর রেসালাতই হলো শেষ রেসালাত। অর্থাৎ আল্লাহর বার্তা শেষ বারের মতো নবী মোহাম্মদ সে.)-এর কাছে নাধেল হয়েছে; এরপর আর কোনো সময়েই আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসবে না, আসবে না কোনো সংশোধনী, আর আল্লাহ তায়ালাই সেই মহান সত্ত্বী যিনি মানবমন্ডলীকে সৃষ্টি করেছেন, তিনিই জাননেওয়ালা (সর্ব বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে) তিনিই জানে ইসলামের নিয়ম নীতি ও আইন কানুনের কোন অংশকে কখন কিভাবে শোধরাতে হবে। এমতাবস্থায়, যদি কোনো আয়াতকে পরিবর্তন করে অন্য কোনো আয়াত নাযেল করার প্রয়োজন তিনি বোধ করেন, যদি তিনি মনে করেন বিশেষ কোনো সময়ের জন্যে কোনো আয়াতের কার্যকরিতা ছিলো, এখন অবস্থার পরিবর্তনের কারণে ওই আয়াতের কার্যকরিতা আর নাই এবং ভবিষ্যতেও ওই আয়াতের ক্ষেত্র আর আসবে না তাহলে তিনি অবশ্যই তা পরিবর্তন করবেন। বর্তমান ও ভবিষ্যতের সব কিছু সম্পর্কে একমাত্র তিনিই জানেন, আর কারও পক্ষে তা যা জানা সন্ভব নয়। এতে কারও কিছু বলার কি অধিকার থাকতে পারে? বিশ্ব এগিয়ে চলেছে। রসূলুল্লাহ (স.)-এর সময়ে ও তার পরবর্তীতে সামাজিক পরিবর্তন আসবে, উপরের আয়াতাংশে তারই মহড়া হয়ে গেছে এবং অবশেষে বোঝানো হচ্ছে, অবতীর্ণ এই আয়াতের পরিবেশই বিরাজ করবে পরবর্তীকালে-এইজন্যে শেষের দিকে সংশোধিত আয়াতগুলোই চিরদিনের জন্মে প্রযোজ্য-একথা একমাত্র তিনিই জানেন যিনি সকল যুগের সকল পরিস্থিতি জানেন। এরপর কিছু ওলামায়ে কেরামের পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত সমূহ অনুসারে সেই সব বিষয়ে আইন ও বিধান রচিত হতে পারবে, যার উল্লেখ কোরআন হাদীসে নাই, এবং সেসব সিদ্ধান্ত কোরআন হাদীসের অকাট্য নিদের্শাবলীর বিপরীত অবশ্যই হবে না। এসব বিষয়ে মহাজ্ঞানী আল্লাহ তায়ালাই জানেন আর ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।